বংশগত সাম্য না থাকলে বিবাহ হবে না। ওলীর অনুমতির কথা বলা হয়েছে এ সকল ক্ষেত্রে। আমরা বলি, হজরত আয়েশার হাদিস দ্বারা একথাই প্রমাণিত হয় যে, অভিভাবকের অনুমতি ব্যতীত যদি কোনো মেয়ে বিয়ে করে, তবে সে বিয়ে শুদ্ধ হবে। এরকম বিবাহ জায়েয । কারণ, এখানে বিবাহের মূল উদ্দেশ্য ব্যাহত হয়নি। বরং বুঝতে হবে এতে করে ওলীর অধিকারও প্রতিষ্ঠিত হয়েছে। ওলী যে বিবাহের অনুমতির অধিকারী সেই বিবাহই সম্পন্ন হয়েছে__ তাকে বাদ দিয়ে হলেও । কারণ, বিবাহের চূড়ান্ত সম্মতিদানের অধিকার কন্যার । এ হচ্ছে কুমারী রমণীর প্রসঙ্গ । আর বিধবা রমণীরা তো বিবাহ করার ব্যাপারে অভিভাবক অপেক্ষা অধিক অধিকার সম্পন্না। আর অভিভাবকেরা ওই সকল বিবাহের ক্ষেত্রে কন্যা অপেক্ষা অধিক অধিকার রাখেন যে সকল বিবাহে কুফু (বংশগত সমতা) রক্ষিত হয়নি। “তারা যদি বিধিমত পরস্পর সম্মত হয়' এ কথাটি প্রমাণ করে যে, প্রাপ্তবয়স্কা বিধবা নারীর উপর মতামত চাপিয়ে দেওয়া জায়েয নয়। বিধানটি এঁকমত্যপুষ্ট ৷ কুমারী প্রাপ্তবয়স্কাদের ক্ষেত্রে মতামত চাপিয়ে দেয়া যাবে কি না- সে সম্পর্কে আলেমদের মধ্যে মতপৃথথকতা রয়েছে। ইমাম শাফেয়ী বলেছেন, প্রাপ্তবয়স্কা কুমারীর বিয়ে তার সম্মতি ব্যতীত তার পিতামহ ও পিতা সম্পন্ন করতে পারেন। ইনাম মালেক বলেছেন, কেবল তার পিতা পারেন। ইমাম আহমদের প্রসিদ্ধ বক্তব্য এ রকমই । আলোচ্য আয়াতটি বিধবাদের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে । হজরত ইবনে আব্বাস বর্ণিত একটি মারফু হাদিসে রয়েছে__ বিবাহিত নারীর অধিকার তার অভিভাবক অপেক্ষা অগ্রগামী । আর কুমারী নারীর পিতা নিজে তার কন্যা থেকে সম্মতি আদায় করবে। ইবনে জাওজী এ হাদিসটিকে দলিল হিসেবে গ্রহণ করেছেন । আমরা বলি, এরকম দলিল গ্রহণ কোরআনের আয়াত ও হাদিসবিরুদ্ধ। প্রকৃতপক্ষে হাদিসটি আমাদেরই পক্ষে । কারণ, এখানে কুমারী নারীর নিকট থেকে তার অভিভাবক সম্মতি আদায় করবে বলা হয়েছে। সম্মতি বা অনুমতি চাওয়া এবং মতামত চাপিয়ে দেয়া নিশ্চয়ই এক কথা নয়। এ আয়াতেই বলা হয়েছে, “এটা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম।' এ কথাতে প্রমাণ হয় যে, মেয়েদেরকে বিবাহে বাধা দেয়া যাবে না। তাদের সম্মতিগ্রহণ অপরিহার্য । অর্থাৎ বিধবা বা কৃমারী কারো ক্ষেত্রেই মতামত চাপানোর উৎপীড়ন করা যাবে না। যদি কেউ বলে, বিবাহের সম্মতি দানের ক্ষেত্রে বিধবা ও কুমারীর বিধান যদি একই হয়, তাহলে হাদিস শরীফে কেবল “বিবাহিত নারীদের অধিকার ওলীদের চেয়ে অগ্রগামী” একথা বলা হলো কেনো? কুমারীদের ক্ষেত্রে তো এরকম বলা হয়নি। আর মুসলিমের বর্ণনায় বিধবা এবং কুমারীদেরকে পৃথক করে উল্লেখ করার কারণই বা কী? এই ছন্দ নিরসনের লক্ষ্যে আমরা বলি, কুমারী ও বিধবাদের সম্মতি প্রদানের ধরন যে ভিন্ন, সেকথা বুঝাতেই তাদেরকে পৃথকতাবে উল্লেখ করা ||| 21 00118.00] শক মার ৫৩
— পৃষ্ঠা ৫৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।