আটকাইয়া রাখিও না। যে এইরূপ করে সে নিজের প্রতি জুলুম করে। এবং তোমরা আল্লাহের নিদর্শনকে ঠাট্টা তামাশার বস্তু করিও না এবং তোমাদের প্রতি অবদান ও কিতাব এবং হিকমত যাহা তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন ও যদ্দারা তিনি তোমাদিগকে শিক্ষা দেন তাহা স্মরণ কর। তোমরা আল্লাহ্কে ভয় কর এবং জানিয়া রাখ যে, আল্লাহ্ সর্ব বিষয়ে জ্ঞানময়। আয়াতের “আযল' (আযালাহুন্না থেকে) শব্দটি সময়সীমা ও সময়সীমার শেষ পরান্তকে নির্দেশ করে। মানুষের আযুফ্ধালকেও আযল বলে। আবার মৃত্যুকেও আযল বলে, যা আয়ুর প্রান্তসীমা। এখানে আযল বলে বুঝানো হয়েছে ইদ্দতের সময়সীমার শেষ প্রান্তকে । কারণ, ইদ্দতের সূচনা হয় তালাকের পরক্ষণেই । “বুলুগ' অর্থ কোনো বস্তু পর্যস্ত পৌছে যাওয়া। কখনো আবার রূপক অর্থে কোনো কিছুর নিকটবর্তী হওয়াকেও বুলুগ বলে । আলোচ্য আয়াতে “ফা বালাগনা' বলে দ্বিতীয় অর্থটিকে নির্দেশ করা হয়েছে, যেনো পূর্বোক্ত আয়াতের বক্তব্যের ধারাবাহিকতা অটুট থাকে। “তখন তোমরা হয় যথাবিধি তাদেরকে রেখে দিবে অথবা বিধিমতো মুক্ত করে দিবে ।'(ফা আমসিকুহুন্না বি মা'রূফ আও সাররিহু হুন্না বি মা'রুফ) __ একথার অর্থ, ইদ্দত পূর্ণ হওয়ার পর একটি নন্দিত পরিসমাপ্তি হওয়া বাঞ্ছণীয়। তাকে (স্ত্রীকে) অনর্থক আবদ্ধ করে রাখা বৈধ হবে না। নিশ্চিত করতে হবে সুন্দর প্রত্যাবর্তন অথবা সুশিষ্ট বিদায় । “কিন্তু অন্যায়রূপে তাদের ক্ষতি করে সীমালংঘনের উদ্দেশ্যে তাদেরকে তোমরা আটকে রেখো না। যে এমন করে সে নিজের প্রতি জুলুম করে'__ একথার অর্থ দীর্ঘদিন তাকে আটকে রেখে কিছু আদায় করতে চেষ্টা কোরো না। “ছেরার' শব্দটি ব্যবহৃত হয়েছে কর্মপদে । কর্তৃপদে ব্যবহৃত হয় অবস্থা জ্ঞাপক হিসেবে । “লি তা'তাদু' শব্দের 'লাম' অক্ষরটি “লা তুমসিকুহুন্না'র সাথে সম্বন্ধিত। এটাও কর্মপদ হিসেবে “দ্বেরার' শব্দের ব্যাখ্যা । অথবা “লি তা'তাদু' শব্দের 'লাম' “দ্বেরার' শব্দটির সঙ্গে সম্পৃক্ত এবং এটি 'দ্বেরার' শব্দের ব্যাখ্যারূপে ব্যবহৃত। দ্বেরার একটি চূড়ান্ত অর্থবোধক শব্দ। জুলুম বা উৎপীড়নের চূড়ান্ত অবস্থা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে। প্রথমতঃ আল্লাহপাক সৌজন্যের সাথে রাখতে বলেছেন অথবা ছেড়ে দিতে বলেছেন শিষ্টাচারের সঙ্গে। আর নিষিদ্ধ করেছেন উৎপীড়নকে । এরপর বলেছেন, যে এ রকম করে, সে নিজের প্রতি জুলুম করে। অর্থাৎ সে নিজেই নিজেকে শাস্তিযোগ্য করে। হজরত ইবনে আব্বাস থেকে আওফীর সূত্রে ইবনে জারীর বলেছেন, প্রথম দিকে এমন অবস্থা ছিলো যে, কোনো কোনো লোক লাঞ্কুনা দেয়ার উদ্দেশ্যে তাদের স্ত্রীদের তালাক দিতো । ইদ্দত শেষ হওয়ার আগে ফিরিয়ে নিতো, পুনরায় তালাক দিতো । ক্রমাগত এ রকমই করতে থাকতো তারা । এই আয়াত অবতীর্ণ হয় ওই পরিস্থিতিকে লক্ষ্য করেই। বাগবী, সুদ্দী ও ইবনে জারীর উল্লেখ করেছেন, এ আয়াত এক আনসারীকে লক্ষ্য করে তাফত্ীরে মাযহারী/৫৪৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।