গোচরীভূত করলেন । তিনি স. ক্রোধান্থিত হয়ে বললেন, এখনই তার স্ত্রীকে ফিরিয়ে নেয়া উচিৎ। সে হায়েজ থেকে পবিত্র হবার পূর্বেই ৷ পুনরায় হায়েজগ্রস্তা হবে এবং পুনরায় পবিত্র হবে। তারপর যদি তালাকের দৃঢ় সংকল্প হয় তবেই তাকে স্পর্শ করার পূর্বে তুহুর অবস্থায় যেনো তালাক দিয়ে দেয়। আর এই সময়সীমা হলো আল্লাহপাকের নির্দেশিত তালাক প্রদানের সময়সীমা । বোখারী, মুসলিম । এই হাদিসটিকে দলিল হিসাবে গ্রহণ করার কারণ হচ্ছে-__ আল্লাহপাক এরশাদ করেছেন, হে নবী! আপনারা বমণীদেরকে তালাক দিলে তাদের ইদ্দতের মধ্যে দিয়ে দিন। এই ইদ্দতের মধ্যে দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে, ইদ্দতের সময়ে তালাক দিয়ে দেয়া। বর্ণিত হাদিসে প্রকাশ পেয়েছে যে, ইদ্দত হচ্ছে তুহুর_- যে সময় স্ত্রীকে স্পর্শ করা হয়নি। কাজেই এখানে একথাটি স্পষ্ট যে, কুরু অর্থ তৃহুর। ইমাম শাফেয়ীর এই সিদ্ধান্তের জবাবে আমরা বলি, আলোচ্য আয়াত ও উল্লিখিত হাদিসের ইদ্দত, তালাকের পর প্রতিপালনীয় ওয়াজিব ইদ্দত নয় বরং এই ইদ্দত অর্থ তালাক প্রদানের সময় । ইমাম শাফেয়ী আরেকটি যুক্তি দাড় করানোর প্রয়াস পেয়েছেন__ তা হচ্ছে আরবী ভাষায় সাংখ্যক যদি পুঃলিঙ্গ হয় তবে দুই থেকে দশ পর্যস্ত সংখ্যা তার বিপরীত সত্রীলিঙ্গে ব্যবহৃত হয়। আর সাংখ্যক স্ত্রীলিঙ্গ হলে সংখ্যা ব্যবহৃত হয় পুংলিঙ্গে। ব্যাকরণবিদগণের এই নীতির পরিপ্রেক্ষিতে কোরআনে লিপিবদ্ধ 'সালাসাতু' শব্দটি সত্রীলিঙ্গ হওয়ায় এর সাংখ্যক কুরু অবশ্যই পুঃলিঙ্গ অর্থে ধরতে হবে। আর কুরু শব্দটির দুইটি অর্থে তুহুর হলো পুঃলিঙ্গ এবং হায়েজ স্ত্রীলিঙ্গ । কাজেই সমাধানে তুহুরই গ্রহণযোগ্য । এই যুক্তিটিকে আমরা অচল মনে করি। একটি দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টি বুঝবার চেষ্টা করা যেতে পারে । আরবীতে “বুর' এবং 'হিস্তাহ্' অর্থ গম । বুর পুঃলিঙ্গ এবং হিন্তাহ্ স্ত্রীলিঙ্গ ৷ কিন্তু তাই বলে কী একই বস্তুর (গমের) দু'টি পৃথক লিঙ্গ হয়? বরং বলা যেতে পারে যে, হিন্তাতুন স্ত্রীলঙ্গবোধক___ “তা' চিহটি বাস্তবে ্ত্রীলিঙ্গের চি নয়। চিহৃটি অতিরিক্ত সংযোজন আর এরকম অতিরিক্ত সংযোজনের দৃষ্টান্ত আরবী ভাষায় বহুল পরিমানে বিদ্যমান । ইমাম আবু হানিফা ও আহমদ বলেছেন কুরু অর্থ হায়েজ। এই অভিমতের প্রমাণস্বরূপ পাচটি প্রকৃষ্ট প্রমাণ উদ্ধৃত করা হলো। ১. হজরত ইবনে ওমরের হাদিস যা দলিল হিসাবে পেশ করেছেন ইমাম শাফেয়ী । হজরত ইবনে ওমরের ক্রোত একটি জলজ্যত্ত প্রমাণ । ২. ছালাছা অর্থ তিন-_ এটি একটি সুনির্দিষ্ট সংখ্যা । এই সংখ্যার হ্বাস-বৃদ্ধি গ্রাহ্য নয়। দলিল প্রমাণ ইজমার ধারায় তালাক প্রদানের পদ্ধতি হচ্ছে- তালাক প্রদান করতে হবে তুহুর অবস্থায় (পবিত্রাবস্থায়)। তবে তৃহুর অবস্থায় তালাক প্রদানের পর ছালাছাতা কুরুর (তিন হায়েজ) গণনা করতে হবে । তখন দেখা যাবে তালাক প্রদানের সময় তুহুরের কিছু অংশ অতিবাহিত হয়েছে এবং কিছু অংশ অবশিষ্ট রয়েছে। সুতরাং ইদ্দত গণনা করতে গেলে পুরো তুহুর অবস্থাটি গণনায় আসছে না। ফলে দেখা যাচ্ছে তিনটি পূর্ণ তুহুর হচ্ছে না, হচ্ছে দুই পূর্ণ তুহুর ও সক্ষসাে সনী৫৯৮ ||||.1]1100118,00
— পৃষ্ঠা ৫১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।