হায়েজের সাথে সংশ্লিষ্ট, যাতে তালাক দেয়া হয়েছিলো । যদি সে তখন রজায়াত না করে এবং তার স্ত্রী ওই অবস্থায় হায়েজ থেকে পবিত্র হয়, তবে তার গোনাহ হওয়া অবশ্যন্তাবী । “বিধিমতো রেখে দিবে'__ একথার অর্থ, রজায়াত করে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবে । অর্থাৎ দুই তালাকের পরেও স্ত্রীকে ফিরিয়ে নেয়। যাবে যদি স্থামী স্ত্রী দু'জনেই স্বাধীন হয়। তবে ত্রীতদাস-দাসীর ক্ষেত্রে দুই তালাকের পর আটকে রাখা বৈধ নয়, যদি সে কোনো ক্রীতদাসের স্ত্রী হয় । স্বাধীন স্বামীর ক্রীতদাসী স্ত্রী এবং ক্রীতদাস স্বামীর স্বাধীনা স্ত্রীর ক্ষেত্রে কী বিধান__ সে সম্পর্কে আলেমগণ মতান্তর করেছেন। ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ বলেছেন, স্বাধীন স্বামীর ক্রীতদাসী স্ত্রীও তিন তালাক প্রাপ্তির অধিকারিনী । আর ক্রীতদাস স্বামীর স্বাধীনা স্ত্রী পাবে দুই তালাক । হজরত ওমর, হজরত ওসমান ও হজরত জায়েদ বিন সাবেত এ রকম বলেছেন। কিন্ত ইমাম আবু হানিফার মত এর বিপরীত । তার মতে তালাকের ক্ষেত্র হচ্ছে স্ত্রী। হজরত আলী ও হজরত ইবনে মাসউদ এই অভিমতের প্রবক্তা । উভয় দলের বক্তব্যের সমর্থনে অনেক হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু সেগুলোর সবকটি জয়ীফ । ইবনে জাওজী এ রকম বলেছেন। জননী আয়েশা থেকে জাওজী বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, ক্রীতদাস দিতে পারবে দুই তালাক এবং ক্রীতদাসীকে ইদ্দত পালন করতে হবে দুই হায়েজ। হজরত আয়েশা থেকে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, দারেমী ও দারা কৃতনী বর্ণনা করেছেন-_ক্রীতদাসীদের তালাক দুইটি আর ইদ্দত দুই হায়েজ। ইবনে জাওজী বলেছেন, বর্ণিত হাদিসদ্বয়ের সুত্রভূত মুজাহির বিন আসলাম সম্পর্কে ইয়াহ্ইয়া বিন সাঈদের মন্তব্য হচ্ছে, তার উপর নির্ভর করা যায় না। ইবনে আবী হাতেম বলেছেন, মুজাহির মুনকারুল হাদিস। ইবনে হুম্মাম বলেছেন, ইবনে হাব্বান মুজাহিরকে নির্ভরযোগ্য মনে করেন। হাকেম বলেছেন, মুজাহির ছিলেন বসরাবাসীদের ওস্তাদ। আমাদের পূর্বসূরীগণ মুজাহিরকে দোষারোপ করেননি । ইবনে জাওজী বলেছেন, তালাককে যারা পুরুষনির্ভর বলে মনে করেন, তারা হজরত ইবনে আব্বাস থেকে উল্লেখ করেছেন যে, রসুল স. এরশাদ করেছেন, তালাক পুরুষনির্ভর এবং ইদ্দত নারীনির্ভর। কিন্তু প্রকৃতপক্ষে এই উক্তিটি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের । দারা কুতনী সূত্রে ইবনে জাওজী হজরত ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, ক্রীতদাসীদের জন্য দুইটি তালাক আর তাদের ইদ্দত দুই হায়েজ। ইবনে জাওজী একথাও বলেছেন যে, বর্ণিত হাদিস দু'টি নির্ভরযোগ্য নয়। এ জন্যই নির্ভরযোগ্য নয় যে, এর মধ্যে রয়েছে একজন অবিশ্বস্ত বর্ণনাকারী__ইবনে মোবারক তাকে মিথ্যাবাদী বলেছেন। ইয়াহ্ইয়া বিন সাঈদ বলেছেন, তার বর্ণনার উপর নির্ভর করা যায় না। সা'দ বলেছেন, সুলাইম বিশ্বস্ত (সেকাহ) নয়। দ্বিতীয় হাদিসটি মারফু পদ্ধতিতে বর্ণিত হয়নি। এর বর্ণনাকারীদের একজন আমর বিন শাবীব তাফসীরে মাযহারী/৫৩১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।