Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

“মারাদুন' অর্থ ব্যাধি বা অসুস্থতা । শারীরিক অর্থ গ্রহণ করলে এর উদ্দেশ্য হবে অস্বাভাবিক অসুস্থতা যা শরীরকে দুর্বলতর করে এবং অবশেষে শরীরের সমস্ত শক্তি নিঃশেষ করে দেয়। আত্মিক দিক থেকে অর্থ করলে উদ্দেশ্য হবে, মূর্খতা, হিংসা অথবা অবিশ্বাস । অশুভ ধারণাকেও মারাদুন বা অসুস্থতা আখ্যা দেয়া যায়। অনিরাময়যোগ্য শারীরিক অসুস্থতা যেমন শারীরিক মৃত্যু ঘটায়, তেমনি অনপনেয় অভ্যন্তরীণ ব্যাধি আত্মিক মৃত্যুকে নিশ্চিত করে। এরকম অবস্থা চিরস্থায়ী ধ্বংসের কারণ। মুনাফিকেরা বিবেকের ব্যাধিতে আক্রান্ত । তারা মুসলমানদেরকে দেখতো হিংসার দৃষ্টিতে । মুসলমানদের ক্রমোন্নতি ও প্রভাব তাদেরকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিলো । প্রথম থেকেই তাদের অন্তরে ছিলো সত্যপ্রত্যাখ্যানের মনোভাব । তাই এই আয়াতের শুরুতেই বলা হয়েছে, “তাদের অন্তরে রয়েছে ব্যাধি ।' সত্য প্রত্যাখ্যানের এই ব্যাধি প্রথম থেকেই তাদের অন্তরে ছিলো। আল্লাহ্তায়ালা সেই ব্যাধিকেই বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে তাদের এই পীড়া উত্তরোত্তর বেড়েই চলেছে। মোহরাংকনের মাধ্যমে আল্লাহ্‌ কেবল এই পীড়াকে স্থায়ী ও শক্তিশালী করে দিয়েছেন। কোরআনের আয়াত যত নাজিল হয় তাদের শক্রতাও ততই বৃদ্ধি পায়। এমনও বলা যায় যে, আল্লাহপাক তার প্রিয় রসুলকে সহায়তা দানের মাধ্যমে তাদের উন্নাসিকতা ও শক্রতার রহস্যকে প্রকাশ করে দিয়েছেন। এমতাবস্থাকেই আল্লাহ্‌ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন_বলা হয়েছে। ওই মুনাফিকদের জন্য রয়েছে চরম যন্ত্রণাদঞ্ধ শাস্তি । কারণ, তারা মিথ্যাচারী । বিমা কানু ইয়াক্জিবুন (তারা মিথ্যাচারী) এই অংশটির মা অব্যয়টি মুস্দারিয়া। “ইয়াকজিবুন' শব্দটি কুফাবাসিরা তাশদীদবিহীন অবস্থায় পড়তেন। যেমন এই আয়াতে লিখা হয়েছে। অন্য কনারীগণ পড়তেন তাশদীদসহ (ইউকাজ্জিবুন)। প্রথম উচ্চারণ অনুযায়ী অর্থ হয় মুনাফিকদের দাবী মিথ্যা (যেমন পূর্বের আয়াতে উল্লেখ করা হয়েছে)। দ্বিতীয় উচ্চারণের অর্থ_মুনাফিকেরা রসুলে করীম স. কে তার আগোচরে অসত্যারোপ করতো যে অসত্যারোপন ছিলো মিথ্যা। দুই উচ্চারণের প্রকৃত মর্ম একই। অর্থাৎ মুনাফিকেরা মিথ্যাচারী। আর মিথ্যাচারীতার জন্যই তাদের অদৃষ্টে রয়েছে কষ্টদায়ক শাস্তি । সুরা বাকারা £ আয়াত ১১.১২ 2৫ শিশিরের ০8, 3 পি ০১৮০১৯৫19৫9 ৩5158 ০1৩3-4445 (3) তাহাদিগকে যখন বলা হয়, ডি হি “আমরাই তো শান্তি স্থাপনকারী 1" . তাফসীরে মাযহারী/৫৩ ॥11.0111001117.0011

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।