আমাদের দলিল হচ্ছে, আলোচ্য বিধানটি (দ্বিতীয় স্বামীর সন্তোগের পর তালাক প্রদান) প্রথম স্বামীর জন্য হালাল হওয়ার একটি উপলক্ষ । তাই বলা হয়েছে 'ফালা জুনাহা আলাইহিমা আই য়াতারজায়া' অর্থাৎ এবার তাদের পুনর্মিলনে কারো কোনো অপরাধ নেই৷ তদুপরি রয়েছে রসুল স. এর ওই নির্দেশ “আল্লাহপাক হালালকারী ও হালালকৃতকে অভিশম্পাত দিয়েছেন।' এখানে দ্বিতীয় স্বামীকে প্রথম স্বামীর জন্য হালালকারী গণ্য করা হয়েছে। আর হালাল হওয়ার বিধান হয়েছে এজন্য যে, সবকিছুই যেনো হালাল পন্থায় সম্পাদিত হয়। একারণে প্রথম স্বামী তিন তালাকেরই অধিকারী হবে। এ ছাড়া দ্বিতীয় স্বামীর সম্ভোগ যখন গুরুতর নিষিদ্ধ বিষয়ের বিনাশ সাধন করতে সক্ষম, তখন লঘু নিষিদ্ধতাও নিশ্চয়ই বিনাশ সাধন করতে পারবে। প্রথম স্বামীর ছেড়ে দেয়া স্ত্রী যদি দ্বিতীয় স্বামীকে এই শর্তে গ্রহণ করে যে, আমাকে তালাক দিতে হবে; আর দ্বিতীয় স্বামীও যদি তার শর্ত মেনে নিয়ে পুনরায় তালাক দেয় তবে ইন্দতান্তে প্রথম স্বামী তাকে বিবাহ করতে পারবে । ইমাম আবু হানিফা বলেছেন, এরকম বিবাহ বৈধ যেহেতু সে বিশুদ্ধ বিবাহের আওতায় সম্ভোগ করেছে। শর্তের দ্বারা বিবাহ বাতিল হয় না। ইমাম মোহাম্মদ থেকে বর্ণিত হয়েছে, দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ শুদ্ধ হবে ওই দলিল অনুসারে যা আমি পূর্বেই পেশ করেছি । কিন্তু প্রথম স্বামীর জন্য এটা বৈধ হবে না, কারণ সে এমন একটি বিষয়ে উদ্দেশ্য সফল না হওয়ার কারণে তাকে শাস্তি দিতে হবে । যেমন, অংশীদারিত্ব দ্রুত হস্তগত করার জন্য কেউ যদি কোন উত্তরাধিকারীকে হত্যা করে তবে সে অংশীদারিত্ব থেকে বঞ্চিত হয় । ইমাম মালেক, আহমদ ও আবু ইউসুফের বক্তব্য হচেছ, ওরকম করলে বিয়েই শুদ্ধ হবে না। ইমাম শাফেয়ী থেকেও এ ধরনের বক্তব্য পাওয়া যায়। তন্মধ্যে বিশুদ্ধতর মতটি হচ্ছে বিবাহ শুদ্ধ হবে না। কারণ, এটা নির্ধারিত সময়ের (মুত্আ) বিয়ের বিধানের মধ্যেই পড়ে । আর বিয়েই যদি শুদ্ধ না হয় তবে প্রথম স্বামীর জন্য হালালও হবে না। কারণ হালাল হওয়ার নিয়ম এখানে পালন করা হয়নি। অর্থাৎ বিশুদ্ধ বিবাহের রীতিকে উপেক্ষা করা হয়েছে। ইমামত্রয় এরকম বিবাহ বিশুদ্ধ না হওয়ার সমর্থনে হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের হাদিসটিকে পেশ করেছেন। হাদিসটিতে বলা হয়েছে, রসুল পাক স. হালালকারী এবং হালালকৃতের প্রতি অভিশম্পাত করেছেন। দারেমী ও তিরমিজি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। ইমাম ইবনে মাজাহ্ হাদিসটি বর্ণনা করেছেন হজরত আলী, হজরত ইবনে আব্বাস এবং হজরত উকবা বিন আমের থেকে । আমরা বলি, বর্ণিত হাদিসটিতো আমাদেরই পক্ষে । কেনোনা রসুল স. দ্বিতীয় স্বামীকে হালাল সাব্যস্ত করেছেন। হাদিসের “মুহলিল' শব্দটি বৈধতাকেই সমর্থন করে। তাই এর ছারা প্রমাণিত হয় যে, বিবাহ শুদ্ধ হবে । তবে এ প্রসঙ্গটি ভিন্ন যে, দ্বিতীয় স্বামী অন্য একটি নিষিদ্ধ বিষয়ের অপরাধে অপরাধী । আমরাও সে কথা তাফসীরে মাযহারী/৫৪ ৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।