সাবেত বললেন, ঠিক আছে আমি নিষ্কৃতি দিলাম । তখন অবতীর্ণ হলো এই আয়াত। বর্ণনাগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে, খোলা তালাক পর্যায়ভূত । হাদিসের ভাষ্যেও তাই সরাসরি বলা হয়েছে, তুমি বাগানটি নিয়ে তাকে তালাক দাও। যদি কেউ প্রশ্ন করে বর্ণনাগুলোর বিপরীত কার্যক্রম দ্বারা ইমাম আবু হানিফার ভাষ্য নাসেখ (রহিতকারী) প্রতীয়মান হয়। হজরত ইবনে আব্বাস থেকে বোখারীর বর্ণনায় খোলার পরে তালাকের প্রমাণ রয়েছে । হজরত ইবনে আব্বাস পুনঃ মন্তব্য করেছেন যে, খোলা হলো বিবাহবিচ্ছেদ । খোলার পরে তালাকের আর প্রয়োজন নেই। সাবেত রসুল স. এর নির্দেশানুযায়ী তার বিবিকে তালাক দিয়েছিলেন । আর ওই তালাক ছিলো সম্পদের বিনিময়ে । খোলা ছিলো না। অতঃপর তিনি আয়াতের ব্যাখ্যা অনুসারে এই ফতোয়া জারী করে দিয়েছেন যে, খোলা হলো বিবাহবিচ্ছেদ । কাজেই হজরত ইবনে আব্বাসের ফতোয়া ছিলো তারই ধারণানির্ভর । হাদিসের বিপরীত ছিলো না । হজরত ইবনে আব্বাসের উক্তি (এটাই ছিলো ইসলামের সর্বপ্রথম খোলা) রূপক অর্থে ব্যবহৃত হবে । আর হজরত ইবনে আব্বাসের ধারণার অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য নয়। খোলা তালাক সম্পর্কে যে সকল দলিল বর্তমান, তন্মধ্যে একটি হচ্ছে__ আবদুর রাজ্জাকের বর্ণনা যা তিনি সাঈদ ইবনে মুসাইয়েব থেকে উদ্ধৃত করেছেন; যেখানে বলা হয়েছে, রসুল পাক স. খোলাকে তালাকের একটি পর্যায় সাব্যস্ত করেছেন । বিবরণটি মুরসাল ও বিশুদ্ধ । আমাদের নিকট মুরসাল হাদিসও দলিল হিসাবে গ্রহণীয়। ইমাম শাফেয়ী বলেছেন, সাঈদ ইবনে মুসাইয়েবের মুরসাল হাদিসও সনদ বিশিষ্ট হাদিসের পর্যায়ভূত। কারণ, আমি সেগুলোকে সনদ সহই পেয়েছি। খোলা যে আসলে এক প্রকার তালাক, তা হজরত ইবনে মাসউদের বর্ণনার মাধ্যমে প্রমাণিত হয়। তিনি বলেছেন, খোলা এবং ইলা দ্বারাও বায়েন তালাক হয় । এ রকম বলেছেন ইবনে আবি শাইবা । উম্মে বকরার অনুরূপ বিবরণ হজরত আলী থেকেও বর্ণিত হয়েছে। উম্মে বকরা বলেছেন, তিনি তার স্বামীর নিকট খোলা করে নিয়েছিলেন। ঘটনাটি যখন হজরত ওসমানের আদালতে পৌছলো, তখন তিনি সেখানে গিয়ে বললেন, এটা হলো তালাকে বায়েন। স্বামী স্ত্রী যদি অন্য কোনো সমাধানে আসে তবে সেটা আলাদা বিষয় । মালেক। তবে এই বিবরণটি সম্পর্কে কেউ কেউ আপত্তি উ্থাপণ করে বলেন যে, এর মধ্যে জুমহান নামক এক বর্ণনাকারী রয়েছেন তিনি মশহুর নন । ইবনে হুম্মাম বলেছেন, জুমহান ছিলেন আবু ইয়ালী আসলামিয়াইনের মুরিদ । আবার কেউ বলেছেন, তিনি ছিলেন ইয়াকুব কিবৃতির মুরিদ এবং ছিলেন তাবেয়ী । হজরত সা'দ বিন আবি ওয়াবাস, হজরত ওসমান বিন আফফান, হজরত আবু হোরায়ারা, এবং হজরত তাফসীরে মাযহারী/৫৩৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।