Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করি। যেমন আল্লাহপাক এরশাদ করেছেন, স্ত্রীদের জন্য তেমনি, যেমন তাদের যোগ্য; নীতিগতভাবে । হজরত মুয়াবিয়া কুসাইরিয়া রসুল স. সকাশে নিবেদন করলেন, হে প্রিয়তম নবী! আমাদের উপর স্ত্রীদের অধিকার কী রকম? তিনি স. বললেন, যখন তোমরা আহার করবে তখন তাদেরকেও আহার করাবে । যখন পরিধান করবে তখন তাদেরকেও পরিধান করতে দিবে । তাদের মুখমন্ডলে প্রহার করবে না। তাদেরকে মন্দ বলবে না এবং লাঞঙ্কুনা দিবে না। আহমদ, আবু দাউদ, ইবনে মাজা । হজরত জাফর বিন মোহাম্মদ তার পিতা, তিনি হজরত জাবেদ থেকে বর্ণনা করেন, রসূল স. বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো । তোমরা তাদেরকে আল্লাহ্‌্পাকের তত্বাবধানে আপন অধিকারে গ্রহণ করেছো। আল্লাহ্‌র বিধানানুসারেই তাদের লজ্জাস্থান তোমাদের জন্য হয়েছে হালাল । তাদের প্রতি তোমাদের অধিকার হচ্ছে __তারা তোমাদের শয্যায় অন্য কাউকে স্থান দিবে না। যদি এমন করে, তবে তোমরা তাদেরকে প্রহার কোরো । কিন্ত্র সীমাতিক্রম কোরো না। আর তোমাদের প্রতি তাদের অধিকার এই যে, নীতিগতভাবে তোমরা তাদেরকে ভরণ পোষণ দান করবে । মুসলিম । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে__ রসুল স.বলেন, সণ্চরিত্রের অধিকারী ব্যক্তি পূর্ণ ইমানদার। আর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই, যে তার সহ্ধর্মিনীর সঙ্গে সতভাবে বসবাস করে। এই হাদিসের বর্ণনাকারী তিরমিজি বলেছেন হাদিসটি হাসান, বিশুদ্ধ। হজরত আয়েশা থেকেও তিনি অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হজরত আবদুল্লাহ বিন জাম'আ থেকে বর্ণিত হয়েছে__ রসুল স. বলেন, যেমন না। বোখারী, মুসলিম । জননী আয়েশা বলেছেন, রসুল স. বলেন-_- তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর নিকটে উত্তম। তোমাদের মধ্যে আমিই পরিবার পরিজনের সঙ্গে সর্বাপেক্ষা উত্তম আচরণ করি । তিরমিজি, দারেমী ৷ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস গেকে ইবনে মাজাও এ রকম বর্ণনা করেছেন। হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. এরশাদ করেন, পত্মীদের প্রতি সদাচার সম্পর্কিত আমার উপদেশ স্মরণে রেখো । রমণীরা পাজরের অস্থি থেকে পরিগঠিত । এই অস্থি উর্ধ্বমুখী বক্রতা বিশিষ্ট । সেই বক্রতা সরল করতে চাইলে ভেঙে যাবে । আবার চেষ্টা ছেড়ে দিলে বক্রই থাকবে। কাজেই তাদের সম্পর্কে আমার উপদেশের কথা স্মরণে রেখো। “কিন্তু নারীদের উপর পুরুষদের কিছুটা মর্যাদা আছে'-__- এ কথার অর্থ পুরুষেরা রমণীর তুলনায় কিছুটা বিশেষ মর্যাদার অধিকারী । রসুল স. এরশাদ করেন, আমি যদি আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, তবে ললনাকুলকে বলতাম, তারা যেনো তাদের স্বামীগণকে সেজদা করে । আল্লাহপাক পুরুষদের জন্য যে মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন, সেই মর্যাদা প্রকাশার্থেই আমি ওরকম বলতাম । হাদিসটি বর্ণনা করেছেন হজরত কায়েস বিন সায়াদ থেকে আবু দাউদ, হজরত অলীরে 4৯২ ||| ||.8|11001118.007

— পৃষ্ঠা ৫২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।