অবতীর্ণ হয়েছে, যার নাম ছিলো সাবেত বিন ইয়াসার ৷ সাবেত তার স্ত্রীকে তালাক দিতেন। ইদ্দত শেষ হওয়ার পূর্ব মুহূর্তে তাকে ফিরিয়ে নিতেন। এভাবে পত্বীপীড়নই ছিলো তার ইচ্ছা । এ অবস্থাকে লক্ষ্য করেই আল্লাহপাক অবতীর্ণ করলেন, 'এবং তোমরা আল্লাহ্র নিদর্শনকে ঠাট্টা তামাশা কোরো না।" অর্থাৎ আল্লাহ্র বিধানাবলীকে উপেক্ষা কোরো না এবং তার বাস্তবমান্যতায় অলসতাকে প্রশ্রয় দিও না। নাসাঈ বলেছেন, একথার অর্থ “সন্তোষের সঙ্গে গ্রহণ এবং সম্প্রীতির সঙ্গে বিদায়'__ আল্লাহপাকের এই কথাকে ঠান্টা মনে কোরো না। এই নির্দেশটি আল্লাহ্র বিধানের বিপরীত আচরণকারী সকলের ক্ষেত্রে প্রযোজ্য । কারণ, তারা সকলে আল্লাহ্র বিধানকেই উপহাস করে । ইবনে আবী আমর তার মাসনাদ গ্রন্থে এই বিবরণটি লিপিবদ্ধ করেছেন । হজরত আবু দারদা থেকে ইবনে মারদুবিয়াও এই বিবরণটি এনেছেন। তিনি বলেছেন, ইসলামের প্রথমাবস্থায় এমন ছিলো যে, কেউ কেউ তালাক দিয়ে বলতো, আমি তো ঠান্টা করেছি। কেউ আবার ক্রীতদাস এবং ক্রীতদাসীকে মুক্ত করে দিয়ে বলতো,আমি তো একটা তামাশা করলাম । হজরত আবু দারদা থেকে বাগবী বলেছেন, কেউ কেউ বিয়ে করেও বলতো, আমি একটি মশকরা করলাম । মানুষের এ সকল অশিষ্টাচরণের প্রতিবাদে আল্লাহ্পাক বললেন, “তোমরা আল্লাহর নির্দেশকে ঠাষ্টা-তামাশার বস্ত্র বানিও না।" ইবনে মারদুবিয়া হজরত ইবনে আব্বাস থেকে এবং ইবনে জারীর হাসান থেকে মুরসাল পদ্ধতিতে এই হাদিসটি বর্ণনা করেছেন। আর হজরত উবাদা বিন সামেত থেকে ইবনে মুনজির বর্ণনা করেছেন-_ ঠান্টা- উপহাস করে বললেও তিনটি বিষয় কার্যকর হবে___ তালাক, দাসমুক্তি ও বিয়ে। ইতোপূর্বে হজরত আবু হোরায়রার হাদিসে বলা হয়েছে__ রসুল স. এরশাদ করেন, হেসে খেলে বললেও তিনটি বিষয় সত্য হবে___ বিয়ে, তালাক, রজায়াত। “এবং তোমাদের প্রতি অবদান ও কিতাব এবং হিকমত, যা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন ও যদ্দারা তিনি তোমাদেরকে শিক্ষা দেন তা স্মরণ করো'__ একথার মাধ্যমে মানুষকে প্রদত্ত আল্লাহ্পাকের প্রধান অনুগ্বহগুলোকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে নির্দেশ দেয়া হয়েছে। সবশেষে বলা হয়েছে, তোমরা আল্লাহুকে ভয় করো এবং জেনে রাখো যে, আল্লাহ্ সকল কিছুই জানেন। সুরা বাকারা ঃ$ আয়াত ২৩২ ৩ ও পরপর ক € &প উপহার ০ 2 প৮৫ ১1 » ৫৬৮৫ তত ৫প্প গু এ 7০ ৬+১১৩%9৩৬5485৬4৮৪71454 225 পে ৫ ১৩ প৯৮৫)৬ ০ ১৮৯) ১৪৮১৩) %401404 ২ ১2৩৪৮425851১9১4৮45 21০52) , তাফসীরে মাযহারী/৫৪ ৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।