পরত্যার্পণ করে খোলা করেছিলেন। ফলে সৃষ্টি হয়েছিলো বিবাদ । বিষয়টি হজরত ওসমানের আদালতে পেশ করা হলে, তিনি পূর্বের আদেশই বহাল রেখেছিলেন এবং রবীয়কে বলেছিলেন, টুপি ও অন্যান্য যা কিছু আছে সব দিয়ে দাও। নাফে কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত ওমরের স্ত্রীর এক মুক্ত ক্রীতদাসী সকল সামগ্রী এমন কি পরিধেয় বন্ত্রের বিনিময়ে খোলা করেছিলেন। বর্ণিত আসার দুইটিতে এমন কোনো কিছু উল্লেখ নেই যা মকরূহ্ সিদ্ধান্তের বিপরীতে যায়। বরং আসার দু'টি খোলার প্রচলিত বিধানকেই সমর্থন করে । কেউ এটাকে অস্বীকার করেন নি। যারা মকরূহ হওয়াকে স্বীকার করেন না, তারা আলোচ্য আয়াতের ওই বাক্যটিকেই দলিল হিসাবে গ্রহণ করেন___ যেখানে বলা হয়েছে, “ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত্ বিহী' (তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে কারো কোনো অপরাধ নেই)। এখানে “মা' শব্দটি সাধারণ অর্থবোধক । এর দ্বারা কম বেশী দু'টিই বুঝায় । কোরআনের বিধানের প্রতিকৃলে যাবে না__ এই নীতিতেই খবরে ওয়াহিদ গৃহীত হয়ে থাকে। কিন্তু এখানে প্রতিকূলতা লক্ষ্যণীয় । আমি বলি, ইমাম আবু হানিফার আচরণীয় সূত্র হচ্ছে, যে আম অন্তর্ভুক্তি হিসেবে অকাট্ট্যরূপে প্রমাণিত সেই আম (সাধারণ) কে খবরে ওয়াহিদ দ্বারা সুনির্দিষ্ট করা যাবে না। কিন্ত যদি আমরা বলি যে, খবরে ওয়াহিদ দ্বারা সুনির্দিষ্টকরণ সিদ্ধ তবে আমরা এও বলতে পারি__আয়াতের বিধান মোহরের পরিমাণের উপর সংযুক্ত । আর পরিমাণের হাস সংশ্লিষ্ট ওই হাদিসগুলোর সঙ্গে । হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত একটি হাদিস মকরূহ না হওয়াকে প্রমাণ করেছে। তিনি বলেছেন, আমার বোন এক আনসারীর স্ত্রী ছিলেন। ওই আনসারী মোহরানা হিসেবে একটি বাগান দিয়েছিলেন তাকে । হাদিসটির শেষ দিকে উল্লেখিত হয়েছে__ রসুল স. আমার বোনকে জিজ্ঞেস করলেন, তুমি যদি ওই বাগানটি ফেরৎ দাও তবে সে তোমাকে তালাক দিবে । আমার বোন বললো, তাই হোক । বাগানটার সঙ্গে অতিরিক্ত কিছু দাও। ইবনে জাওজী বলেছেন, হাদিসটি বিশুদ্ধ নয়। বর্ণনাকারীদের একজন আতিয়া আওফি সম্পর্কে ইবনে হাব্বান বলেছেন, তার হাদিস শিক্ষা করা জায়েয নয়। অপর এক বর্ণনাকারী হাসান বিন আম্মারাকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন শো"বা। “এই সব আল্লাহর সীমারেখা । তোমরা এই সীমালংঘন কোরো না। যারা এ রকম করে তারা জালেম'-_- আল্লাহ্পাকের বিধানে দু'টি সম্ভাবনা ছিলো। একটি হচ্ছে বিধিমতো রেখে দেয়া এবং অন্যটি হচ্ছে সদয়ভাবে ছেড়ে দেয়া। “ফাইন তাল্লাকাহা' (অতঃপর যদি সে তাকে তালাক দেয়) বাক্যটি হচ্ছে দ্বিতীয় সম্ভাবনা (আয়াত ২৩০)। আল্লাহপাক এর পর তার বিধান করেছেন এভাবে___ তবে সে তার জন্য বৈধ হবে না যে পর্যস্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হবে ।'__ একথার অর্থ, তালাকপ্রাপ্তাকে বিশুদ্ধভাবে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ তাফসীরে মাযহারী/৫8০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।