Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হাদিসটি শুদ্ধ। ইতোপূর্বে বোখারী বর্ণিত খানসা সম্পর্কিত হাদিসে বলা হয়েছে যে, তার পিতা তার সম্মতি ছাড়াই বিয়ে দিয়েছিলেন এবং রসুল স. সে বিয়ে ভেঙে দিয়েছিলেন। হজরত ইবনে আব্বাসের হাদিসে রয়েছে বিধবার বিয়েতে ওলীর কোনো এখতিয়ার নেই। দারা কুতনী বর্ণিত এই হাদিসটি জয়ীফ ৷ তিনি নিজেই হাদিসটির ক্রটি নির্দেশ করেছেন । এই বিষয়টি একমত্যসিদ্ধ যে, অপ্রাপ্ত বয়স্কা বিধবার নিকট থেকে অনুমতি নেয়া যাবে না । আর সে অনুমতি দিলেও, সে অনুমতিকে অনুমতি মনে করা যাবে না। এটাও এঁকমত্য সাব্যস্ত যে, সে স্ব- উদ্যোগে বিবাহ করতে পারবে না। ইমাম আবু হানিফা বলেছেন, পিতা তার অপ্রাপ্ত বয়স্কা বিধবা কন্যাকে বিয়ে দিতে পারবে। কন্যা এতে সম্মত না থাকলেও । অপ্রাপ্ত বয়স্কা এবং কুমারী-__ এই দুই ক্ষেত্রেই রয়েছে অভিভাবকদের অধিকার । সুতরাং কন্যা কুমারী না হয়ে বিধবা হলেও অভিভাবকের অধিকার থেকেই যায়। তাই অভিভাবক তাকে বিয়ে দিতে পারবে। “তারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়'__ এখানে বিধিমতো বলতে বুঝানা হয়েছে শরিয়তের বিধান মোতাবেক এবং শালীনতার বিধি অনুসারে । এখানে আরেকটি বিষয় স্পষ্ট যে, যে বিবাহ বিধিমতো সম্পন্ন হয় না সেই বিবাহে বাধা দান করা বৈধ । যেমন, যে বিবাহ সমতা সম্পন্ন নয় অথবা ইদ্দত পালনকালে বিবাহবদ্ধ হয়__ এ সকল বিবাহকে বিধিমতো বলা যায় না। সুতরাং এ সকল ক্ষেত্রে বাধা দেয়া যাবে। পরবর্তী বাক্যটি শুরু হয়েছে এভাবে-_ 'জালিকা ইউয়াযুবিহি মানকানা মিনকুম।' এখানে ইহা" (জালিকা) শব্দটি একটি ইঙ্গিতসূচক অব্যয় । শব্দটির মাধ্যমে ওই সকল লোককে ইঙ্গিত করা হয়েছে, যারা বিধিসম্মত বিবাহে প্রতিবন্ধক হয় না। শব্দটির মাধ্যমে পৃথক পৃথকভাবে তাদের সকলের দিকে ইঙ্গিত করা হয়েছে । অথবা শব্দটি কেবলই ইঙ্গিত । কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ সুনির্দিষ্টভাবে এই ইঙ্গিতের লক্ষ্য নয়। কিংবা কেবল রসুল স.ই এই ইঙ্গিতের উদ্দেশ্য । “ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ্‌ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেয়া হয়।' -_-একথার মাধ্যমে বুঝা যায়, শরিয়তের বিধিবিধান কেবল বিশ্বাসীদের প্রতি প্রযোজ্য । অধিশ্বাসীরা শরিয়তের বিধানের আওতায় পড়ে না। “ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিভ্রতম'-- অর্থাৎ বিধিসম্মত বিবাহে বাধা না দেয়ার এই বিধানের মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ । এই বিধি লংঘিত হলে শুদ্ধতম ও পবিত্রতম জীবন কলুষিত হবে। বিস্তার ঘটবে ব্যভিচারের । আর বিবাহে পরস্পর সম্মতির বিধান দেয়া হয়েছে এই জন্য যে, এতে করে প্রতিষ্ঠিত হবে দাম্পত্য জীবনে শান্তি । যদি এই বিধান জারী করা না হতো তবে এক পক্ষ সম্মত না হলেও অন্য পক্ষ বল প্রয়োগ কবতো অথবা মনাত্তর ও মতান্তর শেষ তাফসীরে মাযহারী/৫৫৬ ॥|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।