Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মুহাদ্দিস হজরত আয়েশার হাদিস বর্ণনা করেছেন এভাবে-_ এক ব্যক্তি রসুল স.এর নিকট জানতে চাইলো এক লোক তার স্ত্রীকে তিন তালাক দিলো । এরপর সে দ্বিতীয় স্বামী গ্রহণ করলো । দ্বিতীয় স্বামীর সঙ্গে তার নির্জন বাস হয়েছিলো ঠিকই কিন্তু সঙ্গম হওয়ার পূর্বেই দ্বিতীয় স্বামীও তাকে তালাক দিলো। এখন ওই রমনীকে তার প্রথম স্বামী বিয়ে করতে পারবে কি না? তিনি স. বললেন, না-_ যতোক্ষণ না প্রথম স্বামীর মতো দ্বিতীয় স্বামী তাকে সম্ভোগ করে । মুকাতিল বিন হাব্বান থেকে ইবনে মুনজির বর্ণনা করেছেন, এই আয়াতটি অবতীর্ণ হয় আবদুর রহমান বিন আতিকের কন্যা আয়েশা সম্পর্কে । সে ছিলো রেফায়া বিন ওয়াহাব বিন আতিকের স্ত্রী । রেফায়া ছিলো তার চাচাত ভাই । রেফায়ার বায়েন তালাকের পর তাকে বিয়ে করেছিলো আবদুর রহমান বিন জোবায়ের কারেজী । আবদুর রহমানও তাকে তালাক দিলেন। সে তখন রসুল স. এর সকাশে উপস্থিত হয়ে জানালো, দ্বিতীয় স্বামী সন্ভোগ করার আগেই আমাকে তালাক দিয়েছে । আমি কি এখন প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবো? তিনি স. বললেন, না-__ যতোক্ষণ না সে তোমাকে সম্ভোগ করে। সেই সময় অবতীর্ণ হলো “অতঃপর যদি তাকে তালাক দেয় তবে সে তার জন্য বৈধ হবে না-_যে পর্যস্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হয়।" দ্বিতীয় স্বামী সম্ভোগ করার পর তালাক দিলে কি হবে সে কথা বলা হয়েছে পরক্ষণেই “তারপর সে যদি তাকে তালাক দেয় আর তারা উভয়ই যদি মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে সমর্থ হবে, তবে তাদের পুনর্মিলনে কারো কোন অপরাধ হবে না।” বাগবী বলেছেন, এ ঘটনার পর আয়েশা কিছুদিন চুপচাপ রইলো । পুনরায় রসুল স. এর নিকটে আবেদন জানালো, হে আল্লাহর রসুল! আমার দ্বিতীয় স্বামী আমার সঙ্গে সঙ্গত হয়েছে। রসুল স. বললেন, তুমি তোমার কথাকেই মিথ্যা প্রমাণ করছো (আগে বলেছো সে নপুংশক)। তাই তোমার কথা আমি বিশ্বাস করতে পারি না। আয়েশা নিশুপ হয়ে গেলেন। কিছুদিন পরেই রসুল স. দুনিয়া ছেড়ে চলে গেলেন। হজরত আবু বকর সিদ্দিক হলেন ইসলামের প্রথম খলিফা । তার নিকট গিয়ে আয়েশা বললো, আমার দ্বিতীয় স্বামী আমাকে সম্ভোগ করার পর তালাক দিয়েছেন। হজরত আবু বকর বললেন, তুমি তো রসুল পাক স. এর নিকটে একথা বলেছো । এ ঘটনা সকলেই জানে। সুতরাং তুমি প্রথম স্বামীর নিকটে আর যেতে পারছো না। কিছুদিন পর হজরত আবু বকর সিদ্দিকও পরলোকগমন করলেন। আয়েশা তখন হাজির হলো দ্বিতীয় খলিফা হজরত ওমরের নিকট । হজরত ওমর তার কথা শুনে বললেন, যদি তুমি প্রথম স্বামীর নিকট যাও, তবে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো । এখানে নিকাহ শব্দটির অর্থ যদি চুক্তি ধরা হয়, তবে এ হাদিসের ছারা কোরআনের বিধানকে পরিবর্তন করা হবে। খবরে ওয়াহিদ দ্বারা কোরআনের ব্যাখ্যা করা যদিও সিদ্ধ কিন্তু ইমাম আবু হানিফার মাজহাবে এ রকম করা সিদ্ধ তাফসীরে মাযহারী/৫৪২ ॥11.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।