ইনসান শব্দের বহুবচন। ইন্স থেকেও নাস শব্দটি গঠিত হতে পারে । মানুষ পরস্পরের প্রতি সৌহার্দশীল হয়, তাই এমনটি হতে পারে । আনাসুন বা ইন্ন থেকেও শব্দটির উৎপত্তি হওয়া সম্ভব। এর অর্থ- প্রকাশিত । যেমন কোরআন মজীদে উল্লেখিত হয়েছে, “আনাসা মিন জানি বিত্ুরি নারা'_তুর পাহাড়ের পাদদেশ থেকে আগুন প্রকাশিত হলো ।' মানুষেরা পরস্পরের প্রত্যক্ষ গোচর তাই তাদেরকে নাস বলা হয়। জন সম্প্রদায় অপ্রত্যক্ষ বলেই তাদেরকে জ্বিন বলা হয়। আন্নাস শব্দটির “আল নির্দিষ্টবাচক অব্যয়, যা জাতিবাচক আর “মিন' হচেছ গুণবাচক। কেউ কেউ বলেন, উল্লেখিত পদ হচ্ছে “মান' ৷ আর উল্লেখ্য বা সম্পৃক্ত পদ হচ্ছে আল্লাজিনা কাফার । আর একথাও বলা যেতে পারে যে, "মান" সম্বন্ধবাচক সর্বনাম । এর মাধ্যমে আবদুল্লাহ্ ইবনে উবাই এবং তার সাঙ্গ- পাঙ্গদেরকে নির্দিষ্ট করা হয়েছে। কারণ, তারাই মোহরাঙ্কিত সত্যপ্রত্যাখ্যানকারী । বরং তারা সত্প্রত্যাখ্যানকারীদের অগ্রদূত। শঠতা ও প্রবঞ্চনাসহ তারা সকল দোষে দুষ্ট । আয়াতে কেবল আল্লাহ্ এবং কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপনের কথা রদ |] ওই সকল ইহুদী ও মুনাফিকদের সম্পর্কে আয়াতের শেষাংশে বলা হয়েছে, “তাহারা বিশ্বাসী নহে।' এ হচ্ছে তাদের মিথ্যা দাবীর প্রতিবাদ । এখানে “ওয়ামাহুম বি মু'মিনিন' না বলে 'ওয়ামা আমানু' বলা যেতো। এরকম বললে প্রতিবাদটি হতো তাদের বক্তব্যের সমান্তরাল। কিন্ত্বু প্রতিবাদটি অধিকতর শক্তিশালী করার মানসে তাদের সম্পর্কে এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়েছে যে, তারা বিশ্বাসী (ই) নয়। এতে করে তারা হয়েছে ইমানদারদের দল থেকে পূর্ণরূপে বহিষ্কৃত। নেতিবাচকতাকেই প্রাধান্য দেয়া হয়েছে এখানে । সুরা বাকারা ঃ আয়াত ৯ রে 2০1০০ 5০5 ১৭ ৩ পাঠা ৮০1৮৫8 ০৯ ত।০০% ০৯৪ 1 5 উঠা ১৮০01৩৮৬৬১৪ 55০৮৬৯৬২৭ 7 আল্লাহ্ এবং বিশ্বাসীগণকে তাহারা প্রতারিত করিতে চাহে। অথচ তাহারা যে নিজদিগকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না ইহা তাহারা বুঝিতে পারে না। ওই ইহুদী ও মুনাফিকেরা প্রবঞ্থক। তাই বলা হয়েছে, 'ইউখদিউন্নাল্লাহ্ (তারা আল্লাহ্র সাথে প্রতারণা করতে চায়)।' খদিয়ু শব্দের আভিধানিক অর্থ কোনো কিছুকে গোপন করা। শব্দটি আরবী প্রবাদ খদায়া দিব্বু থেকে এসেছে। এর মাধ্যমে আপন গহ্বরে লুকিয়ে গুইসাপ যেমন শিকারীকে প্রবঞ্ধনা দেয়-সেই প্রবঞ্ধনার প্রসঙ্গ বিধৃত হয়েছে। গুইসাপের এরকম প্রতারণাকে আরববাসীরা খদায়া দিব্বু বলে থাকে । এই আয়াতে আল্লাহ্কে প্রতারিত করতে চাওয়ার অর্থ হবে আল্লাহ্র রসুলকে প্রতারিত করতে চাওয়া। রসুলের প্রসঙ্গ এখানে উহ্য রয়েছে। সুতরাং, প্রকৃত অর্থ হবে তারা আল্লাহ্র রসুলকে প্রতারণা করতে চায়। তাফসীরে মাযহারী/৫১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।