Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পারে। অপর এক বর্ণনায় দেখা যায়- বংশগত অসাম্যের ক্ষেত্রে বিবাহ শুদ্ধ হয় না। ইমাম মোহাম্মদ বলেছেন, বংশগত সাম্য অসাম্য সকল ক্ষেত্রে বিবাহ সিদ্ধি। তবে তা নির্ভর করবে অভিভাবকের স্বীকৃতির উপর । ইমাম মালেক বলেছেন, অধিকাংশ মানুষই চান সতবংশ জাতিকা, রূপবতী ও সম্পদবতীকে বিয়ে করতে । এরকম কন্যার বিবাহ অভিভাবকগণের স্বীকৃতি ব্যতীত জায়েয হবে না। বর্ণিত গুণসম্পন্ন না হলে কন্যার সম্মতিতে অপরিচিত ব্যক্তির সঙ্গেও বিয়ে হয়ে যেতে পারে। তাই বলে কন্যার সম্মতিই চূড়ান্ত নয়। ইমাম শাফেয়ী ও আহমদ বলেছেন, ওলী (অভিভাবক) ব্যতীত বিয়েই হবে না। ইমাম আবু ইউসুফও এরকম বলেছেন। এ মতের প্রবক্তাদের দলিল এই আয়াতটিই। তারা আরো কিছু দলিল সংগ্রহ করেছেন হাদিস শরীফ থেকে । তাছাড়া হজরত আয়েশা সিদ্দিকার একটি বর্ণনাতেও রয়েছে__ যে রমনী অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার বিবাহ বাতিল। তার বিবাহ বাতিল। তার বিবাহ বাতিল। তবে যদি সে সম্ভোগিত হয়, তবে মোহরের দাবীদার হবে। যদি কলহ বাধে তবে যার অভিভাবক নেই, তার অভিভাবক হবে সুলতান (প্রশাসক)। সুনান প্রণেতাগণ ইবনে জুরাইজের সূত্রে__ তিনি সুলাইমান বিন মুসা থেকে__ তিনি জুহুরী থেকে_ তিনি উরওয়া থেকে এবং তিনি হজরত আয়েশা থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান। তাহাবী বলেছেন, আমি ইবনে আবী ইমরান থেকে___ তিনি ইয়াহইয়া বিন মুঈন থেকে__ তিনি ইবনে উতবা থেকে এবং তিনি ইবনে জুরাইজ থেকে এই বিবরণটি এনেছেন। ইবনে জুরাইজ বলেছেন, আমি ইমাম জুহুরীকে এই হাদিসটি শোনালাম। তিনি হাদিসটি অস্বীকার করে বসলেন । আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী। ইবনে জাওজী এ সম্পর্কে বলেছেন, ইমাম জুহুরী সুলাইমান বিন মুসার খুব প্রশংসা করেছেন। বর্ণনাকারীদের মধ্যে তার নাম না থাকায় ইমাম জুহুরী বর্ণনাটিকে অস্বীকার করেছেন। হজরত আয়েশার অপর একটি হাদিসে রয়েছে রসুল স. এরশাদ করেন, ওলী ব্যতীত বিবাহ হয় না। যার ওলী নেই তার ওলী সুলতান নিজে। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা । এই হাদিসের বর্ণনাকারী হাজ্জাজ বিন আরতাত জয়ীফ। হজরত আয়েশা থেকে আরো বর্ণিত হয়েছে-_ রসুল স. বলেছেন, ওলী এবং দুই ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত বিবাহ হবে না। দারা কৃতনী। এই হাদিসের বর্ণনাকারী ইয়াজিদ বিন সানান এবং তার পিতাকে দারা কুতনী জয়ীফ আখ্যা দিয়েছেন । নাসাঈ বলেছেন, তারা পরিত্যক্ত । আহমদও তাদেরকে জয়ীফ বলেছেন। হজরত আয়েশা সিদ্দিকার অন্য এক হাদিসে রয়েছে-_- রসুল স. বলেন, বিবাহে চারজন লোক অত্যাবশ্যক__ ওলী, স্বামী ও দু'জন সাক্ষী । দারা কুতনী। এ হাদিসের বর্ণনাকারী নাফে বিন ইয়াসার, আবু খতীব মাজহুল অখ্যাত। হজরত আবু বুরদাহ্‌ তার পিতা হজরত আবু মুসার মাধ্যমে রসুল স- থেকে বর্ণনা করেছেন__- ওলী ব্যতীত বিবাহ হয় না। যার ওলী নেই তার ওলী শকষসাে মহা ৫০ |||. |100118.00

— পৃষ্ঠা ৫৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।