অবশ্যই চলে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে এখন আর কোনো অংশীদারিত্ব নেই (স্বামীর দায়িত্বে খোরপোষ এবং স্ত্রীর দায়িতে ইদ্দত নেই)। তবে হ্যা একটি হায়েজ আগমন না করা পর্যন্ত সে বিয়ে করতে পারবে না। বিবরণটি শুনে হজরত ইবনে ওমর বললেন, হজরত ওসমান ছিলেন উত্তম মানুষ আর তিনি বিজ্ঞ আলেমও ছিলেন। হয়েছে দু'বার। তারপর আলোচনা এসেছে স্ত্রীর ফিদিয়া বা দায়মুক্তি সম্পর্কে । এতদ্বসত্বেও বিষয়টি স্বামী স্ত্রী উভয়ের সঙ্গে সম্পর্কিত। স্বামীকে কিছু দেয়ার সম্পর্ক স্ত্রীর সঙ্গে এবং তা গ্রহণ করে পৃথক করে দেয়ার সম্পর্ক স্বামীর সঙ্গে। এভাবে প্রমাণিত হয় যে, তালাক কেবল স্বামীরই অধিকারাধীন। প্রকৃত কথা এই যে, আল্লাহপাক দুই প্রকার তালাকের আলোচনা করেছেন। একটি তালাক সম্পদবিশিষ্ট এবং অপরটি সম্পদবিহীন। এরপর বর্ণনা করেছেন, “ফাইন তাল্লাকৃহা ফালা তাহিন্ুু লাহু।' আরবী ভাষার নিয়ম অনুযায়ী “ফা' অব্যয়টি বিষয়ের পরম্পরা নির্ণায়ক। ফিদিয়া বা দায়মুক্তির আলোচনার পরে আল্লাহপাক তালাকের আলোচনা করেছেন । খোলা যদি তালাক না হয়, তাহলে ফা অব্যয়টি ব্যবহারের উদ্দেশ্য থাকে কি? যদি কেউ বলে, মাঝখানের খোলা সম্পর্কিত আলোচনাটি অপ্রাসঙ্গিক । তবে এটিকে মেনে নেয়া যেতে পারে না। কারণ, এর কোনো প্রমাণ নেই। এতে করে আল্লাহ্্পাকের কালামের মর্যাদা ক্ষুণ্ন হয়। আর আয়াতের প্রথমে তালাক, শেষে তালাক এবং মাঝখানে খোলার আলোচনা করা হয়েছে। ইমাম শাফেয়ীর উক্তিটিও সঠিক নয়। কারণ, আলোচ্য আয়াতে খোলা এবং বিবাহ বিচ্ছেদের কোনো আলোচনাই করা হয়নি। শুধু স্ত্রী কর্তৃক কিছু বিনিময় দেয়ার কথা বলা হয়েছে। স্বামীর কর্তব্য সম্পর্কে কোনো কথা নেই। কাজেই স্বামীর কর্তব্যটি ওই তালাকই যা ইতোপূর্বে বলে দেয়া হয়েছে। এমতাবস্থায় স্পষ্টতই বিষয়টি এ রকম দাঁড়ায় যে, প্রথমে আলোচিত তালাক যদি বিনিময়শূন্য হয়, তবে তা হবে রজয়ী। আর যদি বিনিময় সংশ্লিষ্ট হয়, তবে তা হবে বায়েন। স্বামীর উপর এক সাথে বিনিময় ও তালাক প্রদান একত্রিত হতে পারে না। এই একত্রিত হতে না পারাকে তালাক অথবা খোলা যে কোনো নামে অভিহিত করা যেতে পারে। ব্যবহারিক ভাষার মাধ্যমে এই অবস্থাটিকে বলা হয়েছে খোলা । শব্দটি কালাম পাক থেকে উচ্চারিত নয়। আলোচ্য আয়াতের শানে নুজুল থেকে প্রতীয়মান হয় যে, খোলা আসলে তালাক । আবদুল্লাহ বিন উবাইয়ের কন্যা হারিস বিন করিমের স্ত্রী জমিলা অথবা দারা কুতনীর সূত্রে ইবনে হাজার বলেছেন, তার নাম জয়নাব (সম্ভবত তার দু'টি নাম ছিলো)। অপর একটি হাদিসে উল্লেখিত হয়েছে তার নাম হাবিবা বিনতে সহল। ইবনে হাজার বলেছেন, দু'জন নারী সম্পর্কে দু'টি পৃথক ঘটনা ঘটেছিলো । হাদিস দু'টি খুবই মশহুর। সনদও বিশুদ্ধ । তবে বর্ণনার ক্ষেত্রে কিছুটা গরমিল তাফসীরে মাযহারী/৫৩৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।