Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তার ইচ্ছা থাকে কেবল স্ত্রীকে কষ্ট দেয়া অথবা উদ্দেশ্য থাকে অপর কোনো কল্যাণের ৷ যেমন, সে রোগাক্রান্ত হলো অথবা কোনো কল্যাণের ধারণায় নিজেই রোগী সেজে বসলো । ইমাম মালেক বলেছেন, এ রকম ব্যক্তি ইলাকারী নয়। সে ইলাকারী হবে তখনই, যখন সে স্ত্রীকে কষ্ট দেয়ার মানসে শপথ করবে । ইমাম আহমদ বলেছেন, শপথ ছাড়া স্ত্রীকে কেবল কষ্ট দেয়ার মানসে এরকম করলে সে ইলাকারী পর্যায়ভূত হবে। ইমাম শাফেয়ী সম্পর্কে দু'রকম বর্ণনা এসেছে। তনাধ্যে বিশুদ্ধতম বর্ণনানুযায়ী তিনি ইমাম আবু হানিফার অনুকূল। দ্বিতীয় মতবিরোধ হচ্ছে__ কেউ যদি তার স্ত্রীকে কষ্ট দেয়ার উদ্দেশ্যে শপথ ব্যতিরেকে রতিক্রিয়াসম্পর্ক ব্যতীতই চার মাস অতিবাহিত করে, তবে সে ইলাকারী বলে গণ্য হবে কি না? ইমাম মালেক ও ইমাম আহমদ বলেছেন, সে ইলাকারীগণের মধ্যে গণ্য হবে । জমন্ুর ওলামা বলেছেন, হবে না। তৃতীয় মতপার্থক্য হচ্ছে__ ক্রীতদাসের ইলার সময়সীমা কতো? এ ব্যাপারে ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদের অভিমত হচ্ছে, সময়সীমা চারমাস। তাদের যুক্তি হচ্ছে- আয়াতটির সঙ্গে রয়েছে মানুষের স্বভাবসম্পৃক্ততা। আর রমণীরা স্বভাবতঃ স্বামীবিহীন অবস্থায় চারমাসের অধিক ধৈর্যধারণে অক্ষম । আর স্বভাবের দিক থেকে স্বাধীন মানুষ ও ক্রীতদাস সমপর্যায়ের । তাই ক্রীতদাসের সময়সীমাও স্বাধীন মানুষের অনুরূপ । যেমন নপুংশকদের সময়সীমা । ইমাম আবু হানিফা ও ইমাম মালেকের মতে, ক্রীতদাসের সময়সীমা স্বাধীন মানুষের সময়সীমার অর্ধেক । তবে ইমাম আবু হানিফার মতে এক্ষেত্রে ধর্তব্য হবে ত্রীতদাসী এবং ইমাম মালেকের মতে ক্রীতদাস। এই পার্থক্যটি সূচিত হয়েছে তাদের তালাক সম্পর্কিত অভিমতের পার্থক্যের দরুন । চতুর্থ মতভিন্নতা হচ্ছে__- কেউ রতিক্রিয়ায় সামর্থহীন হলে তার প্রতি প্রযোজ্য বিধান কেমন হবে? ইমাম আবু হানিফা বলেছেন, এরকম ব্যক্তি কেবল মুখে বলবে, আমি তোমাকে ফিরিয়ে নিলাম । এরকম বললেই তার ইলা প্রত্যাহৃত হবে । তবে সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বে যদি সে রতিক্ষমতাসম্পন্ন হয়, তবে তার জন্য সম্ভোগ ওয়াজিব । ইমাম শাফেয়ী বলেছেন, সম্ভোগ ব্যতীত ইলা থেকে প্রত্যাবর্তন সম্ভবই নয়। কারণ, প্রবৃত্তিচরিতার্থতার জন্য সম্ভোগ অপরিহার্য । সুরা বাকারা ঃ আয়াত ২২৮ ্ পা গর্ভপাত পা 1645৯ ১:7$%০৮১%24556958895054450 $৮ ৯১138১86254364550214-84 ঠা তারা পাপ তি অক্ষ ধব৫৯৬ [|| || ট|া100118.00

— পৃষ্ঠা ৫১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।