লক্ষ্য করা যায়৷ ঘটনাটি ছিলো এরকম-__ ওই স্ত্রীলোকটি রসুল স. এর খেদমতে হাজির হয়ে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করলেন । স্বামীর প্রহারের চিহ্ন ছিলো তার শরীরে । তিনি বললেন, হে আল্লাহর রসুল ! আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট নই, তিনিও আমার প্রতি সন্তষ্ট নন। রসুল স. তখন তার স্বামীকে ডেকে এনে বললেন, তোমাদের মধ্যে কি বিবাদ হয়েছে? তিনি (সাবেত) শপথ করে বললেন, ইয়া রসুলাল্লাহ্ ! আপনার পর আমার এই স্ত্রী পৃথিবীতে আমার সর্বাপেক্ষা প্রিয় । রসুল স. জমিলাকে বললেন, তুমি কী বলো? জমিলা বললেন, হে আল্লাহর রসুল! আমি তো আপনার নিকট একটি অভিযোগ পেশ করেছি। এখন ওই অভিযোগের বিরুদ্ধে আমিতো কিছু বলতে পারি না। তবে একথা ঠিক যে, সে তার স্ত্রীকে ভালোবাসে । কিন্তু আমার মন বসে না। তাই আমি তার প্রতি সন্তষ্ট নই । সেও আমার প্রতি অপ্রসন্ন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বোখারী বর্ণনা করেছেন__ সাবেত বিন করিমের স্ত্রী রসুল স.কে বলতে শুরু করলেন, হে দয়ার নবী! কায়েসের ধর্মাচরণে ও স্বভাবে কোনো দোষ নেই । কিন্তু ইসলামের সঙ্গে কুফরীর সংমিশ্রণ করা আমার নিকট অপছন্দনীয় । রসুল স. বললেন, তুমি কি তার বাগানটা ফেরৎ দিতে পারো? তিনি বললেন, হ্যা। তিনি স. তখন সাবেতকে বললেন, তুমি বাগানটা নিয়ে তাকে তালাক দিয়ে দাও । ভিন্ন একটি সূত্রে হজরত ইবনে আব্বাস থেকে বায়হাকী বর্ণনা করেছেন, জমিলা খোলা করার উদ্দেশ্যে রসুল স. এর খেদমতে হাজির হয়েছিলেন। হজরত ইবনে আব্বাস থেকে ইবনে জারীর বলেছেন, ইসলামের সর্বপ্রথম খোলা হয় সাবেত বিন কায়েসের স্ত্রীর সঙ্গে। তিনি রসুল স.এর খেদমতে উপস্থিত হয়ে বলেছিলেন, হে আল্লাহর রসুল! আমার আর সাবেতের মাথা আর একত্রিত হতে পারে না। অন্যদের সঙ্গে আমি যখন তাকে তুলনা করি তখন দেখি, সে সবচেয়ে কালো ও বেঁটে । সে দেখতেও অতি কদর্যয। রসুল স. তাকে বলেছিলেন, তুমি তার বাগানটিকে ফেরৎ দিতে পারো? জমিলা বলেছিলেন, হ্যা। সে চাইলে আমি আরো কিছু অতিরিক্ত দিতে পারি। রসুল স. তখন দু'জনকে পৃথক করে দিয়েছিলেন । হজরত হাবিবা বিনতে সহল থেকে আবু দাউদ, ইবনে হাববান এবং বায়হাকী বর্ণনা করেছেন, সাবেতের স্ত্রী (হাবিবা) নবী পাক স. এর নিকট নিবেদন করলেন, আমরা কেউ কারো প্রতি সন্তুষ্ট নই (হাদিসের শেষ পর্যন্ত)। হজরত ইবনে জুরাইজ থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, আলোচ্য আয়াতটি সাবেত ও হাবিবার উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। হাবিবা রসুল পাক স. এর নিকট হাজির হয়ে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন। রসুল পাক স. বললেন, তুমি কি তার বাগানটাকে ফেরৎ দিতে সম্মত আছো? তিনি বললেন, হ্যা । রসুল পাক স. তখন সাবেতের মতামত চাইলেন । সাবেত বললেন, আপনি কি আমার ব্যাপারে এটাই উত্তম ধারণা করেছেন? রসুল স. বললেন, হ্যা। তাফসীরে মাযহারী/৫৩৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।