Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এরকমও বলা যেতে পারে যে, আল্লাহ্র রসুলের সঙ্গে প্রতারণাকে আল্লাহ্‌ তার নিজের সঙ্গে প্রতারণা বলে গণ্য করেছেন। কারণ, রসুল আল্লাহ্‌ নন বটে, কিন্ত আল্লাহ্‌র প্রতিনিধি । সুতরাং তার প্রতিনিধির সঙ্গে যে আচরণ করা হয়, সে আচরণ প্রবর্তিত হয় আল্লাহতায়ালার প্রতিই । বিষয়টি পরিষ্কারূপে কালাম মজীদের অন্যত্র উল্লেখিত হয়েছে। যেমন, মাই ইউতিইর্‌ রসুলা ফাকুদ আতাআল্লাহ্‌-যে রসুলের অনুসরণ করলো, নিশ্চয়ই সে আল্লাহ্‌র অনুসরণ করলো । আরো উল্লেখিত হয়েছে_ইন্রাল্লাজিনা ইউবাইয়ুনাকা ইন্্ামা ইউবাইয়ুনালাহ্‌, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম-যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে নিশ্চয়ই তারা আল্লাহ্‌র হাতেই বায়াত গ্রহণ করছে, তাদের হাতের উপরে রয়েছে আল্লাহ্‌র হাত। দু'জন ব্যক্তির ক্রিয়াকলাপের মাধ্যমে যে কর্ম সম্পাদিত হয়, সে কর্মটি হয় শক্তিশালী । মুনাফিকেরা প্রকাশ্যতঃ ইমানের দাবীদার । আল্লাহৃতায়ালাও প্রকাশ্যতঃ তাদের সঙ্গে সে রকমই আচরণ বজায় রাখেন । রসুলুল্লাহ্‌ স. এবং অন্যান্য মুসলমানেরাও আল্লাহতায়ালার এই বিধান মেনে চলেন। কিন্তু মুনাফিকদের গোপন অবস্থা অত্যন্ত ভয়ংকর। তারা সরাসরি অবিশ্বাস প্রকাশকারীদের তুলনায় অধিকতর নিকৃষ্ট। তাদের গোপন অভিসন্ধি সম্পর্কে আল্লাহতায়ালা অবশ্যই জানেন। তার প্রিয়তম রসুলকেও তিনি এ বিষয়ে যথাঅবহিতি দান করেন। আল্লাহতায়ালার নিকট গোপন কোনো কিছুই নেই। তথাপি মুনাফিকেরা গোপনে আল্লাহ্‌কে ধোকা দিতে চায়। তাদের ধোকায় তারা নিজেরাই বন্দী। তাদের ধোকার প্রতিক্রিয়া প্রকৃত অর্থে তাদের প্রতিই প্রত্যাবর্তিত হয়। চরমতম মূর্খ বলেই তারা একথা ভাববার প্রয়াস পায় যে, রসুলপাক স. এবং বিশ্বাসীদেরকে আমরা প্রতারণাবদ্ধ করে ফেলেছি। তারা জানেনা সর্বজ্ঞ আল্লাহতায়ালা তার রসুলকে মুনাফিকদের প্রতারণা ও দুরভিসন্ধি সম্পর্কে ওহীর মাধ্যমে ক্রমাগত সংবাদ দিয়ে চলেছেন । উদাসীনতা ও অচেতনতাই তাদেরকে প্রকৃত অবস্থা অনুধাবন করতে অপারগ করে দিয়েছে। তারাই প্রতারিত । তাই আয়াতের শেষে বলা হয়েছে ওয়ামা ইয়াশৃউরুন ইহা তাহারা বুঝিতে পারে না)। সুরা বাকারা £ আয়াত ১০ 1451545409০ রা 55 ০$%5551৮এ 0) তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে। অতঃপর আল্লাহ্‌ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি, কারণ তাহারা মিথ্যাচার । তাফসীরে মাযহারী/৫২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।