অধিকার রয়েছে স্বামীর । আবদুর রাজ্জাক বর্ণনা করেন__- আমার কাছ থেকে বর্ণনা করেছেন, হজরত ওসমান বিন আফ্ফান এবং হজরত জায়েদ বিন সাবেত ইলা সম্পর্কে বলতেন. চার মাস অতিক্রান্ত হলে এক তালাকই হবে । আর স্ত্রী তার প্রাণের অধিকতর অধিকারিনী এবং সে ইদ্দত পালন করবে তালাকপ্রাপ্তা রমণীর মতো । আব্দুর রাজ্জাক আরও বর্ণনা করেন, আমার নিকট থেকে ধারাবাহিক সূত্রে মুয়াম্মার ও কাতাদা বলেছেন, হজরত আলী এবং হজরত ইবনে মাসউদ বলতেন, ইলা সম্পন্ন হওয়ার পর চার মাস চলে গেলে এক তালাক হয়েছে ধরে নিতে হবে। স্ত্রী তার আপন প্রাণের অধিকতর দাবীদার। সে তালাকপ্রাপ্তা নারীর মতো ইদ্দত পালন করবে। আব্দুর রাজ্জাক এও বর্ণনা করেছেন যে, আমার নিকট থেকে ধারাবাহিকভাবে মুয়াম্মার, ইবনে উয়াইনিয়া, আবী কিলাবা বর্ণনা করেছেন। আবী কিলাবা বলেন, হজরত নোমান তার স্ত্রীর সাথে ইলা করেছিলেন। একদিন তিনি হজরত ইবনে মাসউদের পাশে বসে ছিলেন। তখন তার উরুতে মৃদু করাঘাত করে হজরত ইবনে মাসউদ বললেন, চার মাস অতিক্রান্ত হওয়ার পর কিন্তু এক তালাক মনে করে নিবে। হজরত ইবনে আবি শাইবা বর্ণনা করেন, আমা থেকে ধারাবাহিকরূপে আবু মুয়াবিয়া, আয়মান, হাবিব, সাঈদ বিন জোবায়ের বর্ণনা করেন__ হজরত ইবনে আব্বাস ও হজরত ইবনে ওমর বলেছেন, ইলা করার পর চার মাসের মধ্যে প্রত্যাবর্তন না করলে তালাকে বায়েন হবে। আবার হজরত ওসমান, হজরত আলী ও হজরত ইবনে মাসউদ থেকে এর বিপরীত অভিমত প্রকাশ পেয়েছে যা ইমাম শাফেয়ীর মাজহাবের অনুকূল। অন্যান্য সাহাবা থেকেও এরকম বর্ণনা এসেছে। দারা কুতনী বলেছেন, আমার নিকট আবু বকর মায়মানী বলেছেন, আমি হজরত ইমাম আহমদ বিন হাম্বলের কাছে আতা খোরাসানীর হাদিস শুনেছি। আতা খোরাসানী হাদিসটি উদ্ধৃত করেছেন হজরত ওসমান থেকে। হাদিসটি উদ্ধৃত করে তিনি বলেছেন, আমি বুঝতে পারছি না বর্ণনাটি তারই অভিমতের বিপরীত হলো কেনো? একজন জিজ্ঞেস করলেন, তাহলে এর বর্ণনাকারী আসলে কে? তিনি বললেন, বর্ণনাসূত্র হলো এরকম-__ হাবীব বিন সাবেত, তাউস, হজরত ওসমান । ইমাম মালেক তার মুয়াত্তায় জাফর বিন মোহাম্মদ__ তার পিতা-_ হজরত আলী-__ এ ধারাবাহিকতায় বর্ণনা করেছেন। হজরত আলী বলেন, যদি কেউ তার স্ত্রীর সাথে ইলা করে তবু তালাক হবে না__ চার মাস অতিক্রান্ত হলেও । দেখতে হবে সে ইলা থেকে প্রত্যাবর্তন করে, না তালাক দেয়। হজরত ইবনে ওমর থেকে সৃত্রসহ বোখারী বর্ণনা করেছেন- হজরত ইবনে ওমর বলতেন, আল্লাহ্্পাকের বক্তব্যানুযায়ী ইলার সময় অতিক্রান্ত হওয়ার পর ওই নারী আর বৈধ থাকে না। তবে খুশী মনে তাকে রাখতে চাইলে রাখা যাবে, অন্যথায় তালাক দিতে হবে। আল্লাহ্পাকের নির্দেশ এরকমই । ইসমাইল বিন তাউস- ইমাম মালেক- নাফে- হজরত ওমর-এই সনদে বোখারী বর্ণনা করেছেন, চার মাস অতিক্রান্ত হলেও তালাকের জন্য অপেক্ষা করা শঙষসীরে সধনী৫৯৪ |||||| 2|100|18,01
— পৃষ্ঠা ৫১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।