Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

নীতিবর্জিতরূপে স্ত্রীকে লাঞ্কিত করা হারাম। এ ব্যাখ্যার ভিত্তিতে যদি তাকে তালাক দেয়, তবে এরপর তার জন্য হালাল হবে না আয়াতের সম্ভাব্য দু'টি ব্যাখ্যার একটি বিস্তৃত ব্যাখ্যা এটাই । আর সদয়ভাবে মুক্ত করে দেয়াকে পৃথক তালাক মনে করে নিলে সেটা হবে চতুর্থ তালাক। এক লোক রসুল স. কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসুল! আত্তালাকু মাররতান (তালাক দুইবার) তাহলে তৃতীয় তালাকের উল্লেখ কোথায়? তিনি স. বললেন, তৃতীয়টি হচ্ছে, 'তাসরিহ বি ইহসান" (সদয়ভাবে মুক্ত করে দেয়া)। হাদিসটি ইমাম আবু দাউদ তার নাসেখ গ্রন্থে এবং সাঈদ বিন মনসুর তার সুনান পুস্তকে বর্ণনা করেছেন । আর মুরসাল পদ্ধতিতে আবু রজীন আসাদী থেকে বর্ণনা করেছেন ইবনে মারদুবিয়া। ইমাম বায়হাকী বলেছেন, বর্ণনাটি যথাযথ নয়। এছাড়া ইমাম দারা কৃতনী ও বায়হাকী আবদুল ওয়াহিদ বিন যিয়াদের সূত্রে তিনি ইসমাইল থেকে এবং তিনি হজরত আনাস থেকে বর্ণনা করেছেন। দারা কুতনী ও বায়হাকী দু'জনেই বলেছেন, বর্ণনাটি উত্তম সনদে ইসমাইল-_ আবু রজীন থেকে এবং তিনি রসুল স. থেকে মুরসাল পদ্ধতিতে বর্ণনা করেছেন । বায়হাকী বলেছেন, মুহাদ্দিসগণের মধ্য থেকে নির্ভরযোগ্য বর্ণনাকারীগণ কর্তৃক এভাবেই হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে কাত্তান বলেছেন, এই বিবরণটি মারফু এবং বিশুদ্ধ। আমি বলি তৃতীয় তালাক সম্পর্কিত প্রশ্রের প্রেক্ষিতে রসুল স. জবাব দিয়েছিলেন “তাসরিহ্‌ বি ইহসান' (সদয়ভাবে মুক্ত করে দেবে)। আবু দাউদ বর্ণিত হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে, ইসলামের প্রথম দিকে স্ত্রীরা তাদের নিজস্ব সম্পদ থেকে স্বামীদেরকে কিছু দিলে, স্বামীরা তা ভক্ষণ করাকে বৈধ মনে করতো । মনে করতো এই সম্পদ ভক্ষণ করলে কোনো গোনাহ্‌ হবে না। এই ধারণার অপনোদনার্থে অবতীর্ণ হলো 'তোমরা তোমাদের স্ত্রীকে যা প্রদান করেছো, তার মধ্য থেকে কোনো কিছু গ্রহণ করা তোমাদের জন্য বৈধ নয়।' নির্দেশটি অবতীর্ণ হয়েছে স্বামীদের প্রতি । আর এখানে কোনো কিছু গ্রহণ করা অর্থ, মোহর থেকে কিছু গ্রহণ করা। কেউ কেউ বলেছেন, নির্দেশটি বিচারকদের প্রতি প্রযোজ্য । কারণ, আদান-প্রদানের মাধ্যম তারাই । তারাই স্বামী স্ত্রীর কলহবিবাদ মীমাংসা করে দেন। কিন্তু এই শেষোক্ত মন্তব্যটি শুদ্ধ নয়। “দি তাদের উভয়ের আশংকা হয় যে, তারা আল্লাহ্‌র সীমারেখা রক্ষা করে চলতে পারবে না'__একথার অর্থ, স্ত্রীর যদি দৃঢ় প্রত্যয় জন্মে যে, স্বামীর অনুগত হলে আল্লাহ্পাকের অবাধ্য হতে হবে । আবার স্বামীর যদি এ রকম ধারণা প্রবল হয় যে, আমার দ্বারা এই স্ত্রীর অধিকার পূরণ হবে না। অথবা অর্থ হবে এরকম, এই স্ত্রীকে তালাক না দিলে তার প্রতি জুলুম করা হবে। কেউ কেউ এমনও বলেছেন, স্বামী-স্ত্রী উভয়ে যদি পারস্পরিক জুলুমের আশংকা করে। তাফসীরে মাযহারী/৫৩৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।