জয়ীফ । ইয়াহইয়া বিন সাঈদ বলেছেন, শাবীবকে নির্ভরযোগ্যদের মধ্যে গণ্য করা যায় না। আবু জারয়া বলেছেন, লোকটি খেয়ালখুশী মতো হাদিস বর্ণনা করে। বিশুদ্ধ সমাধান এই যে, বর্ণনাটি আসলে হজরত ওমরের উক্তি, মারফু হাদিস নয়। ইমাম আবু হানিফার অভিমতটি এভাবে প্রাধান্য পেতে পারে যে, তুহুরের উপর ভিত্তি করে তালাকের বিধান দেয়া হয়েছে। আর আলেমদের একমত্য এই যে, ক্রীতদাসীর ইদ্দত দুই হায়েজ। এতে করে প্রমাণিত হয়, তাদের তালাকও দুইটি । ইমাম আবু হানিফার অভিমতে একটি জটিলতাও দৃষ্ট হয়। তার নীতি অনুসারে ব্যাপক অর্থবোধক শব্দ (আম) তার সকল একককে সম্মিলিত করে। একারণেই খবরে ওয়াহেদ ও কিয়াস দ্বারা আম শব্দকে বিশিষ্টার্থক করা সিদ্ধ নয়। খবরে ওয়াহেদ বা কিয়াস দ্বারা মনসুখও সম্ভব নয়। অথচ “আল মুতালাকাতু ইতারা ব্বাসনা' এবং “আত্তালাকু মার্রতান' আয়াত দু'টি স্বাধীনা ও ক্রীতদাসী-_ দুই ধরনের রমণীকেই সম্মিলিত করে। অর্থাৎ এ আয়াতের বিধান সাধারণভাবে সকল নারীর প্রতি প্রযোজ্য । স্বাধীনা অথবা ক্রীতদাসী সকলের ইদ্দতকাল তিন হায়েজ এবং সকলের জন্যই বিধিবদ্ধ দুই ধরনের তালাক । রসুল স. এর এরশাদ (ক্রীতদাসীদের জন্য তালাক দুইটি আর ইদ্দত দুই হায়েজ) এখানে খবরে ওয়াহেদ (একক বর্ণনাসম্ভুত)। সুতরাং এই খবরে ওয়াহিদ দ্বারা বর্ণিত আয়াত দু'টির বিশিষ্টার্থকতা নির্ণয় করা ঠিক নয়। তাই বলা যেতে পারে যে, হজরত সাহাবায়ে কেরাম রসুল স. থেকে এমন কিছু শুনেছেন, যার উপর ভিত্তি করে একটি অকাট্য প্রমাণকে খবরে ওয়াহিদের মাধ্যমে বিশিষ্টার্থকতা দেয়া হয়েছে। আর তারা বিষয়টি সম্যক অবগত ছিলেন বলেই এ ব্যাপারে একমত্য প্রতিষ্ঠিত হয়েছে। “সদয়ভাবে মুক্ত করে দিবে ।' কতিপয় তাফসীরবিদ বলেছেন, একথার অর্থ তৃতীয় তালাক। আমি বলি এ রকম বলা ঠিক নয়। কারণ একথাটি “বিধিমত রেখে দিবে" কথাটির সঙ্গে সংযোজিত । সুতরাং পূর্বের কথাটির অর্থ হবে এরকম-_ - দু'টি নীতির মধ্যে যে কোনো একটিকে গ্রহণ করো । সানন্দে রেখে দাও অথবা সংভাবে বিদায় করো । অথচ বিধান কিন্তু তা নয়। বরং তার জন্য বৈধ হলো রাখবেও না ছেড়েও দিবে না। বরং ইদত পূরণ করা পর্যন্ত ওই অবস্থাতেই ছেড়ে দিবে। কেউ কেউ বলেছেন, রজায়াত না করে এমনি এমনি থাকতে দাও । ইদ্দত পূর্ণ হওয়ার পর পৃথক হয়ে যাবে। বাগবী ও অন্যান্য ভাষ্যকারগণ দু'টি অভিমতই উল্লেখ করেছেন । তবে উত্তম অভিমত হলো “সদয়ভাবে মুক্ত করে দিবে' কথাটির ব্যাখ্যা এমনভাবে করা__ হয় তালাক দিবে অথবা ইদ্দত পুরো করে তাকে পৃথক করে দিবে। এইভাবে পুরো কথাটি দীড়াচ্ছে এরকম-_ তোমাদের কর্তব্য হচ্ছে সানন্দে তাকে নিজের সাথে রাখো অথবা সদয়ভাবে তাকে পৃথক করে দাও । তৃতীয় তালাক দাও বা না দাও। বাক্যটির আসল বক্তব্য হচ্ছে, অযথা তাফসীরে মাযহারী/৫৩২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।