মাসানীদের মতাদর্শ হচ্ছে___শরিয়তে খোলার নির্ভরযোগ্যতা নেই। তারা বলে, খোলার এই বিধানটি 'ওয়া ইন আরাদতুমুল ইসতাবদালা যওযিন” আয়াত দ্বারা রহিত হয়েছে। তাদের বক্তব্যের প্রেক্ষিতে বলা যায়, বর্ণিত আয়াতে স্বামী স্ত্রীর সম্মতিনির্ভর আদান-প্রদান অথবা বিনিময়ের কোনো উল্লেখ নেই । ফলে আলোচ্য আয়াতটির সঙ্গে বর্ণিত আয়াতের কোনো বিরোধ নেই। আর পরস্পরবিরুদ্ধ না হলে মনসুখ বা রহিত হওয়ার প্রশ্ন উঠতেই পারে না। খোলা বাস্তবে তালাক না বিবাহবিচ্ছেদ__ সে সম্পর্কে মতান্তর রয়েছে। ইমাম আবু হানিফা, মালেক ও শাফেয়ীর প্রসিদ্ধ মত এই যে, খোলা এক ধরণের তালাক । ইমাম আহমদও এ কথাই বলেছেন। তবে অপর একটি বর্ণনা মতে আহমদ ও শাফেয়ী বলেছেন, খোলা আসলে কোনো তালাক নয় বরং বিবাহ বিচ্ছেদ । যারা খোলাকে বিবাহ বিচ্ছেদ বলেন, তাদের নিকট খোলা দ্বারা তালাকের সংখ্যাহাস পায় না। এবং খোলায় দ্বিতীয় তালাকের সুযোগও থাকে না । আবার ইদ্দত পালনকালে স্বামী-স্ত্রীর কোনো প্রকার দায়িত্বও এখানে অনুপস্থিত । এ সম্পর্কে মতবিভেদকারী উভ্তয় পক্ষ কোরআনের এই একই আয়াত দলিল হিসেবে উপস্থাপন করেন । খোলাকে ধারা বিবাহবিচ্ছেদ বলেন, তাদের যুক্তি হচ্ছে, আল্লাহপাক আলোচ্য আয়াতের প্রথমে দুই তালাকের বর্ণনা দিয়েছেন। এরপর আলোচিত হয়েছে খোলা প্রসঙ্গ । অতঃপর পরবর্তী আয়াতে বিবরণ দিয়েছেন তৃতীয় তালাকের। খোলা যদি একটি তালাকই হয় তবে তালাকের সংখ্যা হয়ে যাবে চারটি । অথচ ইমামগণের একমত্য এই যে, তালাক সর্বমোট তিনটি । হজরত ইবনে আব্বাস থেকেও এই মতটির সমর্থন বিবৃত হয়েছে। সনদসহ তাউস থেকে ইবনে জাওজী বলেছেন, আমি (তাউস) ইব্রাহিম বিন সায়াদের নিকট থেকে শুনেছি, তিনি (ইবনে সায়াদ) হজরত ইবনে আব্বাসের নিকট ওই লোক সম্পর্কে জানতে চাইলেন, যে তার স্ত্রীকে দুই তালাক দেয়ার পর খোলা করেছিলো । হজরত ইবনে আব্বাস বলেছিলেন, লোকটি যদি ইচ্ছা করে তবে তালাক দেয়া ওই স্ত্রীকে বিয়ে করে নিতে পারে। কারণ, আল্লাহপাক তালাকের আলোচনা করেছেন প্রথমে ও শেষে । আর খোলার আলোচনা করেছেন মাঝখানে । আবদুর রাজ্জাকও এই বর্ণনাটি উদ্ধৃত করেছেন। হজরত ইবনে আব্বাস থেকে দারা কুতনী বর্ণনা করেছেন, খোলা একটি পৃথক বিষয় । হজরত ইবনে ওমরের মুক্ত ক্রীতদাস নাফে থেকে বর্ণিত হয়েছে- তিনি মুআজ ইবনে আফরা এর কন্যা রবীহ্ থেকে শুনেছেন, তিনি হজরত ইবনে ওমরের সামনে বলেছিলেন, আমি হজরত ওসমানের যুগে, আমার স্বামীর সঙ্গে খোলা করেছিলাম । অতঃপর আমার পিতৃব্য হজরত ওসমানের নিকট হাজির হয়ে আবেদন জানালেন, মুআজের কন্যা তার স্বামীর সাথে খোলা করেছে। এমতাবস্থায় সেকি তার নিজের বাড়িতে চলে যাবে? হজরত ওসমান বলেছিলেন, তাফসীরে মাধহারী/৫৩৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।