মালেক, আবু দাউদ, তিরমিজি ও নাসাঈ । হাদিসটি থেকে দলিল সংগ্রহের কারণ একথা বুঝে নেয়া যে, বিবাহ বন্ধনের আয়োজন ছাড়া ওলীগণের আর কোনো হক নেই। আর বিধবা নারীরা ওলীদের চেয়ে নিজেরাই অধিকতর হকদার । তাই তাদের জন্য নিজে নিজেই বিবাহের সিদ্ধান্ত নেয়া উত্তম । হজরত আবু সালমা বিন আবদুর রহমান বর্ণিত হাদিসটিও এই বিষয়ের আরেকটি দলিল । তিনি বলেছেন, এক নারী রসুল স. এর নিকটে হাজির হয়ে বললো, আমার পিতা এক লোকের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন। আমি এ বিয়েতে সম্মত নই। রসুল স. তার পিতাকে বললেন, বিয়ে দেয়ার অধিকার তোমার নেই । আর মেয়েটিকে বললেন, যাও তোমার যাকে পছন্দ হয় তাকে বিয়ে করো। ইবনে জাওজী। শাফেয়ীগণ বলেছেন, হাদিসটি যুরসাল__- আর মুরসাল হাদিস তাদের নিকট দলিল হিসাবে গণ্য নয় । আমরা বলি, মুরসাল হাদিস আমাদের নিকট হজরত আয়েশার হাদিসে রয়েছে-_ কাতাদাহ্ নামের এক মেয়ে আমাকে বললো, আমার আব্বা বংশমর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তার আপন ভাতিজার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। এ বিয়ে আমার পছন্দ নয়। আমি বললাম ঠিক আছে, বসো। ইত্যবসরে রসুল স. ঘরে এলেন । মেয়েটি তাকেও স. ঘটনাটি খুলে বললো । রসুল স. তার পিতাকে ডেকে পাঠালেন এবং বললেন, কন্যার মতামতই চূড়ান্ত । মেয়েটি বললো, হে সিদ্ধান্তই চূড়ান্ত একথাটা সকল মেয়েকে জানিয়ে দেয়াই ছিলো আমার এখনকার অভিযোগের উদ্দেশ্য । নাসাঈ ৷ এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে, বিবাহের চূড়ান্ত সিদ্ধান্ত দান পিতা কিংবা অভিভাবকের অধিকার বহির্ভীত। এই বিষয়ে একটি বিরোধও লক্ষ্যণীয় । কারণ, ইতোপূর্বে হজরত আয়েশা বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, ওলীর অনুমতি ব্যতীত বিবাহ হবে না। হানাফীগণ এই বিরোধের নিরসন করেছেন এ কথা বলে যে, দু'টি বর্ণনার মধ্যে বিরোধ পরিলক্ষিত হলে দেখতে হবে কোনটি অধিক প্রাধান্য পাওয়ার উপযোগী । অথবা দু'টি বর্ণনার সঙ্গে সামঞ্জস্য বিধানের কোনো পথ আছে কিনা । এভাবে পরীক্ষা করতে যেয়ে দেখা যাচ্ছে, মুসলিম বর্ণিত হাদিসটির সনদ অধিকতর শক্তিশালী ও বিশুদ্ধ। তাই তার মাধ্যমে বর্ণিত হাদিসটিকে প্রাধান্য দিতে হবে। অন্য বর্ণনাগুলোর সনদ দুর্বল। তাই সেগুলোকে অপেক্ষাকৃত কম প্রাধান্য দেওয়াই সমুচিত। আমরা বলি, ১. ওলীগণের অনুমতি ব্যতীত বিবাহ হয় না। হাদিসটির অর্থ হচ্ছে এ রকম-_ বিবাহ সুন্নত পদ্ধতিতে হয় না। ২. যে সকল ক্ষেত্রে অভিভাবকত্ব বিদ্যমান সে সকল ক্ষেত্রে বিবাহ হবে। যে সকল ক্ষেত্রে অভিভাবকত্বের সুযোগ নেই, সে সকল ক্ষেত্রে বিবাহ হবে না। যেমন কন্যা সম্মত থাকলেও মুসলমান ও কাফেরের মধ্যে বিবাহ হবে না। মুহরিমের (নিষিদ্ধ পুরুষের) সঙ্গে বিবাহ হবে না এবং প্রথম স্বামীর ইদ্দত পালনকারিণী বিবাহ করতে পারবে না। হজরত আয়েশা বর্ণিত হাদিসটির আরেকটি অর্থ হচ্ছে, সী াহারথ৫২ |||. 2|10011 8,001
— পৃষ্ঠা ৫৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।