Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হতে হবে। এখানে আমি বিশুদ্ধ কথাটির উল্লেখ এজন্যই করলাম যে, চূড়ান্ত অর্থবোধক (মুতলাক) থেকেই পূর্ণ একক মর্ম গ্রহণ করা হয়ে থাকে । বৈবাহিক সম্পর্কের সঙ্গে স্বামী স্ত্রী উভয়েই জড়িত। কারণ, এই সম্পর্কটি হয় ইজাব ও কবুলের মাধ্যমে । আয়াতের অর্থ প্রকাশ করতে গিয়ে হজরত সাঈদ বিন মুসাইয়েব ও দাউদ বলেছেন, দ্বিতীয় স্বামীর সম্ভোগ ব্যতিরেকে প্রথম স্বামী পুনঃবিবাহ করতে পারবে । কিন্তু এই সিদ্ধান্তের উপর একমত্য প্রতিষ্ঠিত হয়েছে ষে, প্রথম স্বামীর পুনঃবিবাহ শুদ্ধ করতে চাইলে দ্বিতীয় স্বামীকে সম্ভোগ করতেই হবে। একারণেই অনেক ভাষ্যকার বলেন, এখানে নিকাহ্‌ (বিবাহ) শব্দটির অর্থ সম্ভোগ । কেউ যদি একথা বলে জটিলতা সৃষ্টি করে যে, সম্ভোগ করা স্বামীর কর্ম, স্ত্রীর নয়। স্ত্রী কেবল সম্তোগের ক্ষেত্র। তাহলে সন্ভোগের শর্ত স্ত্রীর প্রতি করা হয়নি । এই জটিলতা অপনোদনার্থে আমরা বলি, মাজাজী (মাধ্যমিক) অর্থ হিসেবে এ রকম বলা জায়েয। কিন্তু আয়াতটি চুড়ান্ত অর্থ প্রকাশক । মাজাজ (মাধ্যমিক) নয়। কারণ নিকাহ্‌ অর্থ যদি চুক্তি হয় তবে জওজ শব্দটি মাজাজ হিসাবে ব্যবহৃত হবে। কারণ তখনও চুক্তি হয়নি । তবে সে স্বামী হয় কেমন করে । এ জন্য তাকে বলা হলো আগাম স্বামীর কথা । তেমনি যদি নিকাহ্‌ শব্দের অর্থ ধরা হয় সম্ভোগ তবে সম্পর্কগতভাবে সেটাও হবে মাজাজী । এও বলা যেতে পারে যে, নিকাহ্‌ এর মাজাজী মর্ম হবে__ সে সম্তোগ করতে পারে। আয়াতটির এ রকম জটিল ব্যাখ্যা করার কারণ হজরত আয়েশা সিদ্দিকার একটি হাদিস, যে হাদিসে তিনি বলেছেন, আমি এবং আমার পিতা আবু বকর রসুল স. এর কাছে ছিলাম । তখন রেফায়া কারজীর স্ত্রী এসে বললো, রেফায়া আমাকে মুসাল্লাসা তালাক দিয়েছিলো। তারপর আবুদর রহমান আমাকে বিয়ে করেছিলো । তার নিকট আমি পেলাম যেমন সুতার গুচ্ছ, বলেই সে উড়নার সুতার গুচ্ছ ধরে দেখালো । রসুল স. তার কথায় মৃদু হাসলেন । বললেন, তাহলে তুমি আবার রেফায়ার নিকটে যেতে চাও? কিন্তু তাতো হতেই পারে না যতোক্ষণ না সে তোমার এবং তুমি তার স্বাদ গ্রহণ করেছো । মুহাদ্দিসগণের এক বড় দল এই হাদিসটি বর্ণনা করেছেন। বোখারী ও মুসলিম । একটি বর্ণনায় দেখা যায়, সে প্রথমে ছিলো রেফায়ার স্ত্রী। রেফায়া তাকে তিন তালাক দিয়েছিলো । ইমাম মালেক তার মুয়াত্তা গ্রন্থে মুসাওয়ার বিন রেফায়া কারজী থেকে, তিনি জোবায়ের বিন আবদুর রহমান বিন জোবায়ের থেকে বর্ণনা করেছেন___ রসুল স. এর যুগে রেফায়া বিন সামওয়াল তার স্ত্রী তাসিমা বিনতে ওয়াহাবকে তিন তালাক দিয়েছিলো! এরপর তাকে বিয়ে করেছিলো আবদুর রহমান বিন জোবায়ের । কিন্তু সে ছিলো নপুংসক। তাসিমা তাই তার নিকট থেকে বিচ্ছিন্ন হয়েছিলো । এরপর রেফায়া তাকে পুনরায় বিয়ে করতে চাইলে রসুল স. তাকে নিষেধ করেন এবং বলেন, যতোক্ষণ না আবদুর রহমান তাকে সম্ভোগ করবে ততোক্ষণ তোমার বিবাহ হালাল হবে না। বহুসংখ্যক তাফসীরে মাযহারী/৫৪১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।