প্রথম বর্ণনাটি অধিকতর বিশুদ্ধ বলে মনে হয়। এ রকম হতে পারে যে, দু'টো ঘটনাই ছিলো এ আয়াত অবতীর্ণ হওয়ার কারণ। আয়াতের সম্বোধনভঙ্গি দৃষ্টে মনে হতে পারে__ যারা তাদের স্ত্রীকে তালাক দিয়েছিলো তাদেরকেই যেনো এখানে সম্বোধে করা হয়েছে। যেনো বলা হয়েছে, তারা যেনো তালাকপ্রাপ্তাদেরকে অন্য স্বামী গ্রহণে বাধা না দেয়। কিন্তু আমি বোখারী ও অন্যান্য বর্ণনাসূত্রে আয়াতটি অবতীর্ণ হওয়ার যে কারণ উল্লেখ করেছি তাতে করে একা স্পষ্ট যে, এখানে সম্বোধন করা হয়েছে অভিভাবকদেরকে । কারণ, বাধাটা ছিলো জুমলার ভ্রাতা মা'কাল বিন ইয়াসারের পক্ষ থেকে । আমার মনে হয়, উৎকৃষ্ট পন্থা এই যে, এখানে সাধারণভাবে তাদেরকে সম্বোধন করা হয়েছে, যারা পুনঃবিবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একজনের মাধ্যমে কোনো কর্ম সম্পাদিত হলে যেমন তার পুরো সম্প্রদায়কে সম্বোধন করা হয়, এখানে ব্যাপারটি সে রকমই । আল্লাহ্পাকের কালামে এর দৃষ্টানস্তও রয়েছে। যেমন, “তোমরা পরস্পর পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ কোরো না।' আরো বলা হয়েছে, “তোমাদের নিজেদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিও না।' এমতাবস্থায় আয়াতটির মর্ম দাড়াবে এ রকম-_ যখন তোমাদের মধ্যে কেউ পত্বীকে তালাক দেয় এবং সেই তালাকপ্রাপ্তা ইন্দতকালও পূর্ণ করে তখন, হে অভিভাবকবৃন্দ! তোমরা তাদেরকে প্রথম স্বামী অথবা নতুন স্বামী গ্রহণে বাধা দিও না। এখানে সকল অবস্থায় স্বামী উল্লেখ করা হয়েছে__ বিবাহে রাখার সময়, তালাকের পর এবং পুনঃবিবাহের পর। এখানে অভিভাবকদেরকে বলা হয়েছে, তোমরা তাদেরকে বাধা দিওনা । তাই শাফেয়ী মতাবলম্বীগণ বলেন, এ আয়াতই একথার প্রমাণ যে, মেয়েরা স্বেচ্ছায় বিয়ে করতে পারে না। যদি পারতো তবে অভিভাবকদেরকে “বাধা দিও না' একথা বলা হতো না। শাফেয়ীগণ বলেন, মেয়েদের মতামতকে মাজাজী হিসেবে গ্রহণ করতে হবে। তাই বলা হয়, তাদের স্বীকৃতি ব্যতীত বিয়ে শুদ্ধ হয় না। কিন্তু বাস্তব ব্যাপার এরকম নয়। কারণ, অভিভাবকগণ ওই সময়েও বিবাহে বাধা দিতে পারবেন, যখন বিবাহকে নারীর স্বেচ্ছাকর্ম বলে স্থির করা হবে। রসুল স. এরশাদ করেন, আল্লাহ্র দাসীদেরকে আল্লাহর গৃহে যাতায়াতে বাধা দিও না।-_এ নির্দেশটি তখনই দেয়া হয়েছিলো যখন মসজিদে যাতায়াত মেয়েদের জন্য স্বেচ্ছাকর্ম ছিলো । আমাদের জেনে রাখা উচিত, স্বেচ্ছাকর্মের ক্ষেত্রেই বাধা দেয়ার বা উৎসাহিত করার সুযোগ রয়েছে। মাসআলাঃ স্বাধীনা, বুদ্ধিমতি এবং প্রাপ্তবয়স্কা নারী কি অভিভাবক ব্যতীত বিবাহ করতে পারেঃ এ সম্পর্কে ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ বলেছেন, পারে। তাদের স্বীকৃতি সাপেক্ষে প্রতিনিধির মাধ্যমে বিয়ে হতে পারে। অভিভাবক যদি এতে সম্মত না থাকে__ তবুও । কুফু (বংশীয় সমতা) না থাকলেও । অবশ্য বংশগত অসাম্যের ক্ষেত্রে অভিভাবক আপত্তি উত্থাপন করতে তাফসীরে মাবহারী/৫৪৯ ॥1111.0|1100119.0011
— صفحة ٥٤٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.