৯৫ পট ১৫৮৪৫১৮৯$ ০১৮ ১৫৮১৮) 1 5১/92715 ০৫১৫১৫45184 409১5৮১৬ 0 তোমরা যখন স্ত্রীদিগকে তালাক দাও এবং তাহারা তাহাদের ইদ্দত কাল পূর্ণ করে, তাহারা যদি বিধিমত পরস্পর সম্মত হয় তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদিগকে বিবাহ করিতে চাহিলে তোমরা তাহাদিগকে বাধা দিও না। ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাহাকে উপদেশ দেওয়া হয়। ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিভ্রতম । আল্লাহু জানেন, মরা জান না। এ নির্দেশটি দেয়া হয়েছে মেয়েদের অভিভাবকদেরকে লক্ষ্য করে। বলা হয়েছে, তালাকের পর ইদ্দত পূর্ণ হলে মেয়েরা যদি পুনঃবিবাহে আবদ্ধ হতে চায় তবে, হে অভিভাবকবৃন্দ! তোমরা তাদেরকে বাধা দিও না। বাধা দেয়া বুঝাতে এখানে “আযালাহুন্না' বলা হয়েছে। আযল অর্থ বাধা। মূলতঃ আযল শব্দের অর্থ সংকীণতা, কঠোরতা । যে রোগের কোনো চিকিৎসা নেই সে রোগকে আরববাসীরা বলে, আদ্দাউল আযাল (কঠিন রোগ)। ইমাম শাফেয়ী বলেছেন, বুলুগ (বালাগ্না) শব্দটি পূর্ববর্তী আয়াতে যে অর্থে ব্যবহৃত হয়েছিলো এখানে সে অর্থ হবে না। অর্থ হবে 'পৃথক' । এ আয়াতটি অবতীর্ণ হয়েছে মা'কাল বিন ইয়াসারের বোন জুমলা বিন ইয়াসারকে লক্ষ্য করে। বদাহ বিন আসিম বিন আজলাম তাকে তালাক দিয়েছিলো । বোখারী, আবু দাউদ, তিরমিজি এবং আরো অনেকে মা'কাল বিন ইয়াসার থেকে বর্ণনা করেছেন-_ এক লোকের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দিয়েছিলাম । কিন্তু আমার বোনকে সে তালাক দিয়ে দিলো । ইদ্দতের সময় পার হয়ে যাওয়ার পর সে পুনরায় বিয়ের প্রস্তাব নিয়ে এলো । আমি বললাম, আমি তো তোমার সাথে আমার বোনের বিয়ে দিয়েই ছিলাম । তোমার সংসারও গুছিয়ে দিয়েছিলাম আমি । তুমি হতভাগা, তাই স্বচ্ছন্দ সংসারকে ভেঙে দিয়েছো । এখন আবার বিয়ে করতে চাও কোন বিবেচনায়? না, আমার বোন আর কিছুতেই তোমার সংসারে যাবে না। তখন অবতীর্ণ হলো এই আয়াত । আমি হাজির হলাম রসুল স. এর খেদমতে । বললাম, হে আল্লাহর রসুল! আমি অবশ্যই তার সঙ্গে আমার বোনের বিয়ে দিয়ে দেবো । এরপর তার সাথেই বিয়ে হয়ে গেলো আমার বোনের । ইবনে জারীর কয়েকটি পদ্ধতিতে সুদ্দীর সূত্রে বর্ণনা করেছেন__ এ আয়াত নাজিল হয়েছে হজরত জাবের বিন আবদুল্লাহ আনসারীকে লক্ষ্য করে। তার এক বোনকে তার স্বামী তালাক দিয়েছিলো । ইদ্দত পুরো হয়ে গেলে সে পুনরায় তার বোনকে বিয়ে করতে চাইলো । কিন্তু হজরত জাবের বিয়ে দিতে অস্বীকৃত হলেন । তাফসীরে মাযহারী/৫৪৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।