Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

(সামিউন আলিম) ব্যাখ্যার আওতায় আনতে হবে । এছাড়া “ফা' অব্যয় থেকে কালগত দিক অনুযায়ী পশ্চাতে ধরা হয়, তাহলে সম্ভবতঃ ঘটনাটি ইলার দৃষ্টিকোণ থেকেই বিচার্য হবে। সেক্ষেত্রে“যদি তারা প্রত্যাগত হয় তবে' একথার অর্থ হবে__- অতঃপর যদি তারা ইলার পরে প্রত্যাবর্তন করে । কিন্তু এখানে সর্বজনবিদিত ক্রোত সাধারণভাবে প্রত্যাবর্তনের বিষয়টিকে প্রমাণ করে। সেই প্রত্যাবর্তন চার মাসের মধ্যেও হতে পারে এবং চার মাস পরেও হতে পারে । আর কে্রোতে শাজ্জাতে সময়সীমা সুনির্ধারিত হয়ে যায়, অর্থাৎ “ক্্রোতে শাজ্জা” অনুযায়ী চার মাসের মধ্যে প্রত্যাবর্তন করতেই হবে। ফেকাহবিদগণের সৃত্রানুযায়ী সীমিত অর্থও চূড়ান্ত অর্থ হিসাবে গৃহীত হয় । ইমাম আবু হানিফা বলেছেন, হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদের ক্রোত অবিখ্যাত (শাজ্জা) নয় বরং মশহুর (প্রসিদ্ধ) | কিতাবুল্লার নির্দিষ্টকরণ ও সাধারণার্থক শব্দকে সীমিতার্থক শব্দের স্থুলে ব্যবহার সিদ্ধ। “তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু'__ এ সম্পর্কে হাসান ইবনে ইব্রাহিম ও কাতাদা বলেছেন, ইলাকারী ইলা থেকে প্রত্যাবৃত হলে কাফফারা দিতে হবে না। কারণ, এ আয়াতের শেষে আল্লাহ্‌ পাক ক্ষমা ও অনুগ্রহের অঙ্গীকার করেছেন। জমহুর বলেছেন, ইলা থেকে প্রত্যাবর্তনকারীর কাফ্ফারা ওয়াজিব। কারণ, ক্ষমাপ্রার্থনার দ্বারা কাফফারা অপসারিত হয় না। সুরা মায়েদার একটি আয়াত দ্বারা একথা প্রমাণিত হয়। হাদিস শরীফেও বিষয়টি প্রমাণিত রয়েছে। যেমন রসুল স. বলেছেন, যদি কেউ শপথ করার পর উত্তম বিষয়ের সন্ধান পায়, তবে সে যেনো শপথ ভঙ্গের কাফফারা দিয়ে ধাবিত হয় উত্তমতার দিকে। সুরা বাকারা ঃ আয়াত ২২৭ ৫ পরি ০১67৮540165 ৬5545৩% (7 আর যদি তাহারা তালাক দেওয়ার সংকল্প করে তবে আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এখানে তালাক দেয়ার সংকল্লের কথা বলা হয়েছে। অর্থাৎ ইলার' চার মাস অতিক্রান্ত হলেও তালাক কার্যকর হবে না। যতোক্ষণ না তালাকের ঘোষণা দেয়া হয়। যদি চার মাস অতিক্রান্ত হওয়ার পর আপনা আপনি তালাক হয়ে যেতো তবে তালাকের সংকল্পের কথা উঠতো না। আর এ কথা বলার প্রয়োজন হতো না যে, “আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ ।' একথার অর্থ, আল্লাহতায়ালা তালাকের ঘোষণা শোনেন এবং তালাকপ্রদাতার অন্তরের উদ্দেশ্য ভালোভাবে জানেন। এখানে আর একটি বিষয় প্রণিধানযোগ্য যে, কেউ যদি ইলা করার পর প্রত্যাবর্তন না করে এবং তাফসীরে মাযহারী/৫১২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।