উচিত। শাফেয়ী বলেছেন, আমি সুফিয়ান সওরী থেকে, তিনি ইয়াহইয়া বিন সাঈদ থেকে, তিনি সুলায়মান বিন ইয়াসার থেকে বর্ণনা করেছেন-_ সুলায়মান বলেন, দশ এর অধিক সাহাবার সঙ্গে আমার সাক্ষাত হয়েছে। তারা প্রত্যেকেই বলতেন, ইলাকারীদের জন্য প্রতীক্ষা করা বাঞ্ছনীয় । আমি বলি, এটা তাদেরই অভিমত; প্রতীক্ষা করাই যাদের সিদ্ধান্ত ছিলো । বাগবী বলেছেন, এই সিদ্ধান্তের সমর্থক ছিলেন হজরত ওমর ও হজরত আবু দারদা । ইবনে হুম্মাম বলেছেন, আমি হজরত ওসমান ও হজরত জায়েদ বিন সাবেত থেকে যে বিবরণটির উল্লেখ করেছি, সেটি হজরত ওসমানের মাধ্যমে আহমদ কর্তৃক বর্ণনা অপেক্ষা উত্তম । কারণ, আম:দের বিবরণটি অত্যন্ত শক্তিশালী এবং এর সৃত্রপরম্পরা সুসংহত । পক্ষান্তরে ইমাম আহমদ বিন হাম্বলের বর্ণনাসূত্রাধীন হাবীব পর্যন্ত কতিপয় বর্ণনাকারীর পরিচয় জানা যায় না। এটাও নিশ্চিত নয় যে, তাউস হজরত ওসমান থেকে হাদিস শুনেছেন। এদিকে হজরত আলী থেকে মোহাম্মদ বিন আলী কর্তৃক বর্ণনাটি মুরসাল। যেমন মুরসাল হজরত আলী থেকে কাতাদার বর্ণনা । অথচ তীরা দু'জনই ছিলেন সমবয়স্ক । আর আমরা হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর ও হজরত ইবনে আব্বাস থেকে যে বর্ণনাগুলো উল্লেখ করেছি_- সে সকল বর্ণনার বর্ণনাকারী থেকে অনেক হাদিস উদ্ধৃত করেছেন বোখারী ও মুসলিম । বাগবী বলেছেন, ইলায় প্রতীক্ষার ব্যাপারে এঁকমত্য পোষণকারী তাবেয়ীগণ হচ্ছেন সাঈদ বিন জোবায়ের, সুলায়মান বিন ইয়াসের এবং মুজাহিদ । আর এর বিপরীত মত পোষণকারীরা হচ্ছেন-_ সুফিয়ান সওরী, সাঈদ বিন মুসাইয়েব এবং জুহুরী। দু'টি দলই আবার বলেছেন, এক্ষেত্রে এটি তালাকে রজয়ী হবে। ইমাম আবু হানিফার অভিমত যাদের অনুকূলে তারা হচ্ছেন-__আতা, জাবের বিন ইয়াজিদ, ইকরামা, সাঈদ বিন মুসাইয়েব, আবু বকর বিন আবদুর রহমান এবং মাকহুল। এরকম বর্ণনা করেছেন দারা কুতনী, ইবনে হানাফিয়া, শা'বী, নাখয়ী, মাশরুক, হাসান, ইবনে সিরিন_ কাবীসা এবং আবী সালমা থেকে । মোট কথা, আয়াতের প্রকাশ্য বক্তব্য নিঃসন্দেহে ইমাম শাফেয়ীর বক্তব্যের অনুকূল । তবে ইমাম আবু হানিফার অভিমত অধিকতর উচ্চ অর্থসম্পন্ন। কাজেই সাহাবায়ে কেরামের মধ্যে যারা বলেছেন, কোরআনের প্রকাশ্য দিকটিকে প্রাধান্য দিতে হবে__ একথা আসলে তাদের ব্যক্তিগত মূল্যায়ন। আর যারা ইমাম আবু হানিফার ব্যাখ্যাকে প্রাধান্য দিয়েছেন, তাদের বক্তব্য শ্রুতিনির্ভরতার অনুকূলে । ইবনুল হুম্মাম বলেছেন, এটাই হচ্ছে প্রাধান্য প্রদানের একটি সাধারণ নীতি । এই বিষয়টির আলোচনায় আরো কিছু মতানৈক্য পরিদৃষ্ট হয়। যেমন, কেউ যদি আল্লাহ্র শপথ ব্যতিরেকেই ইলা করে বসে, অর্থাৎ তালাক, গোলাম আযাদ অথবা কোনো সদকা বা ইবাদত নিজের উপর অবধারিত করে নেয়, তবে সেক্ষেত্রে সে ব্যক্তি ইলাকারী হবে কি না? যেমন বলে, যদি আমি এরূপ করি, তবে আমার ক্রীতদাস স্বাধীন। কিংবা আমার দায়িত্বে একটি হজ ওয়াজিব । এ প্রসঙ্গে ইমাম আবু হানিফা বলেছেন, এ রকম বক্তব্য দানকারী ইলাকারীগণের অন্তর্ভুত হবে। যদিও || 9100] 800] আন্পীল ম্ন৫১৫
— পৃষ্ঠা ৫১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।