Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

*তোমরা যদি আশংকা কর যে, তারা আল্লাহ্র সীমারেখা রক্ষা করে চলতে পারবে না'___ এ কথার অর্থ, হে বিচারকমন্ডলী! তোমরা যদি আশংকা করো যে, স্বামী স্ত্রী উভয়েই আল্লাহর বিধানের উপর স্থির থাকতে পারবে না। উদ্ভূত পরিস্থিতিতে এই বিধান দেয়া হয়েছে যে, যদি স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নি্ৃতি পেতে চায়; তবে স্বামী স্ত্রী কেউই অপরাধী হবে না। কাারীগণ বলেছেন, 'আলাই হিমা' (তোদের উপর) বলতে এখানে কেবল স্বামীকে বুঝানো হয়েছে। স্বামী স্ত্রী মিলে দাম্পত্য জীবন। এই মিলিত জীবনের কারণে এখানে “তাহারা" শব্দটি এসেছে । যেমন অন্যত্র এরশাদ করেছেন, “মুসা এবং তার খাদেম মৎসটির কথা ভুলে গিয়েছে।" বাস্তবে কেবল খাদেমই মাছের কথা ভুলে গিয়েছিলেন, হজরত মুসা ভোলেননি। তবুও ভুলের উল্লেখ করতে গিয়ে দু'জনের কথাই চলে এসেছে। আমি বলি, এই সম্পদ গ্রহণ স্বামীর পক্ষে যেমন অপরাধ তেমনি অপরাধ স্ত্রীর পক্ষেও। তাই আল্লাহপাক বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা দিয়েছো, তার মধ্য থেকে কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নয়। আর স্ত্রীদের উদ্দেশ্যে রসুল স. বলেছেন, ভীতিজনক অবস্থা ছাড়া যে নারী তার স্বামীর নিকট তালাক কামনা করে; তার জন্য জান্নাতের বাতাসও হারাম । আহমদ, তিরমজি, আবু দাউদ, ইবনে মাজা ও দারেমী- এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত সাওবান থেকে । গোনাহ্‌ হওয়ার কারণে এক পক্ষে সম্পদ দেয়া যেমন হারাম, তেমনি অপর পক্ষে সম্পদ অপচয় করাও নিষিদ্ধ । এরমধ্যে দ্বীন-দুনিয়ার কোনো কল্যাণ নেই । তবে আল্লাহ্‌র বিধান লংঘন ও পাপে পতিত হওয়ার আশংকা যদি দেখা দেয়, তাহলে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে আদান প্রদানে দোষ নেই। বিধানটি তখনই কার্যকর হবে, যখন উভয় পক্ষ কলহ-বিবাদের আশংকা করবে । কেবল স্বামীর পক্ষ থেকে যদি সমস্যার উত্তব হয়, তবে স্বামী কিছু গ্রহণ করলে তা বৈধ হবে না। হেদায়া গ্রন্থ রচয়িতা বলেছেন, তার পক্ষে কিছু গ্রহণ করা মাকরুহ তাহরিমী হবে। প্রকৃত পক্ষে এটা হারামই। যার প্রমাণ ইতোপূর্বে দেয়া হয়েছে। হারাম হওয়ার দ্বিতীয় দলিল এই যে, অন্যায়ভাবে মুসলমানদের সম্পদ ছিনিয়ে নেয়া, কষ্ট দেয়ার জন্য স্ত্রীকে সম্পদ লাভের উদ্দেশ্যে আটকে রাখা হারাম । স্ত্রীর দিক থেকে যদি বাড়াবাড়ি হয় তবুও তালাক নেয়ার উদ্দেশ্যে সম্পদ দেয়া হারাম । এরকম করলে স্ত্রী গোনাহগার হবে। খোলা তালাকের বিষয়টি একটি স্বতন্ত্র বিষয় । ইমামগণের এঁকমত্য এই যে, খোলার ক্ষেত্রে স্ত্রী স্বামীকে সম্পদ দান করবে এরকম করা ওয়াজিব । যদিও জাহেরিয়া ফেরকা এই অভিমতের বিরুদ্ধে । আমাদের দলিল হচ্ছে খোল! বা বিবাহ বিচ্ছেদ সকল ক্ষেত্রেই শরিয়তের বিধান স্বতন্ত্র । আর শরিয়তের বিধান নিষিদ্ধ হওয়া নির্ভর করে তার প্রয়োগ ও বিধিবদ্ধতার উপর-_ যাতে রয়েছে পরীক্ষা নিরীক্ষার অনুষঙ্গটি ৷ তাফসীরে মাযহারী/৫৩৪ ॥11.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।