Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে। বলা হয়েছে, কুমারীর অনুমতি হলো মৌনতা । কিন্তু বিধবার মৌনতা অথবা তার অনুমতি প্রদানকে সম্মতি মনে করা যাবে না। বরং তার জন্য জরুরী যে, সে প্রথম থেকেই একজন প্রতিনিধি নির্বাচন করবে । অথবা সরব বক্তব্য প্রকাশ করবে। এছাড়া কুমারীর বিয়ে অধিকাংশ ক্ষেত্রে স্ব-উদ্যোগে হয় না। তাই হাদিস শরীফে কুমারী ও বিধবাকে সাধারণভাবে উল্লেখ করার পর বিশেষভাবে তাদের সম্মতি দানের পার্থক্য প্রকাশ করা হয়েছে। হাসান থেকে মুরসাল পদ্ধতিতে বর্ণিত হাদিসগুলোকে দলিল হিসেবে নিয়েছেন ইবনে জাওজী । তিনি বলেছেন, বিয়ের সময় কুমারী নারীদের অনুমতি নেয়া উচিৎ। যদি তারা অস্বীকার করে তবে বলপ্রয়োগ করতে হবে । হাদিসটি সনদ এবং মতন উভয় দিক থেকেই দুর্বল। মতনের দিক থেকে দুর্বল এ কারণে যে, এখানে অনুমতি ও খবপ্রযোগের কথা একই সঙ্গে উল্লেখ করা হয়েছে। বলপ্রয়োগের ক্ষেত্রে অনুমতি গ্রহণের প্রশ্ন অবান্তর! ভার সনদের দুর্বলতা এই যে, এই সনদের একজন বর্ণনাকারী আবদুল করিম কুখ্যাত। তার কুখ্যাতি সম্পর্কে সকল মুহাদ্দিস একমত । আমরা আমাদের মতের সমর্থনে ইতোপূর্বে অনেক হাদিস বর্ণনা করেছি। এখানে এ সম্পর্কে আরো একটি হাদিস বর্ণনা করা হচ্ছে_ হজরত ইবনে আব্বাস বলেছেন, এক কুমারী রসুল স. এর খেদমতে হাজির হয়ে নয়। রসুল স. তাকে স্বমতে বিয়ে করার পূর্ণ অধিকার দিলেন। আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা । হাদিসটির সনদ মুত্তাসিল এবং এর বর্ণনাকারীগণ পরীক্ষিত। বায়হাকী বলেছেন, হাদিসটি মুরসাল। হতে পারে কোনো সূত্রে এটি মুরসাল। কিন্তু মুরসাল আমাদের নিকট দলিল । হাদিসটির কোনো কোনো সূত্র মুত্তাসিল। ইবনে কাত্তান বলেছেন, হজরত ইবনে আব্বাসের এই হাদিসটি বিশুদ্ধ । মেয়েটির নাম ছিলো খানসা বিনতে জুজাম। কিন্তু সে কুমারী ছিলো না ছিলো বিধবা । আর তার বিবাহে সে সন্তুষ্ট ছিলো না। তাই রসুল স. তার বিবাহ বাতিল করে দিয়েছিলেন। বোখারী এরকম বলেছেন। ইবনুল হুম্মাম বলেছেন, নাসাঈর বর্ণনায় এসেছে, খানসা ছিলো কুমারী । কিন্তু বোখারীর বর্ণনায় “বিধবা ছিলো' কথাটি প্রাধান্য পেয়েছে । হজরত ইবনে আব্বাস থেকে দারা কুতনীর বর্ণনায় এসেছে__ রসুল স. কুমারী ও বিধবা দু'জন নারীর বিবাহ ভঙ্গ করে দিয়েছিলেন-_ যাদেরকে তাদের পিতা তাদের সম্মতি ছাড়া বিয়ে দিয়েছিলেন। হজরত ইবনে ওমর থেকে দারা কৃতনী বলেছেন, এক লোক তার কুমারী মেয়েকে বিয়ে দিয়েছিলেন যাতে সে সন্তুষ্ট ছিলো না। রসুল স. সে বিয়ে ভেঙে দিয়েছিলেন। হজরত ইবনে ওমরের আরেকটি বর্ণনায় রয়েছে___ ঘে নারী পিতার দেয়া বিয়েতে সন্তুষ্ট থাকতো না, রসুল স. তার সে বিয়ে ভেঙে দিতেন। সে সধবা হোক অথবা বিধবা। তাফসীরে মাযহারী/৫৫৪ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।