বাক্যটিকে সম্পৃক্ত করা দূরূহ হয়ে দাঁড়ায়। তেমনি “ফা ইনতাল্লাকাহাফালা তাহিনুলাহু' বাক্যটিকেও এ সম্পর্কিত আলোচনায় আনা যায় না। বর্ণিত ব্যাখাগুলোকে সম্মিলিতভাবে পরীক্ষা করলে দেখা যায়__ দুই তালাক বা তিন তালাক এক বাক্যে বা পৃথক পৃথক বাক্যে একই তুহুরে একই সাথে প্রদান কর হারাম বা বেদাত__ যা শক্ত গোনাহ্। ইমাম শাফেয়ী বলেছেন, এ রকম করলে দোষ নেই। কিন্তু অন্য সকল ইমাম এ ব্যাপারে একমত যে, কেউ যদি তার স্ত্রীকে বলে__ তোমাকে তিন তালাক দিলাম___ তবে তিন তালাকই কার্যকর হবে। ইমামীয়া সম্প্রদায় বলে, কেউ যদি তার স্ত্রীকে এক সঙ্গে তিন তালাক দেয়, তবে আয়াতের বক্তব্যানুযায়ী এক তালাকও হবে না। হাম্বলী মাজহাবের কতিপয় অনুসারীদের মতে, এ রকম করলে একটি তালাক হবে। যেহেতু বোখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, আবু সুহবান হজরত ইবনে আব্বাসকে বলেছিলেন, আপনার কি স্মরণ নেই রসুল স. হজরত আবু বকরের সময়ে ও হজরত ওমরের খেলাফতের প্রথম দুই বছরে তিন তালাককে এক তালাক গণ্য করা হতো। হজরত ইবনে আব্বাস বলেছিলেন, অবশ্যই মানুষ এমন একটি গুরুতৃপূর্ণ বিষয়ে তাড়াহুড়া করেছিলো যেখানে বিলম্ব করাই ছিলো শ্রেয়। আপনি যদি ওই নিয়ম পুনঃপ্রচলন করতে পারেন তবে করুন। ইকরামার মাধ্যমে ইবনে ইসহাক কর্তৃক বর্ণিত হয়েছে- হজরত ইবনে আববাস বলেছেন, রুকানা বিন আবদ তীর বিবিকে এক বৈঠকে তিন তালাক দিলেন। পরে তিনি এ জন্য খুবই অনুতপ্ত হলেন । রসুল স. তাকে বললেন, কীভাবে তালাক দিয়েছো তুমি? তিনি বললেন, হে অনুকম্পার নবী! আমি এক বৈঠকেই তিন তালাক দিয়েছি। তিনি স. বললেন, তবে তো তুমি একটি তালাকই দিয়েছো । সুতরাং রজায়াত করতে পারবে (ফিরিয়ে নিতে পারবে)। তাউস ও ইকরামা বলেছেন, যারা তিন তালাক দিয়েছে তারা সুন্নতবিরোধী কাজ করেছে। কাজেই সুন্নতের দিকে প্রত্যাবর্তন করাই তাদের কর্তব্য । ইবনে ইসহাকও এ রকম বলেছেন। কোনো কোনো আলেম বলেছেন, সহবাসে ব্যবহৃতাদেরকে তিন তালাক দিলে তিন তালাকই হবে । আর সম্ভোগ করা হয়নি এরকম স্ত্রীকে তিন তালাক দিলে হবে এক তালাক । কারণ মুসলিম, আবু দাউদ ও নাসাঈ উল্লেখ করেছেন- আবু সুহবান হজরত ইবনে আব্বাসকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন। একদিন তিনি বললেন, আপনার কি স্মরণ নেই কেউ এক সঙ্গে তার স্ত্রীকে তিন তালাক দিলে সাহাবায়ে কেরাম তাকে এক তালাক বলে ধরে নিতেন। হজরত ইবনে আব্বাস বললেন, না সে রকম নয় বরং প্রকৃত ব্যাপার হচ্ছে কেউ যদি তার স্ত্রীকে সম্ভোগের পূর্বেই এক সঙ্গে তিন তালাক দিতো, তবে রসুল স.ও হজরত আবু বকরের যুগে এবং হজরত ওমরের খেলাফতের প্রথম দিকে, এক তালাক ধরে নেয়া হতো । কিন্ত যখন দেখা গেলো অধিকাংশ লোকই ওই রকম করতে শুরু করেছে তখন সকলে বললেন, ওই লোকগুলোর খামখেয়ালীপনা থেকে নারী সম্প্রদায়কে রক্ষা করা উচিত। |, 2|100118,00] অন্দে শ্ণ৫২৫
— পৃষ্ঠা ৫২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।