Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

শপথের নাম ধারণাপ্রসূতি শপথ। এ রকম শপথই অর্থহীন শপথ । একে গমুস শপথও বলা যেতে পারে যা শরিয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ । কারও মিথ্যা কসমের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হলে তা স্পষ্ট রূপে গমুস শপথ হিসাবে প্রমাণিত হয়। যেমন অবিশ্বাসীরা বলে, হজরত ঈসা আল্লাহ্‌র পুত্র, আল্লাহপাক কবরবাসীদিগকে পুনরুজ্জীবিত করবেন না ইত্যাদি । এমনও হতে পারে যে, বক্তার উক্তি সত্য কিন্তু সে তা অন্তরে বিশ্বাস করে না, অন্তরে মিথ্যা বলে জানে । যেমন মুনাফিকেরা রসুল স.কে বলতো আল্লাহর কসম-_ আপনি নিঃসন্দেহে আল্লাহ্র রসুল । আপনাকে আমরা ভালোবাসি ইত্যাদি । এ ধরনের শপথও গমুস শপথ । আরেক ধরনের গমুস শপথ হচ্ছে এ রকম-__ বক্তার উক্তি মিথ্যা এবং বাস্তব অবস্থাও সত্যের অনুকূল নয় । যেমন ইহুদীরা বলে, আল্লাহ্‌ মানুষের উপর কোনো কিছু অবতীর্ণ করেন না, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ্‌ তাদের পুনরুজ্জীবিত করবেন না, ইত্যাদি । হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন, রসুল স. বলেন-_-- কবীরা গোনাহ্‌ হচ্ছে আল্লাহ্‌্পাকের সঙ্গে অংশীস্থাপন, মাতা-পিতার অবাধ্যতা, হত্যা, গমুস শপথ । বোখারী । হজরত আবদুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় রয়েছে রসুল স. এরশাদ করেন, যদি শপথকারীর উদ্দেশ্য হয় সম্পদ আত্মসাত, তবে সে হাশরের দিন আল্লাহ্‌্পাকের সকাশে উপস্থিত হবে তার চরম অসন্তোষ অবস্থায় । এরপর রসুল স. ওই আয়াতটি পাঠ করলেন, যেখানে বলা হয়েছে___ “আর যারা ক্রয় করে আল্লাহ্‌র অঙ্গীকারের বিনিময়ে শপথের মাধ্যমে সামান্য কিছু সম্পদ ।' হজরত আবু উমামার বিবরণে রয়েছে, রসুল স. বলেন- যে ব্যক্তি শপথের বিনিময়ে কোনো মুসলমানের অধিকার হরণ করে, আল্লাহপাক তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং হারাম করে দেন জান্নাত । মুসলিম । হজরত আবদুল্লাহ্‌ বিন আনিসের বিবরণে রয়েছে-_ রসুল স. জানিয়েছেন, আল্লাহ্‌পাকের সঙ্গে শিরিক করা, মাতাপিতার অবাধ্য হওয়া এবং মিথ্যা শপথ করা কবীরা গোনাহ্‌। তিরমিজি । এ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে । সুরা বাকারা $ আয়াত ২২৬ 1 নি পুত ৯1৫ 24০ পপর ঠা পর ৮ 2 £ ১825 পচ তি 2১৫৩2৮৩6892762-৯০559555 €ি? ৫ €৮24 ০%/৯৯৪ [77 যাহারা স্ত্রীর সহিত সংগত না হওয়ার শপথ করে তাহারা চার মাস অপেক্ষ। করিবে । অতঃপর যদি তাহারা প্রত্যাগত হয় তবে আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসীরে মাযহারী/৫১০ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।