তালাকও না দেয় তবে এক্ষেত্রে কী বিধান হবে? এমতোক্ষেত্রে প্রযোজ্য বিধান সম্পর্কে তাফসীরবিদগণ মতপার্থক্য করেছেন । দু'টি দিক রয়েছে তালাকের ৷ একটি হচ্ছে “ইমসাক বিল মারুফ' (সংভাবে সংরক্ষণ । অর্থাৎ ইলা থেকে প্রত্যাবর্তন করা তথা তালাক ফিরিয়ে নেয়া)। আরেকটি দিক হচ্ছে “তাসরীহ বি ইহসান" (বিধানগত দেনা পাওনা পরিশোধ করে সম্মানজনকভাবে বিদায় করা)। এই নীতির উপর ভিত্তি করে ফিকাহ্বিদগণ বলেছেন, আদালত ইলাকারীকে তালাক প্রদানে নির্দেশ করবে। ইলাকারী যেহেতু “নৎভাবে সংরক্ষণ” বিধি কার্যকর করেনি-___ তাই বিচারক তাকে “সম্মানজনক বিদায়দান' নীতি মানাতে বাধ্য করবে। যেমন বিধান রয়েছে নপুংশকদের ক্ষেত্রে। অপর এক বর্ণনায় শাফেয়ী ও আহমদের এমন অভিমতও পাওয়া যায় যে, বিচারক ইলাকারীর উপর চাপ সৃষ্টি করে তালাক প্রদান করাবে। ইমাম আবু হানিফা বলেছেন, একথার অর্থ ইলাকারী ইচ্ছাকৃতভাবে প্রত্যাবর্তন না করে চার মাস অতীত হওয়ার সুযোগ দিলে তালাকই কার্যকর করতে হবে । আর এটাই হবে "আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ' বাক্যটির প্রতিফলন। অর্থাৎ এভাবে বাস্তবায়িত তালাক সম্পর্কে তিনি শোনেন এবং জানেন। আলেমগণ বলেছেন, এভাবে তালাক যদি কার্যকর নাই হয়, তবে চার মাস অতিক্রান্ত হওয়ার পরও ইলাকারীর প্রত্যাবর্তন বৈৎ হবে। এরকম হলে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদের ক্রোত হয়ে পড়বে অর্থহীন (তার ক্রোতের অনুকূল অর্থ হচ্ছে চার মাসের মধ্যে প্রত্যাবর্তন করতে হবে)। আবার আমরা যদি বলি, চার মাস পর ফিরিয়ে নেয়া সিদ্ধ হবে না বরং তালাক হয়ে পড়বে অনিবার্ধ__ তবে বিষয়টি হয়ে যাবে একমত্যবিরোধী। এরকম একমত্যবিরুদ্ধ কথা কেউই বলেননি । এরকম ধারণা আয়াতের বক্তব্যের বিরুদ্ধে চলে যায় এবং “আল্লাহ্ সর্বশ্রোতা সর্বজ্ঞ" কথাটির অর্থও হয়ে পড়ে বিসদৃশ। যেমন ইলা প্রত্যাখ্যান না করার পরিণামে যে ঝগড়া লড়াই ও বাকবিতন্ডা শুরু হয়__ আল্লাহপাক তা শোনেন। যেমন তিনি শোনেন শয়তানের কুমন্ত্রণা । অথবা তিনি শোনেন ওই ইলার ঘোষণা যা প্রকৃত অর্থে তালাক__ যা নির্ভর করে সম্ভোগবিহীন চার মাস অতিক্রান্ত হওয়ার উপর । আর তিনি সর্বজ্ঞ । তাই ইলাকারীর জুলুম সম্পর্কে তিনি সম্যক অবগত । এ রকম ব্যাখ্যা গ্রহণ করলে আলোচ্য আয়াতটি হবে তিরস্কারসূচক। এই বিষয়টি সম্পর্কে সাহাবায়ে কেরামের অভিমতগুলোও পরস্পরবিরোধী । হজরত ওমর, ওসমান, আলী, জায়েদ বিন সাবেত, ইবনে মাসউদ, ইবনে ওমর এবং ইবনে আব্বাসের অভিমতানুসারে সিদ্ধান্ত দিয়েছেন ইমাম আবু হানিফা । তবে শুধু মাত্র হজরত ওমরের একটি বর্ণনা এর ব্যতিক্রম । ব্যতিক্রমী অভিমতটি তালাকে রজয়ী সম্পর্কিত। ইসহাক থেকে দারা কুতনী বর্ণনা করেছেন, তিনি বলেছেন__ রহমান কর্তৃক বর্ণিত হয়েছে__ হজরত ওমর বলেছেন, চার মাস পার হলে এক তালাক হবে। স্ত্রীর ইদ্দত পালনের সময়সীমার মধ্যে তাকে ফিরিয়ে নেয়ার পূর্ণ নয ূ তাফসীরে মাযহারী/৫১৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।