নয়। কতিপয় আলেম বলেছেন, হাদিসটি খবরে ওয়াহিদ নয় বরং মশহুর। আর মশহুর হাদিস দ্বারা কিতাবুল্লাহর সিদ্ধান্ত থেকে সরে আসা যায়; কথাটি যুক্তিসঙ্গত নয়। কারণ, হাদিসটি আসলে খবরে ওয়াহিদ, মশহুর নয় । তবে বলা যেতে পারে হাদিসটির অনুকূলে যখন একমত্য সংগটিত হয়েছে এবং জমহুর আলেম তা স্বীকারও করে নিয়েছেন তখন হাদিসটি মশহুর হাদিসের পর্যায়ভূত হয়েছে। তাই এ হাদিসের মাধ্যমে কিতাবুল্লাহকে অতিক্রম করা সিদ্ধ হয়েছে। “তারা উভয়ে যদি মনে করে' এই সম্মিলক সম্বোধনটি পূর্ববর্তী আয়াতের একটি বাক্যের বিপরীত যেখানে বলা হয়েছে__ তাদের পুনঃঘহণে তাদের স্বামীগণ অধিক হকদার-___ সেখানে স্বামীরাই ছিলো এককভাবে সম্বোধনকৃত। “তারা উভয়ে যদি মনে করে যে তারা আল্লাহ্র সীমারেখা রক্ষা করতে সমর্থ হবে" এখানে মনে করা বুঝাতে “জন' শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে মনে করা অর্থ বিশ্বাস করা । এই বিশ্বাস এলেম বা জ্ঞান দ্বারা অর্জন করা সম্ভব নয়। কারণ অদৃশ্যের বা ভবিষ্যতের জ্ঞান কারো জানা নেই। সুতরাং এখানে “জন' বলতে বিশ্বাস করা, মনে করা অথবা ধারণা করা বুঝতে হবে। অর্থাৎ তাদের দু'জনেরই এরকম প্রবল ধারণা থাকতে হবে যে, আমরা আল্লাহ্র সীমারেখা রক্ষা করতে সমর্থ হবো। এ বিষয়ে ইমামগণ একমত যে, দ্বিতীয় স্বামীর সন্তোগ প্রথম স্বামীর তিন তালাকের বিলোপ সাধন করে। ওই রমণী যদি প্রথম স্বামীর সঙ্গে পুন£্রবিবাহবদ্ধ হয় তবে প্রথম স্বামী পুনরায় তিনটি তালাকের অধিকার লাত করবে । তবে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে যে, তিন তালাকের কম হলে তা লোপ পাবে কিনা। অর্থাৎ প্রথম স্বামী যদি এক কিংবা দুই তালাক প্রদান করে থাকে, তালাকপ্রাপ্তার ইদ্দতও পূর্ণ হয়ে যায়, তারপর দ্বিতীয় স্বামী তাকে বিবাহ করে পুনরায় তালাক দেয়__ তারপর ইদ্দত পালন শেষে প্রথম স্বামী তাকে পুনঃবিবাহ করলে তিন তালাকের অধিকারী হবে, না আগের দুই অথবা এক তালাকের অধিকারী হবে? এমতাবস্থা সম্পর্কে ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফের বক্তব্য হচ্ছে, দ্বিতীয় স্বামীর সম্ভোগ প্রথম স্বামীর প্রথম তালাকের সমুদয় অধিকার অবলুপ্ত করে দেয়। দ্বিতীয় স্বামীর তালাকের পর প্রথম স্বামী পুনঃবিবাহ করার সাথে সাথে পুনরায় পূর্ণ তিন তালাকের অধিকারী হয় । ইমাম মোহাম্মদ বলেছেন, তিনের কম তালাক অবলুপ্ত হয় না। যেহেতু আল্লাহপাকের নির্দেশ “তবে সে তার জন্য বৈধ হবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হবে ।' এর দ্বারা ওই গুরুতর নিষিদ্ধ বিষয়ের সমাপ্তি ঘটেছে যা তিন তালাক দ্বারা সম্পাদিত হয়েছিলো, আর এই বিধানটি শুধুমাত্র তিন তালাকের জন্য নির্দিষ্ট । মনে রাখতে হবে যে কোনো বস্ত প্রতিষ্ঠিত হওয়ার আগে নিষিদ্ধ হয় না। তাফসীরে মাযহারী/৫8 ৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।