এক তৃহুরের কিয়দংশ । অথবা পুরো তিন তুহুর ও এক তুহুরের কিয়দংশ। অথচ কোরআনের নির্দেশ হচ্ছে ছালাছাতা কুরু (তিন কুরু)। সুতরাং কুরু শব্দের অর্থ তুহুর হবে কীরূপে? পক্ষান্তরে কুরু অর্থ হায়েজ বললে বিধিমতো তুহুর অবস্থায় তালাক প্রদানের পর একে একে তিনটি হায়েজ পুরোপুরি গণনা করা সন্তব। ৩. তৃতীয় প্রমাণ হচ্ছে__ রসুল স. বলেছেন, ক্রীতদাসীদের তালাক দুইটি এবং তাদের ইদ্দত দুই হায়েজ। তাছাড়া এজমার রীতিতে স্বাধীনা ও ক্রীতদাসীর ইদ্দত পালনে কোনো বৈপরিত্য নেই। শুধু তিন হায়েজ ও দুই হায়েজের কথা বলা হয়েছে। অর্থাৎ পূর্ণ তিন হায়েজ এবং পূর্ণ দুই হায়েজ। অতএব বিষয়টি পরিষ্কার যে, ইদ্দত গণনার ভিত্তি হবে হায়েজ। ৪. গর্ভমুক্ত করাই ইদ্দত পালনের উদ্দেশ্য । আর গর্ভমুক্তি হায়েজের মাধ্যমেই হয় । তুহুরের মাধ্যমে হয় না। তাই কুরু শব্দের অর্থ হায়েজ গ্রহণ করাই যুক্তি সঙ্গত। ৫. যে সকল সাহাবা আমাদের এই সিদ্ধান্তের ভিত্তি তারা ওমর, আবদুল্লাহ ইবনে মাসউদ, উবাই বিন কাব, মুআজ বিন জাবাল, আবু দারদা, উবাদা বিন সামেত, জায়েদ বিন সাবেত এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন । মাবাদ জুহনীকেও এই তালিকাভুক্ত করেছেন আবু দাউদ ও নাসাঈ । এই সিদ্ধান্তের অনুকূল তাবেয়ীগণ হচ্ছেন__ সাঈদ বিন মুসাইয়েব, ইবনে মুকাতিল, শরিফুল কাষী, সওরী, আওযায়ী, ইবনে শুবরামা, রবিহা, সুদ্দী, আবু উবায়দা, এবং ইসহাক রহমতুল্লাহি আলাইহিম আজমাইন। পরবর্তীতে ইমাম আহমদ তার পূর্ব সিদ্ধান্ত পরিত্যাগ করেছেন। ইমাম মোহাম্মদ বিন হাসান তার মুয়াত্তা গ্রন্থে উল্লেখ করেছেন, আমি ঈসা বিন আবি ঈসা, খাইতাত, সাঈবী__ এ সূত্রে তেরো জন সাহাবার মাধ্যমে রসুল স. এর এ সম্পর্কিত হাদিস বর্ণিত হয়েছে দেখেছি । বর্ণনাকারীগণ সকলেই বলতেন, স্ত্রীর প্রতি স্বামীর হকই সর্বাধিক। তাই স্ত্রী যেনো তৃতীয় হায়েজ থেকে গোসল করে নেয়। ওয়াল্লাহু আ'লাম । “তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের পক্ষে বৈধ নয়'__এ কথার মাধ্যমে বুঝা যায়, ইদ্দত পুরণ করতে হবে যথানিয়মে। তাড়াহুড়া করা যাবে না। রজয়ী তালাকের ক্ষেত্রে স্বামীর দাবী বাতিলের লক্ষ্যে গর্ভাবস্থা গোপন করা যাবে না এবং হায়েজকেও গোপন করা যাবে না। এখানে আরও একটি বিষয় সুস্পষ্ট যে, এই সকল বিষয়ে রমণীদের সাক্ষ্য ধর্তব্য । আয়াতে তাই বলা হয়েছে “তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হলে'_ একথা বলার কারণ এই যে, যারা আল্লাহ্ ও পরকালে বিশ্বাসী তারা সত্য গোপন করে না। কবীরা গোনাহে লিপ্ত হয় না। এভাবে বিশ্বাসের কথা উল্লেখ করে রমণীদেরকে বিশ্বাসভাজনহীনা হওয়া থেকে সর্তক করে দেয়া হয়েছে । “যদি তারা আপোষনিম্পত্তি করতে চায় তবে তাতে তাদের পুনঃগ্রহণে তাদের স্বামীগণ অধিক হকদার'-_ এখানে আপোষ নিষ্পত্তি করতে চাইলে কী করতে হবে তাফসীরে মাযহারী/৫১৯ ॥1111.0|1100119.0011
— صفحة ٥١٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.