03 সাবধান! ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা ইহা বুঝিতে পারে না। সফাসাদ' শব্দের অর্থ অশান্তি বা অনাসৃষ্টি । এর বিপরীত শব্দ হচ্ছে সোলেহ বা শান্তি। সকল অকল্যাণজনক কাজকেই ফাসাদ শব্দের মাধ্যমে প্রকাশ করা যায়। পক্ষান্তরে, সকল শুভ কাজকেই বলা হয় সোলেহ। আলোচ্য আয়াতে মদীনার মুনাফিকেরা যে অশান্তি বা ফাসাদ সৃষ্টিকারী সে কথা বলা হয়েছে। মুনাফিকেরা একথা স্বীকার করে না। তারা কোরআনের প্রতি এবং রসুল স. এর প্রতি বিশ্বাস স্থাপনের বিরুদ্ধে দাড়িয়েছে । নিজেরা তো বিশ্বাস করেই না। অন্যদেরও বিশ্বাস করতে বাধা দেয়। মন্জার মুশরিকদের নিকট মুসলমানদের গোপন তথ্য সরবরাহ করে। তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধংদেহী করে তোলে। সত্যের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত করার প্রয়াস অবশ্যই ফাসাদ। রক্তক্ষয়ের পরিস্থিতি সৃষ্টি করার চেয়ে অধিক অশান্তি আর কী হতে পারে? মুসলমানেরা তাদেরকে সদুপদেশ দিতেন। বলতেন, পৃথিবীতে অশান্তি সৃষ্টি কোরো না। তারা বলতো, আমরাই তো শান্তি স্থাপনকারী (ইন্রামা নাহনু মুছলিহুন)। বিস্ময়ের ব্যাপার-তারা অসত্যকেই সত্য রূপে দেখতে পেতো। তাই নিশ্চিন্ততার সঙ্গেই এরকম জবাব দিতো । তাদের দৃষ্টিতে অশুভই শুভ হিসাবে প্রতিভাত হতো। তাই অনুশোচনার পথে না গিয়ে মুখের উপরে বলে দিতো, আমরাই তো শান্তি স্থাপনকারী । এরকমও হতে পারে যে, তারা মুসলমানদের (সাহাবাগণের) সামনে এমন বলার সাহস পেতো না। নিজেদের মধ্যে এরকম বলাবলি করতো। তাদের উক্তির শুরুতেই থাকতো 'ন্নামা' শব্দটি যার অর্থ “নিশ্চয়'। তাদের বলার মাধ্যমে প্রকাশিত হতো তাদের শান্তিকামিতার নিশ্চিত ধারণা । সাবধান! তাদের কথা বিশ্বাসনীয় নয়। 'আমরা দেশে কোনো গোলোযোগ সৃষ্টি করিনা' “আমরা সম্প্রীতিবাদী' “আমরাইতো শান্তিকামী'-এরকম যতো মধুর কথাই তারা বলুক না কেনো-তাদের কোনো কথাই বিশ্বাস করা যাবে না। কারণ তারা কপট, প্রতারক, মিথ্যাবাদী । এই আয়াতটি মুনাফিকদের অসৎ উক্তির প্রতি চরমতম প্রতিবাদ । আরবী বাকভঙ্গির চূড়ান্ত প্রতিবাদী রূপটি ব্যবহৃত হয়েছে এই বাক্যটিতে । প্রথমে উল্লেখ করা হয়েছে 'আলা' (সাবধান)। সুনিশ্চিত কোনো কিছুকে প্রকাশ করতে গেলে প্রথমেই এই শব্দটি উল্লেখ করাই আরবী ভাষাভঙ্গির নিয়ম । এরপর ব্যবহৃত হয়েছে ইন্্লা শব্দটি । যার অর্থ নিশ্চয় বা অতি অবশ্যই । এরপর এসেছে হুম সর্বনামটি-যার অর্থ তারা (মুনাফিকেরা)। তারপর মুফসিদুন (অশান্তি সৃষ্টিকারী) শব্দটি উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য ও বিধেয় এর পার্থক্য সৃষ্টিকারী সর্বনাম হুম এবং বিধেয়কে সুনির্ধারণকারী আল (হুমুল) সহযোগে । তাফসীরে মাযহারী/৫8 ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।