Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম শাফেয়ী বলেছেন, একটি বাক্যের মাধ্যমে একাধিক তালাক দেয়া সিদ্ধ। আর এ রকম করলে কোনো দোষও হবে না। সহল বিন আসআদ এর সনদে বর্ণিত বোখারী ও মুসলিমে উদ্ধৃত হাদিসটি তার দলিল-_ যেখানে বলা হয়েছে, হজরত উয়াইমির আবালী নামক এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে 'লেয়ান' করেছিলেন । স্বামী স্ত্রীর উভয়ের লেয়ান সমাপ্ত হওয়ার পর হজরত উয়াইমির রসুল স.কে জানালেন, হে আল্লাহর রসুল! আমি যদি ওই স্ত্রীলোকটিকে আমার নিকটে রাখি তবে আমি মিথ্যাবাদী হয়ে যাবো । তাই আমি তাকে তিন তালাক দিতে চাই। অপর বর্ণনায় রয়েছে, তাকে তিন তালাক। এতে রসুল স. নিষেধ করেননি । আবার ফাতেমা বিনতে কায়েস বলেছেন,আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছিলো । তখন রসুল স. আমার খোরপোষের ব্যবস্থা করেননি । বাসস্থানের ব্যবস্থাও করে দেননি । হজরত আবদুর রহমান বিন আউফ অসুস্থাবস্থায় তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন । হজরত হাসান বিন আলীও তার এক পত্মীকে তিন তালাক দিয়েছিলেন । আমরা বলি, একসঙ্গে তিন তালাক বললে তিন তালাকই হবে। কিন্তু তালাকদাতা গোনাহ্গার হবে। আমাদের দলিল হচ্ছে এই__ হজরত ইবনে ওমর তার এক খতুবতী স্ত্রীকে তালাক দিয়েছিলেন। পরবর্তী দুই খতুর সময় আরো দুই তালাক দেওয়ার ইচ্ছা ছিলো তার। বিষয়টি রসুল স. এর গোচারীভূত হলে তিনি বললেন, কী ব্যাপার, আল্লাহপাক কি তোমাকে এমন করার আদেশ দিয়েছেন? তুমি তোমার নবীর সুন্নত পরিত্যাগ করেছো । সুন্নত পদ্ধতি হচ্ছে প্রথমে তাকে পবিভ্রাবস্থায় আসতে দাও। তারপর প্রতিটি হায়েজের পরে একটি একটি করে তালাক দাও। হজরত ইবনে ওমর বলেছেন, আমি রসুল স. এর নির্দেশানুযায়ী রজয়াত করলাম। রসুল স. বললেন, যখন সে পবিত্র হয়ে যাবে তখন তাকে হয় তালাক দিও অথবা রেখে দিও । হজরত ইবনে ওমর বললেন, ইয়া রসুলাল্লাহ্‌! যদি আমি তাকে এক সাথে তিন তালাক দেই তবে কি ঠিক হবে? তিনি স. বললেন, না। এ রকম করলে সে তো বায়েন তালাকপ্রাপ্তা হবেই। তুমিও হবে গোনাহ্গার ৷ দারা কুতনী এবং ইবনে আবি শায়বা এই হাদিসটি উল্লেখ করেছেন ইবনে হাসান থেকে । হাসান বলেছেন, আমি হজরত ইবনে ওমর থেকে বর্ণনা করেছি। বর্ণনাকারীদের মধ্যে আতা খোরাসানীর সংশ্লিষ্টতার কারণে হাদিসটিকে জয়ীফ বলেছেন বায়হাকী । তিনি বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে আতার বর্ণনা এমনই অতিরঞ্জিত যে, অপর বর্ণনাকারীদের সঙ্গে তার সাদৃশ্য পাওয়া ভার। আর তিনি নিজেও একজন দুর্বল বর্ণনাকারী । তাই তার একক বর্ণনা গ্রাহ্য নয়। ইবনুল হুম্মাম বলেছেন, আতা সম্পর্কে বায়হাকীর মন্তব্য অগ্রাহ্য । কারণ, আতার সনদ ও মতনের অনুসরণ করেছেন সুয়াইব বিন রুজাইফ__ যা তিবরানীও উদ্ধৃত করেছেন। আর হজরত ইবনে আব্বাসের হাদিসেও এ তথ্যটির উল্লেখ রয়েছে যে, নিয়মটি মনসুখ বা রহিত। যেহেতু বহুসংখ্যক সাহাবীর উপস্থিতিতে হজরত ওমরের তিন তালাকের প্রচলন এবং তা কার্যকর করাই প্রমাণ করে যে, নিয়মটি নাসেখ বা রহিতকারী। তার তাফসীরে মাযহারী/৫২৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।