পূর্বের খলিফা হজরত আবু বকরের যুগেও বিষয়টি ছিলো সন্দেহপূর্ণ। এদিকে হজরত ইবনে আব্বাসের বর্ণনার বিপরীতে তার নিজেরই ফতোয়া বিদ্যমান । আবু দাউদ কর্তৃক বর্ণিত হয়েছে- মুজাহিদ বলেছেন, আমি হজরত ইবনে আব্বাসের পাশে ছিলাম। এক ব্যক্তি এসে বললেন, আমি আমার বিবিকে তিন তালাক দিয়েছি । একথা শুনে হজরত ইবনে আব্বাস চুপ করে রইলেন । তাকে দীর্ঘক্ষণ নিশ্ুপ থাকতে দেখে আমার মনে হলো সম্ভবত তিনি তালাক ফিরিয়ে দেবেন। এমন সময় তিনি বললেন, তোমরা বোকার স্বর্গে আরোহণ করো আর বলো, হে ইবনে আব্বাস এই হয়েছে, সেই হয়েছে । তোমরাতো আল্লাহকে ভয় করো না।। অথচ আল্লাহপাক তাদের জন্য একটা সুরাহা করেই দেন। তোমরা আল্লাহ্র সঙ্গে নাফরমানী করছো আর তোমাদের বিবিরা বায়েন তালাক হয়ে যাচ্ছে। আল্লামা তাহাবীর বর্ণনায় রয়েছে, এক লোক তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছিলো । হজরত ইবনে আব্বাস তাকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নির্দেশ লংঘন করো । আর তোমাদের বিবিরা বায়েন তালাক হয়ে যায়। তোমরা আল্লাহ্পাককে ভয় করো না বলেই আল্লাহপাক তোমাদের সমস্যার সমাধান করেন না। ইমাম মালেক তার মুয়াত্তায় উল্লেখ করেছেন, এক লোক হজরত ইবনে আব্বাসের নিকটে এসে বললো, আমি আমার স্ত্রীকে একশ" তালাক দিয়েছি। এখন আপনি কী বলেন? তিনি বললেন, তোমার দিক থেকে তালাক হয়েছে তিনটি । বাকী সপ্তানব্বইটি দ্বারা তুমি আল্লাহ্র কালামের প্রতি বিদ্রুপ করেছো । তিন তালাকের সমাধানের উপর এঁকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এই এঁকমত্য সুপ্রসিদ্ধ সাহাবায়ে কেরামের মাধ্যমে ফকিহগণ কর্তৃক বর্ণিত হয়েছে। ইমাম মালেক তার মুয়াত্তায় লিখেছেন, এক লোক হজরত আবদুল্লাহ ইবনে মাসউদের নিকটে এসে বললো,আমি আমার স্ত্রীকে আটটি তালাক দিয়েছি। তিনি বললেন, আলেমগণ তোমাকে কী বলেছে? লোকটি বললো তারা বলেছেন, তালাকে বায়েন হয়ে গিয়েছে । তিনি বললেন, তারা ঠিকই বলেছেন। একথার মাধ্যমে প্রমাণিত হয় যে, বিষয়টি একমত্যসম্ভৃত। আলকামা থেকে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, এক লোক হজরত ইবনে মাসউদের নিকট হাজির হয়ে বললো, আমি আমার পত্মীকে নিরানব্বই তালাক দিয়েছি। হজরত ইবনে আব্বাস বললেন, তোমার দেয়া মাত্র তিনটি তালাকই তাকে বায়েন করেছে। আর অবশিষ্ট তালাকগুলো তোমার নাফরমানির চিহ্ন । মোহাম্মদ বিন আজাফ বিন বুকাইর বলেছেন, এক ব্যক্তি ইচ্ছা করলো । কিন্তু এভাবে বিয়ে করা যাবে কি না তা জানার জন্য সে বিজ্ঞ কোনো সাহাবীর সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রা করলো। আমিও চললাম তার সঙ্গে সঙ্গে। প্রথমেই সে হজরত ইবনে আব্বাস ও হজরত আবু হোরায়রার সঙ্গে সাক্ষাৎ করলো। তারা জানালেন, ওই মেয়েটির অন্যত্র বিয়ে হওয়ার আগে তুমি আর তাকে বিয়ে তাফসীরে মাযহারী/৫২৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।