“ইলা' শব্দের অর্থ শপথ করা । শব্দটির পর “মিন' অব্যয়টি থাকলে অর্থ হবে শপথ । এবং “আলা' অব্যয়টি থাকলে অর্থ হবে বিচ্ছিন্নতা । হজরত কাতাদা বলেছেন, মূর্খতার যুগে “ইলা' শব্দটি ব্যবহার হতো তালাকের ক্ষেত্রে । হজরত সাঈদ বিন মুসাইয়েব বলেছেন, জাহিলী যুগে ইলা দ্বারা রমণীদেরকে লাঞ্ছনা করা হতো । স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক না থাকলে এবং বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে চাইলে স্বামী তার স্ত্রীকে ইলা করে বসতো । ফলে স্ত্রী অনির্দিষ্টকাল পর্যন্ত স্বামী-সন্নিধান বঞ্চিত হতো। অপর স্বামী গ্রহণের অধিকারও থাকতো না তার । ফলে সে না হতো সধবা না হতো বিধবা । এই মূর্বজনোচিত প্রথাটি ইসলামের প্রাথমিক যুগেও অনুসৃত হয়ে আসছিলো । শেষে ইসলাম এর একটি সময়সীমা নির্ধারণ করে দিলো। “চার মাস অপেক্ষা করবে'-একথার অর্থ যারা ইলা করবে তাদের কর্তব্য হচ্ছে চার মাস অপেক্ষা করা । এর মধ্যে তালাক কার্যকর হয় না। “অতঃপর তারা যদি প্রত্যাগত হয়'__ একথার অর্থ চার মাস অতীত হওয়ার পর সত্রীসন্ভোগের মাধ্যমে যদি তারা শপথ ভঙ্গ করে__ এ রকম অর্থ গ্রহণ করেছেন ইমাম শাফেয়ী, মালেক ও আহমদ । কারণ “ফা' অব্যয়টি অতঃপর অর্থে ব্যবহার হয় । আরও একটি বিষয় লক্ষ্যণীয় যে, চার মাসের কম হলে “ইলা' হবে না। আবার চার মাস অতিক্রান্ত না হলেও ইলা হবে না। চার মাস অতিক্রান্ত হলেই কেবল ইলা বিধিবদ্ধ হবে। তাই চার মাস অতীত হলেও তালাক হয়েছে মনে করা যাবে না। হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ আয়াতটি পাঠ করেছেন এভাবে “ফাইন ফাউ ফী হিন্না'_ এ কথার অর্থ__ ওই চার মাসে যদি প্রত্যাবর্তন করে; এই পাঠভঙ্গির প্রেক্ষিতে ইমাম আবু হানিফা বলেছেন__ চার মাসের জন্য যদি কেউ এ ধরনের শপথ করে, তবে সে হবে ইলাকারী । আর তার পক্ষে উচিৎ হবে ওই চার মাসের মধ্যেই প্রত্যাগত হওয়া । এখানে অর্থগত পার্থক্যের ভিত্তি হচ্ছে 'ক্রোতে শাজ্জা' (বিরল ক্রোত)। অন্যান্য ইমামগণ বলেছেন, 'ক্রোতে শাজ্জা' হাদিস তো নয়ই__ কোরআনের আয়াতও নয় । কোরআনের আয়াত হলে তা সর্বজনবিদিত হতো । কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন ক্রোতে শাজ্জার উপর আমল করা ওয়াজিব । কারণ ওই ক্রোত হয় কোরআনের আয়াত অথবা কোরআনের ব্যাখ্যা হাদিস। আর কোরআন ও হাদিস দু'টিই দলিল। যদি কেউ বলেন, ক্রোতে শাজ্জা যদি সর্বজনবিদিত ক্রোতের (ক্রোতে মুতাওয়াতির) বিরোধী হয় তবে অবশ্যই শাজ্জা পরিত্যক্ত হবে । আমরা বলি, উভয় ক্রোতের মধ্যে সামঞ্জস্য বিধান সম্ভব না হলে পরিত্যক্ত হবে নতুবা নয়। কিন্তু এখানে সামঞ্জস্য বিধায়ন সম্ভব । কারণ “ফা' অব্যয়টি যেমন অতঃপর অর্থে ব্যবহার হয়, তেমনি ব্যবহৃত হয় সংক্ষিপ্ত আলোচনার পর বিস্তৃত ব্যাখ্যা অর্থেও। যেমন “ফানাদা নুহুর রব্বাহু', “ফাক্লা রব্বি ইন্নাবৃনি মিন আহলি'__ এই আয়াতগুলোতে “ফা' অব্যয়টি ব্যাখ্যামূলক অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। আর আয়াতে যখন বলা হয়েছে চার মাস অপেক্ষা করবে, তখন বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ । কাজেই “ফাইন ফাণ্উ"' থেকে পরবর্তী আয়াতের শেষ পর্যন্ত তাফসীরে মাযহারী/৫১১ ॥1|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।