Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রশাসক । আহমদ এই হাদিস বর্ণনা করেছেন হাজ্জাজ বিন আরতাতের সনদে__ যিনি জয়ীফ বলে চিহ্নিত। হাদিসটি অন্য একটি সনদেও বর্ণিত হয়েছে, যে সনদের বর্ণনাকারী আদী বিন ফজল এবং আবদুল্লাহ্‌ বিন ওসমান জয়ীফ ৷ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে__ রসুল স. বলেন, যে কন্যা নিজে নিজেই বিয়ে করে, সে ব্যভিচারিণী। ওলী, দু'জন সাক্ষী ও মোহর ব্যতীত বিয়ে হয় না। কম হোক, বেশী হোক মোহর হতেই হবে । ইবনে জাওজী । এ হাদিসের এক বর্ণনাকারী তেহাসকে জয়ীফ বলেছেন ইয়াহ্‌ইয়া। ইবনে আদী বলেছেন, সে অযোগ্য । হজরত ইবনে ওমর ও হজরত ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে__ রসুল স. বলেন, দু'জন ন্যাপরায়ণ সাক্ষী ও ওলী ব্যতীত বিয়ে হয় না। হজরত ইবনে মাসউদ বর্ণিত হাদিসের একজন বর্ণনাকারী বুকাইর বিন বিকার সম্পর্কে ইয়াহইয়া বলেছেন, সে কোনো বর্ণনাকারীই নয় । আরেক বর্ণনাকারী আবদুল্লাহ্‌ বিন মাহরাজকে পরিত্যক্ত বলেছেন দারা কৃতনী। হজরত ইবনে ওমর বর্ণিত হাদিসের বর্ণনাকারী সাবেত বিন জুহাইর নিজেই হাদিস অস্বীকারকারী । আবী হাতেমও এ রকম বলেছেন। ইবনে হাব্বান বলেছেন, তার হাদিস প্রামাণ্য নয়। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে__ রসুল স. বলেছেন, এক নারী যেমন অপর নারীকে বিয়ে করে না, তেমনি কোনো নারী নিজে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না । যে রমণী ব্যভিচারিণী সে-ই কেবল নিজে নিজে বিয়ে করে। দারা কুতনী এ হাদিসটি দু'টি সূত্রে বর্ণনা করেছেন। একটি সূত্রের জামিল বিন হাসান এবং অপর সূত্রের মুসলিম বিন আবী মুসলিম অখ্যাত। হজরত জাবের বর্ণিত একটি মারফু হাদিসে রয়েছে___ ওলীর নির্দেশনা ও দু'জন সাক্ষী ব্যতীত বিয়ে হয় না। ইবনে জাওজী। এ হাদিসের এক বর্ণনাকারী মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ্‌ আজরামীকে মাতরুক বলেছেন নাসাঈ ও ইয়াহ্‌ইয়া। তার হাদিস লিপিবদ্ধযোগ্য নয়। আরেক বর্ণনাকারী কতর বিন ইয়াসির জয়ীফ। হজরত মুআজ বিন জাবাল বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে-_ রসুল স. এরশাদ করেন, অভিভাবকের অনুমতি ব্যতিরেকে যে নারী বিবাহ করে সে তো ব্যতিচারিণী। দারা কুতনী। এই হাদিসের এক বর্ণনাকারীর নাম আবু আসমা এসিম বিন আবী মারিয়াম । তার সম্পর্কে ইয়াহইয়া বলেছেন, সে কিছুই নয়। দারা কৃতনী বলেছেন, সে মাতরুক। হানাফীগন “তবে সে তার জন্য বৈধ হবে না, যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হবে' (আয়াত ২৩০) এবং “তবে স্ত্রীগণ নিজেদের স্বামীগণকে বিবাহ করতে চাইলে' (আয়াত ২৩২) -_ এই দুই আয়াত থেকে দলিল গ্রহণ করেছেন। আয়াত দু'টি স্পষ্ট অর্থবোধক অর্থাৎ মেয়েরা নিজেরাই বিয়ে করতে পারবে । স্বামী নির্বাচনের অধিকার তাদের রয়েছে। তাছাড়া এ সম্পর্কে একটি মারফু হাদিসও রয়েছে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস বর্ণিত ওই হাদিসে বলা হয়েছে, বিধবা নারীগণ ওলী অপেক্ষা নিজেরাই অধিক দায়িত্বশীলা। আর বিবাহে কুমারী নারীদের স্বীকৃতি নেয়া অত্যন্ত জরুরী । মৌনতাই তাদের স্থীকৃতি। মুসলিম, || 91]100|] 9,001 শমী যর

— পৃষ্ঠা ৫৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।