হজরত জাবের থেকে দারা কুতনী বর্ণনা করেছেন__ এক লোক কন্যার সম্মতি ছাড়াই তাকে বিয়ে দিলো । মেয়েটি রসুল স. এর নিকটে তার অসন্তোষের কথা জানালো । রসুল স. তখন তার বিবাহ বিচ্ছিন্ন করে দিলেন । হজরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে, কাতাদাহ নান্লী এ মহিলা রসুল স.এর নিকটে এসে বললো, আমার পিতা বড়োই সঙ্জন ব্যক্তি। তিনি আমার অমতে তার ভাতিজার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। ভ্রাতৃষ্পুত্রের অসৎ স্বভাব দূর করাই ছিলো তার এ বিয়ে দেয়ার উদ্দেশ্য । রসুল স. তাকে বিবাহ বিচ্ছেদের অধিকার প্রদান করলেন। সে বললো, আমি আমার পিতার দেয়া বিয়ে মেনে নিয়েছি। এখন আমার অভিযোগ পেশ করার উদ্দেশ্য এই যে, অন্য মেয়েরা যেনো জানতে পারে-_ বিয়ের ব্যাপারে পিতাদের কোনো অধিকার নেই। দারা কুতনী বলেছেন, হজরত ইবনে আব্বাস, হজরত জাবের এবং হজরত আয়েশার হাদিসগুলো মুরসাল। হজরত আয়েশা থেকে ইবনে বরীদের হাদিস শোনা প্রমাণিত হয়নি । হজরত জাবেরের হাদিসটিকে ইমাম আহমদণ্ড গ্রহণ করেননি । দারা কুতনী বলেছেন, এটাই বিশুদ্ধ কথা যে, হাদিসটি আতা থেকে মুরসাল। হাদিসটির মারফু হওয়াকে সন্দেহের চোখে দেখেছেন সুয়াইব ৷ ইবনে জাওজী বলেছেন, হজরত ইবনে ওমরের হাদিস প্রামাণ্য নয়। কারণ, নাফে থেকে ইবনে আবু জিব হাদিস শুনতেই পারেন না। বরং তিনি শুনেছেন ওমর বিন হোসাইন থেকে । এ সম্পর্কে ইমাম আহমদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, হাদিসটি বাতিল। আমরা বলি, মুরসাল হাদিস হুজ্জত (দলিল) বিশেষ করে সাক্ষ্য গ্রহণের সময় এবং প্রমাণকে শক্তিশালী করার সময় । ইবনে জাওজী বলেছেন, বংশগত সমতাহীন প্রতিবেশী কুমারী নারীর বিবাহ প্রসঙ্গে হাদিসগুলো বর্ণিত হয়েছে। কিন্ত্বী একথা ঠিক নয়। কারণ, হজরত আয়েশার দিয়েছিলো । পিতার ভ্রাতম্পুত্র অর্থাৎ কন্যার চাচাতো ভাই তো একই বংশভৃত। সুতরাং বংশগত অসাম্যের কথা এখানে ওঠে না। যদি বলা হয়, সে ভ্রাতুষ্পুত্র ছিলো মায়ের সম্পর্কের দিক থেকে । তবে তাকে স্বকপোলকল্পনা ছাড়া আর কিছু বলা যেতে পারে না । আল্লাহ্পাকই অধিক জ্ঞাত। মাসআলাঃ অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহে পিতার এখতিয়ার (অধিকার) সংরক্ষিত__ এ বিষয়ে ফেকাহ তন্ববিদগণ একমত । তবে অপ্রাপ্ত বয়স্কা বিধবার বিবাহের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ বলেছেন, অপ্রাপ্ত বয়স্কা বিধবার বিবাহ জায়েয নয়। বরং বিধবার বিবাহে কন্যার সম্মতি চূড়াত্ত কিন্ত প্রাপ্ত বয়স্কা না হলে তার মতামতের কোনো মূল্য নেই। মতামত গ্রহণ করতে হবে বিবেকবতীর ॥ অথচ অপ্রাপ্ত বয়স্কাকে বিবেকবতী বলা যায় না। তাই তার বিবাহ জায়েজ হবে না। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে___ বিধবার বিবাহ তার অনুমতি ব্যতিরেকে দেয়া যাবে না। তিরমিজি এ হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন তাফসীরে মাযহারী/৫৫৫ ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।