Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

উম্মে বকরা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন উরওয়া বিন জোবায়ের, মুসা বিন উবাইদা জোবাইদি এবং আরও অনেকে । ইবনে হাব্বান মনে করেন, তিনি ছিলেন ধীশক্তিসম্পন্ন বর্ণনাকারী । মাসআলাঃ আয়াতের সাধারণ বক্তব্যানুসারে এ বিষয়টিতে সকলে একমত যে, মোহর থেকে অতিরিক্ত খোলা নির্ধারণ করা যায়। কিন্ত ইমাম আবু হানিফা ও আহমদ বলেছেন, এ রকম করলে মাকরূহ হবে । আলেমদের অধিকাংশ বলেছেন মাকরূহ হবে না। আর এটা হচ্ছে ইমাম আবু হানিফা থেকে জামিউস সগিরের বিবরণ। এই মাসআলাটিতে সাহাবায়ে কেরামের মতভিন্নতার কথা ইতোপূর্বে আলোচিত হয়েছে। মাকরূহ হওয়ার কারণ আবু দাউদের মারাসিল গ্রন্থভূত ইবনে আবি শাইবা ও আবদুর রাজ্জাকের ওই বর্ণনাটি, যেখানে বলা হয়েছে রসুল স. তাকে (সাবেতের স্ত্রীকে) বলেছিলেন, সাবেত মোহরস্বরূপ তোমাকে যে বাগানটি দিয়েছিলো তা তুমি ফেরৎ দিতে রাজি কি না? তিনি বলেছিলেন, রাজি। বরং চাইলে আরও বেশী কিছু দিবো । রসুল স. বলেছিলেন, অতিরিক্ত প্রদান অনুচিৎ। দারা কুতনীও অনুরূপ বলেছেন। তিনি আরও বলেছেন, এরকম বর্ণনা করেছেন ওয়ালিদ-__ইবনে জুরাইজ থেকে, তিনি আতা থেকে এবং তিনি হজরত ইবনে আব্বাস থেকে । ইবনে জাওজী দারা কুতনী থেকে এবং তিনি আবু জোবায়ের থেকে বর্ণনা করেছেন, আবদুল্লাহ বিন উবাই বিন সুলুলের কন্যা জয়নাব সাবেত বিন কায়েসের স্ত্রী ছিলেন। সাবেত তাকে মোহর হিসেবে একটি বাগান দিয়েছিলেন। তাদের মধ্যে বনিবনা হলো না। জয়নাব তখন রসুল স. এর দরবারে অভিযোগ পেশ করলেন। রসুল স. বললেন, তুমি কি বাগানটি তাকে ফিরিয়ে দিতে পারো? তিনি বলেছিলেন, পারি। বরং কিছু অতিরিক্ত দিতে পারি। তিনি স. বললেন, অতিরিক্তের প্রয়োজন নেই । শুধু বাগানটা দিলেই চলবে। একথা বলে রসুল স. বাগানটি সাবেতকে দিয়ে দু'জনকে পৃথক করে দিলেন। সাবেত বললেন, আমি রসুল পাক স. এর মীমাংসা অবনত মস্তকে মেনে নিলাম । ইবনে জাওজী বলেছেন, বর্ণনাটির সনদ বিশুদ্ধ। দারা কৃতনী বলেছেন, আবু জোবায়ের অনেকের নিকট থেকে ঘটনাটি শুনেছেন। আতা থেকে সনদসহ দারা কুতনী বর্ণনা করেছেন, মহানবী স. এরশাদ করেন__ খোলা প্রাপ্তাদের নিকট থেকে যা দেয়া হয়েছে তার অতিরিক্ত নিও না। হজরত ইবনে আব্বাস থেকে ইবনে মাজা বলেছেন, সুলুল তনয়া রসুল স. সকাশে হাজির হলেন। রসুল স. সাবেতকে আদেশ করলেন, শুধু বাগানটি নিয়ে নাও, অতিরিক্ত নিও না। সার কথা হচ্ছে, বিশুদ্ধ মুরসাল হাদিসে অতিরিক্ত গ্রহণের প্রমাণ রয়েছে। হজরত আলী থেকে এরকম প্রমাণ বিদ্যমান । স্বামী তার স্ত্রীকে মোহর হিসেবে যা দিয়েছে তার অতিরিক্ত নিতে পারবে না__ এ রকম বর্ণনা করেছেন আবদুর রাজ্জাক এবং তকী। আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, রবীয় বিনতে মুআজ থেকে । ওই বর্ণনাটিতে রয়েছে তিনি তার স্বামীর নিকট তার সকল সম্পদ তাফসীরে মাযহারী/৫৩৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।