করতে পারবে না। সে বললো, আমিতো তাকে একবারে তিন তালাক দিয়েছি। হজরত ইবনে আব্বাস বললেন, তোমার নিকট যা ছিলো তার সবই তো তুমি দিয়ে দিয়েছো । ইমাম মালেকের মুয়ান্তায় হজরত ইবনে ওমর থেকেও এরকম বর্ণনা রয়েছে। ইমাম তকি, আমাশ থেকে তিনি হাবিব বিন সামেদ থেকে বর্ণনা করেছেন, এক লোক হজরত আলীর কাছে গিয়ে বললো, আমার স্ত্রীকে আমি এক হাজার তালাক দিয়েছি। তিনি বললেন, ভালোই করেছো । হাজারের মধ্যে তিনটি দ্বারাই তোমার স্ত্রী বায়েন হয়ে গিয়েছে । অবশিষ্টগুলো তোমার অন্য স্ত্রীদের মধ্যে ভাগ করে দাও । মুয়াবিয়া বিন আবি ইয়াহইয়া থেকে তকি বর্ণনা করেছেন, এক লোক হজরত ওসমানের নিকট উপস্থিত হয়ে বললো, আমি তো আমার স্ত্রীকে এক হাজার তালাক দিয়েছি। এখন শরিয়তের বিধানে কী বলে? তিনি বললেন, মাত্র তিনটি তালাকের মাধ্যমেই সে তোমার নিকট থেকে বায়েন সূত্রে পৃথক হয়েছে। হজরত উবাদা বিন সামেত থেকে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন__- তার পিতা তার এক স্ত্রীকে এক হাজার তালাক দিয়েছিলেন। হজরত উবাদা ঘটনাটি রসুল স. এর গোচরীভূত করলেন। তিনি স. বললেন, আল্লাহ্পাকের সঙ্গে নাফরমানি করা সত্তেও মহিলাটি তিন তালাকের মাধ্যমে বায়েনা হয়েছে। অবশিষ্ট নয়শ' সাতানব্বইটি তালাক দ্বারা প্রমাণিত হয়েছে জুলুম ও অবাধ্যতা । আল্লাহপাক এর জন্য শাস্তি দিতে পারেন অথবা ক্ষমাও করতে পারেন। এ সম্পর্কে হজরত আনাস থেকে তাহাবী বর্ণনা করেছেন, অন্য লোকের সঙ্গে ওই মহিলাটির বিয়ে না হওয়া পর্যন্ত সে প্রথম স্বামীর জন্য বৈধ হবে না। একবারে তিন তালাক প্রদাতা কাউকে পেলে হজরত ওমর তার পিঠে চাবুক মারতেন। হজরত আনাস হজরত ওমর থেকে বর্ণনা করেছেন, কেউ কুমারী মেয়েকে বিয়ে করার পর তালাক দিলে হজরত ওমর বলতেন, অন্য কেউ মেয়েটিকে বিয়ে করে পুন£তালাক না দেওয়া পর্যন্ত মেয়েটি প্রথম জনের জন্য হালাল নয়। প্রতিপক্ষগণের বর্ণিত হাদিসের জবাবে বলতে হয় যে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে ইসলামের প্রাথমিক যুগের কথা । তখন একটি তালাকের কথায় তোমাকে তালাক, তোমাকে তালাক এইভাবে বলা হতো । গুরুত্ বুঝানোর জন্যই এ রকম বলা হতো। এই নিয়মটিকেই পরে লোকেরা তিন তালাক প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করতে শুরু করে। তখন বিধান দাতাও এরকম করলে তিন তালাকের সিদ্ধান্ত দান করেন । অথবা কেবল সাবধানতা বশতঃই এ রকম বিধান চালু করা হয়েছে। আর রুককানার হাদিস মুনকার (পরিত্যক্ত)। তবে তার হাদিসটিকে এভাবে নিষিদ্ধ বলে মেনে নেয়া যেতে পারে যে__- আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজা বর্ণনা করেন, রুককানা তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন । কিন্তু রসুল স. বলেছেন, তার ইচ্ছে ছিলো এক তালাকের । তাই রসুল স. তার স্ত্রীকে ফেরৎ নিতে বলেছিলেন । পরে রুককানা হজরত ওমরের যুগে দ্বিতীয় তালাক দিয়েছিলেন এবং তৃতীয় তালাক দিয়েছিলেন হজরত ওসমানের যুগে । আবু দাউদ বলেছেন, এই বর্ণনাটিই সমধিক শুদ্ধ । তাফসীরে মাযহারী/৫২৮ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।