Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হ্যা। তুমি একটা কাজের মতো কাজ করেছো । হজরত আনাস বলেছেন, আমার মনে হচ্ছে হজরত জাবের একথাও বলেছেন যে, ইবলিস তাকে বুকে জড়িয়ে ধরে। মুসলিম । হজরত ইবনে ওমর বলেছেন, বৈধ বিষয়গুলোর মধ্যে আল্লাহ্‌পাকের নিকট সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে তালাক। আবু দাউদ । মাসআলাঃ ঝতুগ্রস্ত অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে। ইমামিয়া সম্প্রদায় বলে, হবে না। আমরা বলি, তালাক হবে কিন্তু এ রকম কাজ হারাম ৷ তবে এতে রজায়াত করা ওয়াজিব। ইতোপূর্বে বর্ণিত হজরত ইবনে ওমরের হাদিসে তালাক হওয়া, হারাম হওয়া ও রজায়াত ওয়াজিব হওয়ার প্রমাণ রয়েছে। কেউ রজায়াত করার পর সুন্নত পদ্ধতিতে তালাক দেয়ার ইচ্ছা করলে তা কী প্রকারে সমাধা করবে, সে বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে । ইমাম আবু হানিফা বলেছেন, যে হায়েজের সময় তালাক দেয়া হয়েছিলো, সেই হায়েজ থেকে পবিত্র হওয়ার পর আরেক হায়েজ শেষে পবিত্র হলে দ্বিতীয় বার তালাক দিতে হবে । ইমাম মোহাম্মদ মাবসুত গ্রন্থে এ রকম লিখেছেন। তিনি ইমাম আবু হানিফা ও সাহেবাইনের (তার সহচরদ্বয়ের) বিপরীত কিছু বলেননি । ইমাম মালেক এবং ইমাম আহমদও এ ব্যাপারে একমত । ইমাম শাফেয়ীর প্রসিদ্ধ অভিমতটিও এ রকম । মুসলিমে উল্লেখিত হজরত ইবনে ওমরের হাদিসের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। রসুল স. হজরত ওমরকে বলেছিলেন, ইবনে ওমর যেনো রূজায়াত করে নেন। হায়েজ থেকে পবিত্র হবে, আবার হায়েজ হওয়ার পর পবিত্র হবে__ তখন তালাক দিতে ইচ্ছা করলে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দিবে। আর এটা হলো তার ইদ্দত, যে ইদ্দতের কথা কোরআন মজীদে ঘোষিত হয়েছে। অপর এক বর্ণনায় রয়েছে_ যে হায়েজে তালাক দেয়া হয়েছে, সেই হায়েজ ব্যতীত আরো একটি হায়েজ আসতে দাও (অতঃপর তালাক দাও)। ইমাম আবু হানিফার উক্তিকে তাহাবী বর্ণনা করেছেন এভাবে_- ওই তুহুরে তালাক দিবে যা ওই হায়েজের পরে যে হায়েজে তালাক দেয়া হয়েছিলো । শাফেয়ীর উক্তিও এ রকম। তাহাবী আরো বলেছেন, প্রথম উক্তিটি ইমাম আবু ইউসুফের । আর দ্বিতীয় উক্তির দলিল হচ্ছে হজরত ইবনে ওমরের পূর্বোল্লেখিত ওই হাদিস, যা বর্ণিত হয়েছে সালেম কর্তৃক। ওই হাদিসে বলা হয়েছে- তাকে বলো এখন রজায়াত করবে, পরে তৃহুর বা গর্ভবতী অবস্থায় তালাক দিবে । এই বর্ণনাটি উল্লেখ করেছেন মুসলিম ও সুনান প্রণেতাগণ । কিন্ত প্রথমোক্ত উক্তিটি অধিক সামঞ্জস্যপূর্ণ এবং দ্বিতীয় উক্তির চেয়ে সমধিক শুদ্ধ। সেখানে বিস্তৃত ব্যাখ্যা ও ব্যাপকতা রয়েছে। ব্যাপকতার উপরেই আমল করা উত্তম। ইবনুল হুম্মাম বলেছেন, রসুল স. হজরত ইবনে ওমরকে নির্দেশ দিয়েছিলেন, তাকে নিজের কাছে রেখে দাও; যতোক্ষণ না সে পবিত্র হয়। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে, রজায়াতের মোস্তাহাব অথবা ওয়াজিব হওয়ার বিধান ওই তাফসীরে মাযহারী/৫৩০ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।