তা বলা হয়েছে । আয়াতে আপোষনিম্পত্তিকামী স্বামীদেরকে বলা হয়েছে 'বুযুল' । শব্দটি “বায়াল' শব্দের বহুবচন । এখানে শব্দটি বহুবচন হিসাবে ব্যবহৃত হয়েছে। বায়াল অর্থ প্রভূ বা নেতা । আর স্বামী হচ্ছে স্ত্রীর কার্ষনির্বাহক বা নেতা । তাই আরবী ভাষায় স্বামীকে বায়াল বলা হয়। এখানে 'হুন্না' সর্বনামটি রজয়ী তালাকপ্রাপ্ত নারীদের সঙ্গে সম্পৃক্ত (যে তালাকের পর ইদ্দত পালনাবস্থায় স্ত্রীকে পুনঃ্হণ করা যায় সেই তালাকের নাম তালাকে রজয়ী)। “তাদের পুনগ্রহণে তাদের স্বামীগণ অধিক হকদার'__- একথার অর্থ বৈবাহিক সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে স্বামীর অধিকারটি সর্বোচ্চ । তাই তালাকে রজয়ীর ইদ্দতের সময় স্বামী ইচ্ছা করলে তাকে পুনঃহণ করতে পারবে-_ এতে স্ত্রীর স্বীকৃতি থাকুক অথবা নাই থাকুক । তালাকে রজয়ীর ইদ্দতকালে স্বামী তার স্ত্রীকে পুনঃশ্রহণ করতে পারবে একথা ঠিক; কিন্তু তার উদ্দেশ্য থাকতে হবে মহৎ। থাকতে হবে আপোষনিষ্পত্তি ও সংশোধনের মনোভাব । উৎপীড়ন করাই ছিলো মূর্খতা যুগের রীতি । কেউ কেউ তার স্ত্রীকে তালাক দিতো ইদ্দত শেষ হওয়ার আগে ৷ আবার তাকে গ্রহণ করতো । আবার তালাক দিতো, আবার ফিরিয়ে নিতো- এভাবে উৎপীড়ন চালাতো তারা । এ আয়াতের মাধ্যমে মূর্খতার যুগের ওই কদর্য আচরণের বিরোধীতা করা হয়েছে। পুনঃঘহণকেই উৎসাহিত করা হয়েছে । সেই সঙ্গে বলা হয়েছে, পুনঃগ্রহণের উদ্দেশ্য থাকতে হবে মহৎ__ আপোষমীমাংসা ও সম্গ্রীতি। রজয়ী তালাকের ইদ্দতাবস্থায় স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে__ এ ব্যাপারে সকলেই একমত । তবে ইদ্দতকালে সন্তোগ সিদ্ধ হবে কি না সে সম্পর্কে মতবিরোধ লক্ষ্য করা যায়। ইমাম আবু হানিফা ও ইমাম আহমদের সর্বাধিক সুস্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে সম্ভোগ সিদ্ধ। অপর এক বর্ণনা অনুযায়ী তাদের সিদ্ধান্ত ইমাম শাফেয়ীর অনুরূপ। শাফেয়ী বলেছেন, তালাক সম্পর্ক ছিন্ন করে দেয়, তালাকই অন্তরায় নয়। এ ব্যাপারে সকলে একমত যে, রজয়ী তালাকের ইদ্দতকালে তালাক কার্যকর থাকে না। তাদের সম্পর্ক তখন পুরোপুরি ছিন্ন হয় না। তখনও স্বামীর প্রতি স্ত্রীর খোরপোষ ওয়াজিব থাকে এবং সে স্ত্রীর স্বীকৃতি ব্যতীতই তাকে ফিরিয়ে নেয়ার অধিকার সংরক্ষণ করে। সুতরাং এ কথাটি স্পষ্ট যে, ইদ্দতের সময় বিবাহবন্ধন অটুটই থাকে। আল্লাহ্পাকের বক্তব্যে সে কথাই প্রমাণিত হয়। তাই আল্লাহপাক বলেছেন, “তাদের পুনগগ্রহণে তাদের স্বামীগণ অধিক হকদার।' ইমাম শাফেয়ী বলেছেন, আয়াতে বলা হয়েছে “বি রদ্দিহিন্না'_ এখানে “রদ' শব্দটি প্রমাণ করে যে, সম্পর্কচ্ছেদ ঘটেছে অর্থাৎ বিবাহ বন্ধন আর নেই । আমরা বলি, রদ শব্দটির রূপক অর্থ গ্রহণ করা যেতে পারে । রূপক অর্থে “রদ' শব্দের অর্থ হতে পারে এখতিয়ার (অবকাশ) । আর রদ অর্থ ফিরিয়ে দেয়া। এই ফিরিয়ে দেয়ার অর্থ হতে পারে এরকম-_ স্বামী তার স্ত্রীকে পূর্বাস্থায় ফিরিয়ে দেয়ার হকদার। এ সকল ব্যাখ্যার পরেও যদি আপত্তি থাকে তবে 'ইমসাক বি মারূফ' এবং 'আমসিকু তাফসীরে মাযহারী/৫ ২০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।