Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা ঃ আয়াত ১৩ পপর 201৮৮ 6৬৬ শে্ 40509 00৮ ১ 012 রে ৪15 টিনার রজব ল তাহারা বলে, 'নির্বোধগণ যেরূপ বিশ্বাস করিয়াছে আমরাও কি সেইরূপ বিশ্বাস করিব?' সাবধান! ইহারাই নির্বোধ, কিন্তু ইহারা বুঝিতে পারে না। যখন মুনাফিকদেরকে বলা হয় অপরাপর লোকেরা যেমন ইসলামে আস্থা এনেছে, তোমরাও সেরকম আস্থাবান হও-এখানে অপরাপর লোক অর্থ মুহাজির ও আনসার সাহাবীগণ । তারাই বিশুদ্ধ অন্তঃকরণে ইসলামে আস্থা স্থাপনকারী ৷ অপরাপর লোকের মধ্যে ইহুদী সম্প্রদায় থেকে আগত সাহাবী হজরত আবদুল্লাহ্‌ ইবনে সালাম এবং তার সাথীরাও রয়েছেন। আল্লাহতায়ালা আহবান জানাচ্ছেন, তারা যেমন ইমান এনেছেন তোমরাও তেমনি ইমান আনো (যেহেতু তারাই সত্যের মাপকাঠি)। এই আহবানটি আল্লাহ্পাকের অভূতপূর্ব দয়া প্রদর্শনের নিদর্শন। মুনাফিকদের নিশ্চিত অবিশ্বাস ঘোষণার পরেও আল্লহ্পাক তাদেরকে ডাক দিয়ে যাচ্ছেন। কারণ আল্লাহ্‌ পাক চান, অশান্তি অবলুণ্ত হোক। প্রতিষ্ঠিত হোক প্রশান্তি । কতোই না মূর্থ মুনাফিকেরা । এই আহ্বানের জবাবে তারা বলে- নির্বোধেরা যেমন বিশ্বাস করে, আমরাও কি সে রকম বিশ্বাসী হবো? তারা সাহাবাগণকে অনভিজ্ঞ ভাবতো । নিজেদেরকে মনে করতো উচ্চ মর্যাদাধারী । তাই এহেন গর্হিত উচ্চারণ অনায়াসেই তাদের রসনায় উচ্চারিত হয়েছে। আল্লাহতায়ালা তার প্রিয় রসুলকে জানাচ্ছেন, হে আমার রসুল । নিশ্চিতরূপে জেনে নিন, ওই সকল লোকেরাই নির্বোধ। তারা অহরহ রসুলের মোজেজাসমূহ অবলোকন করছে। তওরাত পাঠের মাধ্যমে শেষ নবী যে আপনি, সে সম্পর্কে নিশ্চিত জ্ঞান লাভ করেছে। তবুও ইমান আনছে না। সুতরাং তাদের নির্বুদ্ধিতা স্বতঃসিদ্ধ। পূর্বের আয়াতের মতো এই আয়াতের শেষেও তাদের ত্রষ্টতা সম্পর্কে তাৎপর্যপূর্ণ প্রতিবাদ জ্ঞাপন করা হয়েছে। বলা হয়েছে “লা ইয়া'লামুন'-তারা বুঝতে পারে না। ফাসাদ বা অশান্তি অনুভব করতে গভীর জ্ঞানের প্রয়োজন হয় না। পূর্বের আয়াতটি ছিলো অশান্তি সৃষ্টি করার কুফল সম্পর্কে। তাই সেখানে বলা হয়েছিলো, লা ইয়াশ্উরুন। এই আয়াতে উল্লেখিত হয়েছে ইমান প্রসঙ্গ । তাই বলা হয়েছে, “লা ইয়া*লামুন।' কারণ, বিশ্বাস প্রসঙ্গটি সৃ্মরতর । বিশ্বাস ও ধর্মানুভূতি গভীরতর অভিনিবেশের দাবী রাখে। . তাফসীরে মাযহারী/৫৫ ||11111.011100119.0011

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।