Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য মাসআলা প্রসঙ্গে বর্ণিত হাদিস এবং সাহাবাগণের আসারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, এক সঙ্গে তিন তালাক দিলে তিন তালাকই হবে । একথাও প্রমাণিত হয়েছে যে, এটি পাপ কর্ম ও বেদাত। শাফেয়ী উল্লেখ করেছেন, লিয়ান করার পর উয়াইমির তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন । যদি তাই হয় তবে তার নিজের উক্তি তার বিরুদ্ধেই এভাবে দলিল হয়ে যাবে যে, রসুল স. তাকে নিষেধ করেননি । আর নিষেধ না করার উপর সাক্ষী বিদ্যমান । আবার অপর একটি ঘটনায় দেখা যায়, রসুল স. নিষেধ করেছেন । প্রকৃত কথা হচ্ছে__ হয়তো তিনি স. নিষেধ করেছিলেন কিন্তু বর্ণনাকারী ভুল করে সে কথা উল্লেখ করেননি । অথবা এ রকমও হতে পারে যে, তিনি নিষেধই করেন নি। কারণ, লিয়ান করার পর তালাকের অবকাশ আর থাকে না। আর তিন তালাকের উল্লেখ সম্বলিত ফাতেমা বিনতে কায়েসের বর্ণনাটি বিশুদ্ধ নয়। প্রকৃত ঘটনা হচ্ছে, তার স্বামী তাকে তালাকে বায়েন দিয়েছিলো । তালাক দেয়ার সময় তার স্বামী কোনো এক সেনাদলে ছিলো। সামনাসামনি তালাক না দেয়ার কারণে তার স্ত্রী, প্রদত্ত তালাকের কথা হুবন্ু শুনতে পায়নি । অন্যদের মাধ্যমে জানা গিয়েছিলো তার স্বামী তাকে তিন তালাক দিয়েছিলো । উপরস্ত্র হজরত ওমর ফাতেমা বিনতে কায়েসের কথা বিশ্বাস করেননি । তিনি বলেছিলেন, আমি জানি না মহিলাটি সত্য বলছে না মিথ্যা বলছে। বিষয়টি কি তার স্মরণে আছে? নাকি সে বিস্মৃত হয়েছে। এদিকে হজরত আবদুর রহমান বিন আউফ এবং হজরত হাসানের 'আসার' মারফু হাদিসের সমান্তরাল হিসেবেও গণ্য করা যায় না। মাসআলাঃ তিন তালাক এক সাথে দেয়া হারাম ও বেদাত। প্রতি তুহুরে এক তালাক প্রদান করা “ফাইন তাল্লাকাহা' আয়াত অনুসারে জায়েয ও মোবাহ্‌। তবে সবচেয়ে উত্তম পন্থা হলো, যদি কোনো ব্যক্তির পক্ষে তার স্ত্রীকে তালাক দেয়া ব্যতীত গত্যত্তর না থাকে, তবে এক তালাকে রজয়ী প্রদান করে ছেড়ে দেবে। যদি ফিরিয়ে নেয়ার ইচ্ছা না থাকে তবে ইদ্দত শেষে বায়েন হয়ে যাবে । মোবাহ কাজগুলোর মধ্যে আল্লাহ্‌্পাকের নিকট সবচেয়ে ঘৃণ্য কাজ হচ্ছে তালাক । তাই উত্তম পন্থায় একটি তালাক প্রদান করলেই প্রয়োজন পূর্ণ হয়ে যায়। জাদুর অপকারিতা বর্ণনা করতে গিয়ে আল্লাহপাক এরশাদ করেছেন, তারা তাদের নিকট থেকে শিখতো ওই জ্ঞান যা, বিভেদ সৃষ্টি করতো স্বামী-স্ত্রীর মধ্যে । এতে প্রমাণিত হয় যে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি একটি অতি নিকৃষ্ট কর্ম। হজরত জাবের বলেছেন, রসুল স. এরশাদ করেন, ইবলিস পানির উপর সিংহাসন পেতে বসে । তারপর তার লোকদেরকে পাঠিয়ে দেয় মানুষের মধ্যে ফেতনা সৃষ্টির উদ্দেশ্যে । তাদের মধ্যে সেই শয়তানই ইবলিসের প্রিয়ভাজন হয়, যে অধিক পরিমাণে অনাসৃষ্টি ঘটাতে পারে । তাদের মধ্যে কেউ যদি বলে, আমি অনেকগুলো অপকীর্তি করেছি। ইবলিস তখন বলে, তুমি কিছুই করতে পারোনি। কেউ যদি বলে, আমি এক দম্পতির সম্পর্ক বিচ্ছিন্ন করেছি। ইবলিস তখন বলে, 2৬ তাফসীরে মাযহারী/৫২৯ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।