তোমরা যদি আশংকা কর যে, তাহারা আল্লাহের সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না তবে স্ত্রী কোন কিছুর বিনিময়ে নিষ্কৃতি পাইতে চাহিলে তাহাতে তাহাদের কাহারও কোন অপরাধ নাই। এইসব আল্লাহের সীমারেখা । তোমরা উহা লংঘন করিও না। যাহারা এইসব সীমারেখা লংঘন করে তাহারাই জালিম । [7 অতঃপর যদি সে তাহাকে তালাক দেয় তবে সে তাহার জন্য বৈধ হইবে না য়ে পর্যস্ত সে অন্য স্বামীর সহিত সংগত না হইবে। তারপর সে যদি তাহাকে তালাক দেয় আর তাহারা উভয়ে যদি মনে করে যে, তাহারা আল্লাহ্র সীমারেখা রক্ষা করিতে সমর্থ হইবে, তবে তাহাদের পুনর্মিলনে কাহারও কোন অপরাধ হইবে না। এইগুলি আল্লাহের সীমারেখা, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ্ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেন। 'আত্তালাকু মাররতান' অর্থাৎ এই রেজয়ী) তালাক দুইবার । এ সম্পর্কে এক ব্যক্তি রসুল স. কে জিজ্ঞেস করলেন, এখানে তো দু'টি তালাকের কথা বলা হয়েছে। তৃতীয়টি ? তিনি স. বললেন, তৃতীয়টি হচ্ছে “তাসরীহ্ বি ইহসান" (সতভাবে বিদায় দান) । ইবনে মারদুবিয়া ইবনে রজীম আসাদী থেকে বর্ণনাটি এনেছেন এবং এটিকে উল্লেখ করেছেন আবু দাউদ তার নাসিখ গ্রন্থে এবং সাঈদ বিন মানসুর তার সুনান পুস্তকে । বাগবী বলেছেন, হজরত উরওয়া বিন জোবায়ের থেকে বর্ণিত হয়েছে, ইসলামের প্রথম দিকে লোকেরা যখন তখন স্ত্রীকে তালাক দিতো। ইদ্দত শেষ হওয়ার আগে রজায়াত করতো । পুনরায় তালাক দিতো । পুনরায় রজায়াত করতো । এভাবে স্ত্রীকে কষ্ট দিতো তারা । পরিস্থিতি যখন এ রকম-__ তখনই অবতীর্ণ হলো, “আত্তালাকু মাররতান' তালাক দুইবার (যে তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেয়া যায়)। লক্ষণীয় যে, আল্লাহপাক বলেছেন, তালাক দুইবার । এরকম বলেননি যে, তালাক দুই প্রকার। এ রকম বলার উদ্দেশ্য হচ্ছে একযোগে দুই তালাক প্রদান করা মাকরূহ । আয়াতের বর্ণনাভঙ্গি এ কথাটিকেই প্রমাণ করে। একসাথে দুই তালাক গ্রাহ্য হবে না। যদি এ রকমই হয়, তবে তৃতীয় তালাকের তো প্রশ্নই ওঠে না। কেউ কেউ বলেছেন, আলোচ্য আয়াতের মর্ম হচ্ছে, তালাক দিতে হবে-_একটি একটি করে। ব্যাখ্যা স্বরূপ বলা যেতে পারে, তালাককে শরিয়তসম্মত করতে হলে ভিন্ন ভিন্ন তুহুরে (দুই খতুর মধ্যবর্তী পবিত্র অবস্থায়) পর্যায়ক্রমে দু'টি তালাক প্রদান করতে হবে। এক সাথে দুই তালাক দেয়া যাবে না। এখানে “মার্রতান' শব্দটিকে কেবল দ্বিচন মনে করলে হবে না, মনে করতে হবে একের পর এক- এভাবে দুইবার । যেমন আল্লাহপাক এরশাদ করেন, 'সুম্মার জিয়েল বাছারা কার্রকতাইন " (অতঃপর দৃষ্টি ফেরাও দু'বার) একথার অর্থ দৃষ্টি ফেরাও একবার । তারপর আরেকবার-__ এভাবেই দুইবার । এখানে দু'টি দৃষ্টিপাতই হতে হবে পৃথক পৃথক সময়ে; একই সময়ে নয় (আর একই সময়ে তো দু'বার দৃষ্টিপাত করা সম্ভবই নয়)। সুতরাং দু'টি দৃষ্টিপাতকেই হতে হবে পৃথক এবং স্বয়ংসম্পূর্ণ । এ ব্যাখ্যার মধ্যে কিছুটা জটিলতাও রয়েছে । এ রকম ব্যাখ্যা গ্রহণ করলে “ফাইম সাক ৰি মারূফ' তাফসীরে মাযহারী/৫২৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।