সুরা বাকারা £ আয়াত ১৪ »৫461165945412595567505151109/ টি পা ০০১%০০০৫ 77 যখন তাহারা বিশ্বাসীগণের সংস্পর্শে আসে তখন বলে, “আমরা বিশ্বাস করিয়াছি” আর যখন তাহারা নিভৃতে তাহাদের দলপতিগণের সহিত মিলিত হয় তখন বলে, 'আমরা তো তোমাদের সাথেই রহিয়াছি; আমরা শুধু তাহাদের সহিত ঠান্টা-তামাশা করিয়া থাকি ।' মুনাফিকদের আচরণ এক রকম নয়। একেক সময় একেক প্রেক্ষিতে তারা একেক কথা বলে । বিশ্বাসীদের সাক্ষাতে বলে আমরাও বিশ্বাসী । আর তারা যখন তাদের নেতাদের সাথে একান্তে মিলিত হয়, তখন তাদেরকে বলে, আমরাতো তোমাদেরই দলের । তাদের নেতাদেরকে এই আয়াতে শায়াতিন বলা হয়েছে। *শায়াতিন' শব্দটি “শয়তান' শব্দের বহুবচন। শাতনুন ধাতু থেকে এই শব্দটির উদ্গতি। এর অর্থ, দূর হয়ে যাও। ইবলিস সত্য থেকে দূর হয়ে গিয়েছিলো বলেই তার নাম শয়তান। শাতন শব্দ থেকে এই শব্দটি উদ্গত হয়ে থাকতে পারে। *শাতা' অর্থ বাতিল (পরিত্যক্ত)। বাতিল শয়তানের আরেকটি নাম। এই অভিমত অনুসারে "শাতা' এর সঙ্গে “নুন' অক্ষরটি যুক্ত হয়ে শাতান বা শয়তান গঠিত হয়েছে। শয়তান অর্থ গণৎকারও হতে পারে । গণৎকারেরাও শয়তানের অধীন । শয়তান তাদের ঘনিষ্ঠ সঙ্গী। মুনাফিকদের নেতা বা দলপতিরাও শয়তানের অধীন। তাই এই আয়াতে তাদেরকে শায়াতিন বলে অভিহিত করা হয়েছে। পাচজন-_বনি আসলামের কা'ব বিন আশরাফ ,জুহাইনা গোত্রের আবু বুরদাহ্, বনি আসাদ সম্প্রদায়ের আব্দুদ্দার, আউফ বিন আমের এবং শাম দেশের আবদুল্লাহ্ বিন সাওদা। শয়তান শব্দের আভিধানিক অর্থ বিদ্রোহী বা সীমালংঘনকারী । শয়তান-জ্বিন ও মানুষ উভয় সম্প্রদায়ভূত হতে পারে। অন্যত্র আল্লাহ্ পাক এরশাদ করেন, “শায়াতিনাল ইনসি ওয়াল জ্বিন (এভাবেই আমি মানুষ এবং জিনের মধ্য থেকে নবীগণের শক্র হিসেবে শয়তানদেরকে সৃষ্টি করেছি)। অন্য এক স্থানে এরশাদ করেন, 'মিনাল জিন্নাতি ওয়ান্নাস' (আমি মানুষ এবং জ্বিন শয়তান থেকে আল্লাহ্র আশ্রয় কামনা করছি)। সাথেই রয়েছি। তাদের (বিশ্বাসীদের) সঙ্গে আমরা কেবল ঠাট্টা-মশকরা করে থাকি । 'ইস্তাহ্জিউ' অর্থ তাযাশা। আর 'মুস্তাহ্জিউ' অর্থ তামাশা বা তাফসীরে মাযহারী/৫৬ . |11111.011100119.0011
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।