Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হুন্না বি মারফ' আয়াত দু'টিতো রয়েছেই । 'ইমসাক বি মাকফ' অর্থ সুন্দরভাবে আবদ্ধ রাখা । 'আমসিকু হুন্না বি মারুফ' অর্থ তাদেরকে বেধে রাখো সুন্দর রূপে। এক্ষেত্রে বিবাহের কার্যকারিতা অবশিষ্ট না থাকলে আয়াত দু'টির নির্দেশ এরকম হতো না। আর একটি বিষয়ে ইমামগণের মতভেদ রয়েছে, সে বিষয়টি হচ্ছে__ স্ত্রীকে ফিরিয়ে নেয়ার সময় কিছু বলতে হবে কি না? ইমাম শাফেয়ী বলেছেন, বলতে হবে। তার একথা বলার অর্থ হচ্ছে__ তিনি মনে করেন এটি হচ্ছে পুনঃবিবাহ । ইমাম আবু হানিফা ও আহমদ বলেছেন, স্বামী রজয়াতের অধীনা স্ত্রীকে সম্তোগ করলে, চুম্বন করলে, কামতাড়নাসহ স্পর্শ করলে অথবা কামুক দৃষ্টিতে গোপণ স্থানের প্রতি কিছু নয়। বরং এটা প্রথম বিবাহেরই ধারাবাহিকতা । তাই ধারাবাহিকতাটি অক্ষুণ্ন রাখতে এমন ক্রিয়াকলাপই যথেষ্ট যাতে প্রতীয়মান হয় যে, পূর্বাবস্থাই বহাল রয়েছে। এ সম্পর্কে ইমাম মালেকের প্রসিদ্ধ মত হচ্ছে-_ রতিক্রিয়ার সময় রজায়াতের নিয়ত করলেই রজায়াত হবে, অন্যথায় হবে না। রজায়াতের সময় সাক্ষী উপস্থিত করতে হবে কি না-_ সে সম্পর্কে ইমামগণের মতভেদ রয়েছে । একদল বলেছেন, সাক্ষী উপস্থিত রাখা শর্ত। অপর দল বলেছেন শর্ত নয়। ইমাম আহমদ ও শাফেয়ীর মতে সাক্ষী উপস্থিত রাখা শর্ত। যেহেতু সুরা তালাকে বর্ণিত হয়েছে “আর তোমাদের মধ্য থেকে ন্যায়নিষ্ঠ দুজন সাক্ষী রেখে নিও'। ইমাম আবু হানিফা, ইমাম মালেক এবং ইমাম শাফেরীর অপর এক বিশুদ্ধ বক্তব্যানুসারে সাক্ষী উপস্থিত রাখা শর্ত নয়। ইমাম আহমদের অভিমতও এরকম । সুরা তালাকের আয়াতে, সাক্ষী উপস্থিত করার যে নির্দেশ দেয়া হয়েছে সে নির্দেশটি আসলে মোস্তাহাব প্রকৃতির । কারণ, রজায়াতের ব্যাপারে সাক্ষী রাখা যদি ওয়াজিব হতো, তবে তালাকের সময়ও সাক্ষী থাকা জরুরী হতো-_ যা সম্পৃক্ত থাকতো “ফারিকুহুন্না বিমারুফ' নির্দেশটির সঙ্গে । কিন্ত এরকম কথা কেউই বলেননি । কাজেই রজায়াতকালে সাক্ষী রাখা ওয়াজিব নয়। “নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের'- এ কথার অর্থ নারী-পুরুষ উভয়ের প্রতি রয়েছে উভয়ের অধিকার। কিন্ত যেহেতু নারী পুরুষ নয় এবং পুরুষ নারী নয় তাই তাদের পারস্পরিক অধিকারের মধ্যে রয়েছে কিছু প্রকৃতিগত বৈশিষ্ট্য ও ভিন্নতা । ন্যায়সঙ্গত অধিকার অর্থ শরিয়তসম্মত অধিকার । এই অধিকার প্রতিফলিত হতে হবে বৈবাহিক দায়িত্ব পালনে । প্রাত্যহিক সংসার কর্মে রক্ষা করতে হবে পারস্পরিক মর্যাদা ও শিষ্টাচার । মনে রাখতে হবে দাম্পত্য জীবনই সম্শ্রীতি ও ভালোবাসার প্রকৃত ভিত্তি। পারস্পরিক তুষ্টি সাধনের প্রতি লক্ষ্য রাখতে হবে দু'জনকেই । হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আমার স্ত্রী আমার মনংতুষ্টির জন্য যেমন প্রসাধন ব্যবহার করেন, আমিও তাকে সন্তষ্ট করার জন্য তেমনই সৌন্দর্য চর্চা করতে ইচ্ছা তাফসীরে মাযহারী/৫২১ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।